শেষযাত্রা লেখক : ইমরান হাসান - পাঠ প্রতিক্রিয়া ! | Seshjatra By Imran Hasan
শখ হয়েছে বলেই কী বই লিখতে হবে ? বই লিখলে কী সেই বইয়ের গল্প ও মান নিশ্চিত করা প্রয়োজন নয় ? রিভিউয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি করতে হয়েছে। তাই লেখাগুলো ভালো করে পড়ে মন্তব্য করাই শ্রেয় হবে। বইয়ের নাম : শেষযাত্রা লেখক : ইমরান হাসান জনরা : থ্রিলার (যদিও থ্রিলার হিসেবে মানায় না) পৃষ্ঠা সংখ্যা : ১৬০ পৃষ্ঠা প্রকাশনী : ঈহা প্রকাশ মূল্য : ২০০ টাকা মাত্র ☆ ফ্ল্যাপ হতেঃ সমস্ত বাংলা এক ভয়ানক দুর্যোগে আক্রান্ত, পলাশীর যুদ্ধের পর বক্সারের যুদ্ধ, নীলকরদের অত্যাচার আর কিছু খুনে জমিদারদের অত্যাচারে বাংলায় শুরু হয়েছে দুর্ভিক্ষ। সাথে আছে এশিয়াটিক কলেরা, ঠগি, আর না খেতে পেয়ে স্বগোত্রের মাংস খাওয়া নরখাদকের দল। বাংলার গ্রাম, পথ-প্রান্তর উজার হয়ে গেছে। এমনই এক ভয়ংকর সময়ে রংপুরের প্রাচীন জমিদার পরিবারের শেষ চিহ্ন, বক্সারের যুদ্ধের সেনাপতি আহমদ নকীব চৌধুরী তাদের নায়েবের ছেলে লখাইকে নিয়ে কলকাতা যাবার উদ্দেশ্য ভিটে ছাড়ে। পথিমধ্যে ওঁত পেতে থাকে ঠগি, নীলকর আর অত্যাচারী জমিদারদের সাথে নরখাদক তান্ত্রিকের দল। পদে পদে বিপদ আর মৃত্যুর হাতছানির মধ্য দিয়ে এগিয়ে চলে তাদের পদযাত্রা। এই যাত্রাই ...