The life history of Abul Hossen Vottacharjo with all pdf(আবুল হোসেন ভট্টাচার্য)
The life history of Abul Hossen Vottacharjo with all pdf(আবুল হোসেন ভট্টাচার্য) লেখক পরিচিতিঃ মরহুম আবুল হোসেন ভট্টাচার্য ১৯১৬ ঈসায়ী সালে বৃহত্তর ফরিদপুর (বর্তমানে শরীয়তপুর) জেলার গোসাইর হাট উপজেলাস্থ দাসের জঙ্গল গ্রামে এক পুরোহিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা— শশীকান্ত ভট্টাচার্য। মাতা— রাঙা বউ। ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। গামের পাঠশালাতেই তাঁর প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয়। পরে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। ১৯৩৭ ঈসায়ী সালে ২১ বছর বয়সে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন। তাঁর মুসলিম নাম রাখা হয় আবুল হোসেন। কিন্তু পৈতৃক পদবী ‘ভট্টাচার্য’ যুক্ত করে তিনি নিজের নাম লিখতেন। এ প্রসঙ্গে তিনি বলতেন,‘যাঁরা হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে থাকেন তাঁদের সকলেই হিন্দু জাতির তফসিলী সমপ্রদায়ভুক্ত বলে এক শ্রেণীর হিন্দু লেখক ও বুদ্ধিজীবি অপপ্রচার চালিয়ে এসেছেন। তাঁদের প্রচারণা যে সর্বাংশে সত্য নয় তা প্রমাণ করবার জন্যে আমি নিজ নমের শেষে ‘ভট্টাচার্য’ পদবী ব্যবহার করি একান্ত বাধ্য হয়েই;...