রিভিউ | দূরবীনে ব্যাকবেঞ্চার : অসীম হিমেল Durbine Backbencher By Oshim Himel
Title দূরবীনে ব্যাকবেঞ্চার Author অসীম হিমেল Publisher শব্দশৈলী Quality হার্ডকভার ISBN 9789849574354 Edition 1st published 2022 Number of Pages 192 Country বাংলাদেশ Language বাংলা মূল্য-৩৫০ রেটিং-৩.৭/৫ ফ্লাপ থেকেঃ- ব্যাকবেঞ্চার, প্রথমবার এডমিশন টেস্টে কোথাও চান্স না পেয়ে বন্ধুদের থেকে এক বছর পিছিয়ে পড়া তিন বন্ধুর টানাপোেড়ন এবং জয়ী হওয়ার গল্প। ব্যাকবেঞ্চার, জীবন থেকে ষোল বছর হারিয়ে যাওয়া এক অন্ধকার জীবনের গল্প। সব পেয়েও এক অভিমানী বাবার জীবন ও পরিবার থেকে পালিয়ে দেশে ফিরে আসার গল্প । ব্যাকবেঞ্চার, পিতাকে খুঁজে পাওয়া এক মেয়ের গল্প। কতগুলো স্বপ্ন পূরণ হওয়ার গল্প । ব্যাকবেঞ্চার, একটি ব্যান্ডের এবং একজন ব্যান্ড শিল্পীর প্রতি এক ভক্তের ভালোবাসার গল্প। একটা প্রজন্মের বেড়ে উঠার গল্প। ব্যাকবেঞ্চার একটি পাওয়া না পাওয়ার হিসাবেরও গল্প... দূরবীনের একদিক দিয়ে দেখলে যেমন খুব কাছের দেখা যায় আবার আরেকদিক দিয়ে দেখলে খুব দূরে দেখা যায়... ব্যাকবেঞ্চার এরকমই এক উপন্যাস... একই জিনিস একদিকে একরকম আরেকদিকে অন্যরকম। রিভিউ আলোচনাঃ চরিত্র-শুভ্র,রাশেদ,কমোল,সুইটি ও মালিহা। তিন বন্ধুর সফলতার ...