জলরঙ লেখকঃ সুব্রত কুমার মোহন্ত | Jolrong by Subrata Kumar Mohanto
বইয়ের নামঃ জলরঙ লেখকঃ সুব্রত কুমার মোহন্ত প্রকাশনীঃ কলম যোদ্ধা প্রকাশনী বইয়ের ধরণঃ সামাজিক এবং চিরায়িত উপন্যাস! ISBN : 9789849507826 Edition : 1st Published, 2020 পৃষ্ঠাঃ ১৪৪ মূল্যঃ ৩০০৳ মূল গল্প.... নবনীতা অতি সাধারণ একটি মেয়ে । যে কৈশোরে প্রেমের সংস্পর্শে এসেছে , ভালোবেসেছে কিন্তু সে প্রেম তার আত্মসম্মানে আঘাত হানতে চেয়েও পারেনি । আত্মসম্মান রক্ষার্থে অবলীলায় বিসর্জন দিয়েছে নিজের বহুদিনের ভালোবাসাকে । বাবা মায়ের অনেক আদরে বড় হওয়া মেয়েটি যখনই সংসার নামক চক্রে জড়িয়ে পড়লো , তখনো সে সুনিপুণ দক্ষতার সঙ্গে সম্পর্কগুলোকে বিনি সুতোর মালার মতো জুড়ে দিলো । স্বামী , সন্তান নিয়ে যেন তার সংসার নয় , চাঁদের হাট ! কিন্তু মানুষ বদলায় , সম্পর্কের মানে বদলায় , জীবনের গতি বদলায় । নবনীতার সাজানো - গোছানো জীবনেও হঠাৎ প্রতারণা নামক ঝড় এলো । সাধারণত , মানুষ প্রতারিত হলে ভেঙে পড়ে , আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু এটা নবনীতার গল্প । নিজের প্রতি হওয়া সব অন্যায়কে সহ্য করে ঘুরে দাঁড়ানোর গল্প । মেয়ে বলে নিজেকে সমাজের চিরাচরিত নিয়মে বেঁধে না ফেলার গল্প । দুঃখ নামক মারণবিষ সেবন করে সুখ ন...