আত্মবোধের পথে : মহসীন দেওয়ান লিটন | Attobodher Pothe
বইঃ আত্মবোধের পথে লেখকঃ মহসীন দেওয়ান লিটন ধরনঃ আত্ম উন্নয়ন মূলক প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা শিশুসুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড়ো একা। তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোটো আমাদের পৃথিবী। তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা। ওই দিন আমার বন্ধু কালাম খুব হাই-থট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেক্ষণ ভাবিয়েছে। বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনোটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ? আমি কিছুক্ষণ টাসকি খেয়ে ছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কী? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জিন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে...