হৈমি : তুর্জয় শাকিল - Hoimi : Turjoy Shakil (রিভিউ)
বইয়ের নামঃ হৈমি লেখকঃ তুর্জয় শাকিল জনরাঃ সামাজিক উপন্যাস প্রচ্ছদঃ নিয়াজ চৌধুরী তুলি প্রকাশনীঃ কলি প্রকাশনী প্রথম প্রকাশঃ একুশে বইমেলা ২০২২ পৃষ্ঠাঃ ১৪৩ মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা রেটিংঃ ৪/৫ #নামকরণ: একটি উপন্যাসের অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম। এই নামকরণ যদি সঠিক, সুন্দর হয় এবং উপন্যাসের প্লট ও কাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে পাঠকরা ওই উপন্যাস পড়ে অধিক সন্তুষ্ট হয়। এক্ষেত্রে "হৈমি" নামটি এই উপন্যাসের জন্য যথার্থ একটি নাম এবং উপন্যাসের প্লটের সাথেও সামঞ্জস্যপূর্ণ। 'হৈমি' নামটি মূলত উপন্যাসের প্রধান চরিত্র হৈমির নাম থেকে নেয়া হয়েছে। #প্রচ্ছদ: প্রচ্ছদটিও খুব সুন্দর করে ডিজাইন করেছে প্রচ্ছদ শিল্পী। অশুভ্র সাদার মধ্যে ও লোহিত ও সাদা রঙের রং তুলিতে মেঘের কালো রঙের কেশবতীর রূপে ফুটিয়ে তুলেছেন হৈমিকে। রূপ প্রদান করেছেন লেখকের কল্পনার তৈরি হৈমিকে। #মূল_চরিত্রসমূহ: হৈমি, নওফেল এবং টুকু। এমনকি বিহগ চড়ে বসবাসরত প্রতিটা মানুষ, প্রতিটি চরিত্রকে লেখক প্রধান চরিত্র করে তুলেছেন আপন শক্তিতে। #প্রিয়_চরিত্র: উপন্যাসের প্রধান চরিত্র 'হৈমি'। কারণ হৈমির সাহসিকতা, প্রতিবাদী মনো...