Posts

Showing posts with the label মুহাম্মদ পাবলিকেশন

চার খলিফার জীবন ও শাসনব্যবস্থা : ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল | Char Kholifar Jibon O Shashonbebostha

Image
বই : চার খলিফার জীবন ও শাসনব্যবস্থা লেখক : ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন বিষয় : সাহাবীদের জীবনী সম্পাদক : মুহাম্মদ পাবলিকেশন সম্পাদনা পর্ষদ পৃষ্ঠা : 800, কভার : হার্ড কভার ভাষা : বাংলা খিলাফতে রাশিদা অর্থাৎ বিশ্বমানবতার একটি আলোকদীপ্ত কাফিলা—যারা শেষ নবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিরোধানের পর ইসলাম-ধর্মের হাল ধরেন। ইসলামের তীব্র জ্যোতির্ময় বিচ্ছুরিত আলোকচ্ছটা সারা দুনিয়ায় ছড়িয়ে দেন। নবিজির আনীত সাচ্চা ওহিপূর্ণ ধর্মে কোনোরূপ বিকৃতি হতে দেননি।  ইসলামের পাঁচ স্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাতের বিধানকে অবিকল অক্ষুণ্ন রেখে শান্তিপ্রিয় ইসলামি-মানবতাবোধকে একচুলও বিচ্যুত হতে দেননি। যারা বিনয়ে নম্রকণ্ঠ। বিদ্রোহে উচ্চশির। দান-অনুদানে মুক্তহস্ত। চিন্তাদর্শনে স্বচ্ছ ও সম্ভ্রমশীল। গোটা মুসলিম উম্মাহ যাদের মহত্তম কর্ম-অনুপ্রেরণায় দীপিত-উজ্জীবিত। এমনই ছিলেন ইসলামের মহান চার খলিফা তথা আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনু আফফান ও আলি ইবনু আবি তালিব—রাদিয়াল্লাহু আনহুম। নিখাদ, নিখুঁত ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী পৃথিবীর সেরা মানুষ...

নজরের হেফাজত - সফলতার হাতিয়ার | Nojorer Hefajot Shofolotar Hatiar

Image
বই: নজরের হেফাজত - সফলতার হাতিয়ার লেখক: ড. শাইখ মাহমুদ মিসরি প্রকাশনী: মুহাম্মদ পাবলিকেশন বিষয়: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা পৃষ্ঠা: 96, কভার : পেপার ব্যাক Review Credit: ফাহমিদা আফরিন নজরের হেফাজত : সফলতার হাতিয়ার আপনি মুমিনদেরকে বলুন, তারা যেন দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য রয়েছে অধিক পবিত্রতা। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা জানেন। [সূরা নুর: ৩০] ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ‘দৃষ্টিই যৌন লালসার উদ্বোধক। কাজেই দৃষ্টি নিয়ন্ত্রণ ও সংরক্ষণ মূলত যৌনাঙ্গের সংরক্ষণ। তাছাড়া বর্তমানে ইন্টারনেট ও স্যাটেলাইট প্রযুক্তিকে কাজে লাগিয়ে মুক্তচিন্তার নামে সর্বত্র নষ্টামি ও নোংরামির যে চর্চা শুরু হয়েছে, তা মানুষকে লাজ শরম ভুলে বেহায়াপনায় লিপ্ত করছে। যুবকদের দেহমনে লাগিয়ে দিচ্ছে যৌবনের আগুন। এর ফলে তারা সরে যাচ্ছে আল্লাহকে সন্তষ্ট করার পথ থেকে, নিমজ্জিত হচ্ছে পাপাচারে। যুবকদেরকে নোংরামির অতল গহ্বর থেকে টেনে উঠিয়ে আনতে হবে। নাহলে পুরো সমাজব্যবস্থায় ধ্বংস নামবে। পাঠসজ্জা নিয়ে কিছু কথা: ড. শাইখ মাহমুদ মিসরি রচিত এবং আল-আমিন ফেরদৌস কতৃক অনুবাদকৃত বই ❝ নজরের হেফাজত -সফলতার...

