অবাধ্যতার ইতিহাস লেখক : ডা. শামসুল আরেফীন | Obaddhotar Itihash By Dr. Shamsul Arefin
অবাধ্যতার ইতিহাস (pdf download no available right now) লেখক : ডা. শামসুল আরেফীন প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : ইসলামি ইতিহাস ও ঐতিহ্য পৃষ্ঠা : 256 ভাষা : বাংলা। যেভাবে আর যে কারণে ধ্বংস হয়েছে পূর্বের অনেক সভ্যতা, যেভাবে মানুষকে বরণ করতে হয়েছিলো আল্লাহর অনিবার্য আযাব—তার আদ্যোপান্ত জানতেই ‘অবাধ্যতার ইতিহাস’ বইটি। মোটকথা, কীভাবে আমরা ইউরোপীয় চিন্তাগুলোকে গ্রহণ করে আমাদের দ্বীন ছেড়ে দিয়েছি। তার ইতিহাস তুলে ধরা হয়েছে এই বইতে। শুরুর আগে একদিন হঠাৎ ব্যাপারটা খুব ভাবাল আমায়। যেমন ধরেন, জ্ঞান হবার পর থেকে দেখে আসছি ৫ বছরের জন্য একজন দেশের ‘রাজা' হয়, পরের ৫ বছরে আবার আরেকজন হয় ভোটে জিতে। ধরে নিয়েছিলাম, এটাই স্বাভাবিক ও শ্রেষ্ঠতম প্রক্রিয়া, যেন এটাই হবার, এটাই হয়, এটা ছাড়া আর কিছু হবার নেই। এমনি করে ঈদের দিন সেলামি পেতাম কচকচে নতুন নোট, তা দিয়ে আইসক্রিমট্রিম কেনা চলত। যেন এটাই অনাদি কাল থেকে চলে আসা সিস্টেম, অলঙ্ঘ্য, অপরিবর্তনীয়। এই বিশেষ সুন্দর কাগজটা দিলেই দোকান থেকে অনেক কিছু পাওয়া যায়। শুক্রবার বিকাল ৩টা থেকে বিটিভিতে শুরু হতো পূর্ণদৈর্ঘ্য ‘বাংলা ছায়াছবি’। অধিকাংশ সিনেমাত...