Imam Series 1part to 6part
ইমাম সিরিজ- ১ম খণ্ড: ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু ২য় খণ্ড: ইমাম মালিক রাহিমাহুল্লাহু ৩য় খণ্ড: ইমাম শাফিয়ি রাহিমাহুল্লাহু ৪র্থ খণ্ড: ইমাম আহমাদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহু ৫ম খণ্ড: ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু ৬ষ্ঠ খণ্ড: ইমাম হাসান আল-বাসরি রাহিমাহুল্লাহু বিভাগ: বই রিভিউ ❀ ||রিভিউ || ❀ © Azmin Akhter Eva (all credit) সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের। তাঁর প্রশংসিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বর্ষিত হোক রহমত ও শান্তি ধারা। আর আমি আমার অন্তরের এবং কর্ম রাশির অনিষ্ট থেকে আল্লাহ তায়ালার কাছে পানাহ চাচ্ছি। যে দিন দেখেছিলাম ইমাম সিরিজ বের হয়েছে সেইদিন থেকেই বইগুলোর পড়ার জন্য অধীর আগ্রহ নিয়ে ছিলাম। অবশেষে আল্লাহর অশেষ রহমতে গুরুত্বপূর্ণ ইমাম সিরিজের ছয়টি বই পড়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। ∎পাঠপ্রতিক্রিয়াঃ— ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔ অনেক দিনের ইচ্ছা ছিল ইমামদের জীবনী জানার।কিন্তু বাংলা ভাষায় তেমন কোন বই খুঁজে পাইনি। ইসলাম ও মুসলমানদের উগ্র আচরণ দেখে মূলত ইমামদের সম্পর্কে জানার ইচ্ছা বহুদিনের। অধিকাংশ মুসলমানদের অজ্ঞতার কারণেই মূলত তার...