দ্য রোড অব প্রফেটস : আইনুল হক কাসিমী | The Road of Prophets : Ainul Haque Qasimi
বই : দ্য রোড অব প্রফেটস লেখক : আইনুল হক কাসিমী প্রকাশনায় : পথিক প্রকাশন - Pothik prokashon হজরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের ভয়ে পলায়ন করেছিলেন। ফলে তাঁর সঙ্গে কোনো সাথিও ছিল না, পথপ্রদর্শকও ছিল না। এমনকি কোনো পাথেয়ও তাঁর সঙ্গে ছিল না। আর দ্রুত চলার জন্য তাঁর পা দুটিও ছিল খালি। ইমাম তাবারি রহ. হজরত সাইদ বিন জুবাইর রা. থেকে রেওয়ায়েত করে লিখেছেন যে, এই গোটা সফরে মুসা আলাইহিস সালামের খাদ্য গাছের পাতা ছাড়া আর কিছুই ছিল না। নগ্নপদ হওয়ার কারণে এই দীর্ঘ সফরে তাঁর পায়ের তলার চামড়া পর্যন্ত খুলে গিয়েছিল। এই অস্থির ও উদ্বিগ্ন অবস্থায় হজরত মুসা আলাইহিস সালাম মাদইয়ানের ভূমিতে প্রবেশ করলেন। . দীর্ঘ পথ ও পাহাড়-সাগর পেরিয়ে মাদইয়ান শহর। পথ চলতে চলতে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়েন। তৃষ্ণা নিবারণের জন্য তিনি একটি কূপের নিকট গেলেন। কিন্তু সেখানে প্রচণ্ড ভিড়। রাখালের দল ও অন্যরা নিজ নিজ পশুপালকে পানি পান করাচ্ছে। ভিড়ের মাঝে মুসা আলাইহিস সালাম দেখলেন, দুজন যুবতি একপাশে দাঁড়িয়ে আছেন। অপেক্ষা করছেন পুরুষের ভিড় কমে যাওয়ার। তাদের পশুদের পানি পান করানোর জন্য এসেছেন তারা। . মুসা আলাইহিস সালাম তাদের অবস্থা জান...