আনন্দ বর্ষন : জিনিয়া জেনিস | Ananda Borson By Zinnia Jenis Books
বই : আনন্দ বর্ষন লেখক : জিনিয়া জেনিস প্রচ্ছদ : রাজীব দত্ত প্রকাশক : পেন্সিল পাবলিকেশনস মুদ্রিত মূল্য : ২৭৫ টাকা রিভিউ লিখেছেন এবং আনন্দ বর্ষণের সুন্দর ছবি তুলেছেন Priya Rahman আপু। আজ কথা বলব সম্প্রতি আমার পড়া একক গল্পগ্রন্থ "আনন্দ বর্ষণ" নিয়ে। পেন্সিলের অন্যতম নিয়মিত লেখক জিনিয়া জেনিস এর এটি প্রথম একক গল্পগ্রন্থ। ১৪টি ভিন্ন মাত্রার গল্প নিয়ে এই বইটি চমৎকার রুপে পাঠকের কাছে তুলে ধরেছেন লেখক। ঠিক একারনেই উপন্যাসের চেয়ে গল্পগ্রন্থ আমার বেশি পছন্দের। লেখকের ভাষায়,,,,,,,, **কখনো কখনো হারিয়ে যাবার একটু আগে দুটি হৃদয়ের পাশাপাশি চলার অনুভূতিগুলো আবেগের সিক্ত হয়ে ঝড়ে পড়ে রঙিন লাল বৃষ্টির মতন। হয়ত এটাই জীবনের উপহার। আঁধার পেরিয়ে অনুভূতিরা আঁকে দিনবদলের গান, আবার কখনো বেলাশেষে কেউ নীড়ে ফেরার গল্পে নবরূপে খুঁজে পায় নিজেকে। বইয়ের কিছু গল্পের নাম নিয়ে উপরের চমৎকার পংক্তিগুলো লেখক সুচারুরূপে সাজিয়েছেন। যা আমার সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা। ১. ভূমিকম্প রিয়া ৮. উপহার ২. আঁধার পেরিয়ে ৯. সেফটিপিন ৩. হারিয়ে যাওয়ার আগে ...