রিভিউ | উদাসীনের তিন হালি এক প্রেম - লেখক : অনিকেত উদাসীন | Udashiner Tin Hali Ek Prem
বই: উদাসীনের তিন হালি এক প্রেম লেখক: অনিকেত উদাসীন প্রকাশক: এশিয়া পাবলিকেশন্স পৃষ্ঠা সংখ্যা: ৯৬ মুদ্রিত মূল্য: ২২০ টাকা উদাসীনের তিন হালি এক প্রেম - ভীষণ মিষ্টি প্রেমের গল্প : উদাসীনের তিন হালি এক প্রেম ২০২১ এর বই মেলাকে সামনে রেখে প্রকাশিত অনিকেত উদাসীনের প্রথম গল্প সংকলন "উদাসীনের তিন হালি এক প্রেম।" ফেইসবুকে উদাসীনের কিছু কিছু লেখার সাথে আমার পরিচয় হয়েছে আগেই। কিন্তু অবিন্যস্ত টুকরো লেখা দিয়ে লেখকের লেখার দক্ষতা ঠিক মাপা যায় না। বইটি পড়ে কেমন লেগেছে, সেটি জানাই অল্প করে... লেখক উদাসীন গণিত নিয়ে লেখাপড়া করেছেন, তার প্রমাণ আছে বইয়ের নামকরণেই। অঙ্ক কষে নাম রেখেছেন পুস্তকের। পাঠক হিসেবে আমিও গল্প পড়তে পড়তে অঙ্ক কষছিলাম, কয়খানি পড়া হলো আর বাকি আছে কয়খানি? গুনতে গুনতে গিয়ে থামলাম নাম্বার ১৩তেই! চিরকাল শুনেছি, ১৩ একটি অশুভ নাম্বার, তবুও এই বইয়ের গল্প তেরো নাম্বারেই সমাপ্ত হলো। কী জানি, উদাসীনের হয়তো এখানেও আছে অংকের কারবার! "অতঃপর এলে" - ১৩ পৃষ্ঠার এই গল্পটি বইয়ের সবচেয়ে বড় গল্প এবং প্রথম গল্প। মূল চরিত্র রেয়ান, জীবনের এক পর্যায়ে আত্মহত্যা করতে গিয়ে ঘন জঙ্গলে...