বই : অ্যারেঞ্জ ম্যারেজ লেখক : নাঈম হাসান - পাঠক অনুভূতি | Arrange Marriage By Naim Hasan Books
বই : অ্যারেঞ্জ ম্যারেজ লেখক : নাঈম হাসান প্রকাশক : চন্দ্রবিন্দু প্রকাশন ধরন : রম্য উপন্যাস মূল্য : ১৮০ বিয়ের জন্য পাত্র কে নিয়ে যাওয়া হচ্ছে পাত্রী দেখতে, সাথে যাচ্ছে তার প্রাণপ্রিয় বন্ধুরাও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পাত্র নিজেও জানে না যে, তার জীবনে ঘটতে চলেছে কতো বড় অঘটনের ঘটনা! এই গল্পে সবথেকে মজার বিষয় হচ্ছে, বিয়ের পাত্রী দেখার জন্য একটা ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাকে জানানো হচ্ছে না। কেননা সে বিয়ে করতে রাজি না। কারন তিনি এরমধ্যেই প্রেমের নদীতে ডুবে গেছেন কিন্তু সেটা কেউ জানে না আর ওভাবে কাউকে এখন অব্দি জানানো হয়নি। ছেলে বিয়েতে রাজি না তবুও তাকে বিভিন্ন ফন্দি ফিকিরের আশ্রয় নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগ শলা পরামর্শ করেই এগোনো হয়। পাত্রী দেখানো ও পাত্র কে বিয়ের পিঁড়িতে কিভাবে বসানো যায় এবং বিয়ের দিনক্ষণ পাকা কথার সুব্যাবস্থা করার সব ধরনের প্রচেষ্টা তারা করে চলেছে বাকি বন্ধুদের সহযোগিতায়। যে বন্ধুটির পরিকল্পনায় পাত্রী দেখানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয়, পাত্রী সেই বন্ধুরই প্রেমিকা, যা কিনা বন্ধুটি নিজেও জানতো না। এদিকে পাত্রের মা- বাবার মেয়ে প...