রউফুর রহীম - লেখক ড. আলি মুহাম্মাদ সাল্লাবি | Rowfur-Rohim
আমার জন্যই তাকে সইতে হয়েছে... "একদিন তিনি বাড়ির পেছনে তাঁর দুধ-ভাইয়ের সঙ্গে খেলা করছিলেন। এমন সময় তাঁর দুধ-ভাই কাঁপতে কাঁপতে আমাদের কাছে এসে বলল, জানো! আমি দেখলাম, আমার ওই কুরাইশি ভাইয়ের কাছে দুইজন লোক এলেন। গায়ে তাদের ধবধবে সাদা পোশাক। তারা তাঁকে ধরে মাটিতে শুইয়ে দিলেন। এরপর তাঁর পেট চিড়ে ফেললেন।’ শুনে তো আমাদের অন্তরাত্মা বের হওয়ার জোগাড়। কাঁপতে কাঁপতে আমি ও আমার স্বামী পড়িমড়ি করে ছুটে গেলাম। গিয়ে দেখি তিনি দাঁড়িয়ে আছেন; চেহারার রং বিবর্ণ। আমাদের দেখে দৌড়ে এলেন এবং কেঁদে দিলেন। হালীমা বলেন, আমি ও আমার স্বামী তাঁকে টেনে নিয়ে বুকের সঙ্গে শক্ত করে আঁকড়ে ধরি। বললাম, আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক! তোমার কী হয়েছে? তিনি বললেন, “আমার কাছে দুইজন লোক এসে আমাকে মাটিতে শুইয়ে দিলেন। একটু পর আমার পেট ফেড়ে দিয়ে কী যেন একটা রাখলেন। এরপর পেট আগে যেমন ছিল তেমনই করে দেন তারা।” আমার স্বামী বলল, ‘আল্লাহর শপথ! আমার এই ছেলের ওপর কিছু একটা ভর করেছে। জলদি তাঁকে তাঁর পরিবারের নিকট নিয়ে চলো। যে ভয়টা আমরা করছি, তা ঘটার আগেই তাঁকে তাদের কাছে রেখে আসো। হালীমা বললেন, তাঁকে নিয়ে ...