শাইখ মাহমুদ আফেন্দি | Shaykh Mahmud Affendi
তুরস্কে আজ ইসলামপন্থীদের জয়জয়কার। ইসলামপন্থী হিসেবে প্রেসিডেন্ট এরদোগানও তুর্কি ইসলামপন্থীদের স্বপ্নের সম্রাট। তুরস্কের বাইরে মুসলিম বিশ্বেও এরদোগান তুমুল জনপ্রিয়। অথচ, দুই-তিন দশক আগেও এই তুরস্কে ইসলাম ও মুসলিমদের খুব দুর্দিন ছিল। ইসলামপন্থী শাসকদের ফাঁসিতে ঝুলতে হয়েছে। কাউকে দেশছাড়া হতে হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে আজ সবকিছু ওলট-পালট হয়ে গেছে। কামাল আতাতুর্কের তুরস্কে, নাস্তিকতার এই উর্বর জমিনে কে করল ইসলামের চাষ? এ জমিনকে পুনরায় ইসলামের জন্য আবাদ করল কে, জানতে হবে না? তুরস্কের মতো নাস্তিকতার উর্বর জমিনে ইসলামের চাষবাস করে গেছেন যারা, তাদের অন্যতম ছিলেন শাইখ মাহমুদ আফেন্দি রাহিমাহুল্লাহ। আফেন্দিদের আবাদ করা জমিনেই আজ এরদোগান ইসলামের অবিসংবাদিত নেতা। এরদোগান খুব ভালো করে চিনতেন তুরস্কের জমিনে ইসলামের এই চাষা শাইখ মাহমুদ আফেন্দিকে। আর এজন্যই তো তাঁকে নিজের আধ্যাত্মিক গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। এজন্য আফেন্দির আধ্যাত্মিক রাজ্য ইস্তাম্বুলে এরদোগান আগে থেকেই শক্তিশালী নেতা ছিলেন। ২০১৬ সালের সেনা অভ্যুত্থান ব্যর্থ হলো। অল্পের জন্য হারতে গিয়েও গদিহারা হননি এরদোগ...