হত্যান্বেষী : মনীষ মুখোপাধ্যায় ও তমোঘ্ন নস্কর | Hottanneshi
* বইয়ের নাম: হত্যান্বেষী; * সংকলক: মনীষ মুখোপাধ্যায় ও তমোঘ্ন নস্কর; * প্রকাশক: শব্দ প্রকাশন; * পেপারব্যাক, ২৭১ পৃষ্ঠা (১৪ সেমি X ২১ সেমি), ₹ ৩৩৫/- পনেরোজন উদীয়মান বা প্রতিষ্ঠিত লেখক যখন 'সিরিয়াল কিলিং' নিয়ে লিখতে বসেন, তখন কী হয়? উত্তর হিসেবে এই সংকলনের নাম নিতে পারলে খুশি হতাম। কিন্তু উত্তরে একটিই শব্দ উচ্চারণ করতে হচ্ছে— ঘ্যাঁট! আজ্ঞে হ্যাঁ। এই সময়ের বাংলা স্পেকুলেটিভ ফিকশনে সবচেয়ে জনপ্রিয় দুই সাহিত্যিকের সংকলন হওয়া সত্ত্বেও এই বইয়ে যা আছে, তা পড়ার পর ওই বস্তুটি আস্বাদনের অনুভূতিই হল। তমোঘ্ন নস্করের একটি সংক্ষিপ্ত মুখবন্ধের পর এতে আছে~ ১. মনীষ মুখোপাধ্যায়ের 'সন্ন্যাসিনী হন্তারক': যত্ন নিয়ে লেখা নন-ফিকশন। ২. তমোঘ্ন নস্করের 'লালসা': এও বেশ ভালো নন-ফিকশন, যা লেখকের 'ট্রু ক্রাইম'-এর তুলনায় পরিণত লেখনীর ইঙ্গিত বহন করে। ৩. মোহনা দেবরায়ের 'কুচিলা': একটি সিরিয়াস এবং সুলিখিত গল্পে অলৌকিকত্বের অনুপ্রবেশ ঘটিয়ে সেটির বারোটা বাজিয়েছেন লেখক। ৪. প্রিয়া চক্রবর্তী'র 'লিভার ফ্রাই': লেখক 'সাইলেন্স অফ দ্য ল্যাম্বস'-এর দ্বারা একটু বেশি মাত্রায় অ...