Posts

Showing posts with the label কীভাবে পড়বেন? কীভাবে বুঝবেন? কীভাবে মুখস্থ করবেন?

কীভাবে পড়বেন? কীভাবে বুঝবেন? কীভাবে মুখস্থ করবেন? | Ki Porben? Kivabe Bujben? Kivabe Mukhosto Korben?

Image
কীভাবে পড়বেন? কীভাবে বুঝবেন? কীভাবে মুখস্থ করবেন? লেখক : আব্দুল আজিজ বিন মুহাম্মাদ আস-সাদহান প্রকাশক : রুহামা পাবলিকেশন বিষয় : ইসলামি জ্ঞান চর্চা পর-সমাচার : এটি সর্বজনস্বীকৃত বিষয় যে, ইলম অন্বেষণ এবং তা অর্জনে চেষ্টা সর্বোত্তম নেক আমল এবং সর্বোচ্চ মর্যাদার বিষয়। আল্লাহ তাআলার অনুগ্রহের পর ইলমের কল্যাণে মানুষ জানতে পারে, সে কীভাবে সঠিকভাবে তার রবের ইবাদত করবে। কীভাবে সে সৎ কাজের আদেশ করবে এবং কীভাবে অসৎ কাজে বাধা দেবে। সে জানতে পারে কীভাবে কামনা ও সন্দেহের অনিষ্ট থেকে বেঁচে থাকবে । ইলম অন্বেষণের মাধ্যমেই মানুষ দূরদৃষ্টিসম্পন্ন এবং প্রমাণের ওপর প্রতিষ্ঠিত হতে পারে। আর এর মাধ্যমেই দুনিয়াতে বিভিন্ন কাজের তাওফিক এবং আখিরাতে উচ্চ মর্যাদা অর্জন করতে পারে। আর এভাবে সে অর্জন করতে পারে বিশাল অনুগ্রহ। ইলম অন্বেষণে কিছু যুবকের চেষ্টা-সাধনা ও উদ্যম আশা জাগিয়ে তোলে। এটি পরস্পরকে সুসংবাদ দেওয়ার মতো বিষয়। তারা নিজেদের সময় ও সম্পদ ইলম অন্বেষণের পথে ব্যয় করছে এবং এ পথে নিজেদের শরীরকে ক্লান্ত করে তুলছে। এটি মহান একটি লক্ষ্য, প্রশংসনীয় একটি মনজিল এবং বিশাল এক মর্যাদা। বরং এটি আমাদেরকে প্রথম যুগে...