বই : সুরভিত জীবন - লেখক : ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ - পাঠক অনুভূতি | Shurovito Jibon Boi

Image
♦এক নজরে বইটিঃ বইয়ের নাম : ❝ সুরভিত জীবন ❞ লেখক : ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ। অনুবাদ: সাইফুল্লাহ আল-মাহমুদ। প্রকাশনীঃ মুহাম্মদ পাবলিকেশন। পৃষ্ঠা:১৪৪ মুদ্রিত মূল্য:২১০ টাকা রিভিউ লিখেছেন 💕 আয়েশা সিদ্দিকা দ্বীন ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর খাঁটি বান্দাহ হিসেবে গড়ে তোলা। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করা এবং নিজেকে চরিত্রবান করে তোলা। রাসূল (সা.) স্বয়ং ছিলেন উত্তম নৈতিক চরিত্রের সর্বোক্তম উদাহরণ। এর সভ্যতায় আল্লাহ তা’আলা এরশাদ করেন-‘নিশ্চয়ই আপনি উত্তম নৈতিক চরিত্রের উপর প্রতিষ্ঠিত’।-(আল-ক্বালাম: ৮) রাসুলুল্লাহ সাঃ বলেছেন-‘নেক আমল তো হচ্ছে উত্তম চরিত্র’।-(মুসলিম) রাসূলুল্লাহ (সা.) একবার জিজ্ঞাসিত হয়েছিলেন কোন আমল মানুষকে বেশি বেশি করে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন-‘আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র’। শুধু তাই নয়, উত্তম চরিত্র ও আচার ব্যবহার এত উত্তম আমল যে, চরিত্রবান মু’মিনরাই পরকালে নবী করীম (সা.)-এর একান্ত সান্নিধ্যে থাকার সুযোগ পাবেন। অন্তরটাকে একটু সুরভিত করতে, ঈমান ও তাকওয়ার ফুলে হৃদয়ের অন্ধকার গলিটাকে আলোকিত করতে লেখক ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্...

বইঃ প্রেসিডেন্ট মুরসি আরব বসন্ত থেকে শাহাদাত বই রিভিউ

Image
বইঃ প্রেসিডেন্ট মুরসি আরব বসন্ত থেকে শাহাদাত প্রকাশকঃ প্রচ্ছদ প্রকাশন  প্রকাশকালঃ নভেম্বর ২০১৯ পৃষ্ঠাঃ ১০০ মুদ্রিত মূল্যঃ ১৮০ টাকা  মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি সম্পর্কে বাংলা ভাষাভাষী মানুষদের জানার সুযোগ তেমন একটা নেই। কারণ মুরসিকে নিয়ে এখানে বিস্তারিত কাজ হয়নি বললেই চলে। কিন্তু ব্যক্তিগত আমি ভাবে মুহাম্মাদ মুরসি সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। তাই এই বইটি পড়তে উৎসাহিত হই। বইটি মূলত মুহাম্মাদ মুরসি'র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত সময়কালের ঘটনা প্রবাহ নিয়ে কিছু লেখার সংকলিত রূপ। তাই এই বইয়ের মাধ্যমে মুহাম্মাদ মুরসি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয়। এটা অবশ্য প্রকাশক বইয়ের প্রথমেই উল্লেখ করে দিয়েছে। তবে অবশ্যই এই বই থেকে মুহাম্মাদ মুরসি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। যেমনঃ মুহাম্মাদ মুরসি একজন কোরানে হাফেজ ছিলেন। উনি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন এ প্রথম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। উনি আমেরিকা ও মিশরের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এমনকি উনি ...

বইঃ সুরভিত জীবন লেখক : ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ বই রিভিউ

Image
➤বইটি সম্পর্কে এক নজরেঃ- বইয়ের নাম : সুরভিত জীবন লেখক : ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ অনুবাদ: সাইফুল্লাহ আল-মাহমুদ প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন  পৃষ্ঠা সংখ্যা : ১৪৪ মুদ্রিত মূল্য : ২১০ টাকা