Posts

Showing posts with the label পাখিয়াল বই রিভিউ

পাখিয়াল : কাজী সাইফুল ইসলাম | Pakhiyal - Kazi Saiful Islam

Image
বই : পাখিয়াল - পাঠ প্রতিক্রিয়া! + রিভিউ  লেখক : কাজী সাইফুল ইসলাম প্রচ্ছদ : ধ্রুব এষের করা ISBN : 9789847767895 Edition : 1st Edition, 2022 Number of Pages : 158 প্রকাশনী : ঐতিহ্য মুদ্রিত মূল্য : ৩২০টাকা ❝মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষও নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই শেষ নেই। চক্র ঘুরছে। এই চক্রের ভেতর ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ। কিংবা সকলেই। কিসের অপেক্ষা?❞ হুমায়ূন আহমেদ তার ❝অপেক্ষা❞ উপন্যাসে এ কথাটি বলেছিলেন। আসলেই কি তাই? আমরা কি চক্রের ভেতর ঘুরপাক খাচ্ছি? মজিদ পাখিয়াল, প্রথম জীবনে যে ছিল এক সংগ্রামী। সময়টা ছিল ইংরেজদের শাসনের। মজিদের মতো কতো তরুণ জিন্নাহ আর গান্ধীর ডাকে এক হয়ে ভারতবর্ষের স্বাধীনতা আদায়ের জন্য লড়াই করেছিল। পাহাড়তলির গ্রামে চেনা পরিবেশে ছিল মজিদের বসবাস। সুরমাকে ভালোবেসে জীবন সাথী করে নেয় সে। সুরমা। এক কোমল, নরম মেয়ের প্রতিচ্ছবি। মজিদকে বিয়ে করে সুখের ঘর বাঁধে সে। কিন্তু সুখ তো চিরস্থায়ী নয়। ঝলমলে দিনের পরেই তো অন্ধকার আসে। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে সংঘটিত ক্লাব হ...