সে ও নর্তকী PDF : হুমায়ুন আহমেদ - কেন পড়বেন? | She O Nortoki : Humayun Ahmed Books
বইয়ের নাম- সে ও নর্তকী লেখক- হুমায়ুন আহমেদ দাম-১৪০৳ সংগ্রহ - ধী - dhee সে ও নর্তকী বই ভিডিও রিভিউ কিশোরী বয়সের মেয়েদের মন হয় প্রচন্ড অস্থির। শরীরের একটা আমূল পরিবর্তন তারা মানিয়ে নিতে গিয়ে বার বার নিজেকে সম্মুখীন করে নানা বির্পযয়ে।এই বির্পযয়গুলো তারা খুবই আবেগের সাথে গ্রহন করে।জীবনের কোন একটা সময় গিয়ে চরম আপসোস করলেও নিজের ভুলে জন্য, কিন্তু ভুল করার সময় তাদের কাছে থাকে নানা লজিক।আমরা নিজের ভুলের উপরও লজিক দিতে পছন্দ করি কারণ নিজের ভুলকে ভুল মনে হয় না।শারীরিক পরিবর্তনের এই মানসিক অবস্থা কেমন হয় তা রবি ঠাকুরের ছুটি গল্পটি পড়লে বোঝা পড়া সহজ হয়ে যাবে।হুমায়ুন আহমেদের নবনী গল্প পড়ার পর আমি কিছুদিন নীরব ছিলাম।সেখানে আমি আমার কিছু ভুলকে এক সাহিত্য রূপে পেয়েছি। সে ও নর্তকী গল্পটিও তাই।একজন হুমায়ুন আহমেদ দ্বারা বোধহয় সম্ভব এত সুন্দর সাবলীল ভাবে জীবনের চরম সত্যি গুলো ফুটিয়ে তোলা। স্বাতী ও লিলি দুজন বন্ধু। দুজন মানুষ দুই মেরুর,তাদের জীবন যাপন,আপসোস,পারিপার্শ্বিক অবস্থান কত আলাদা।তবুও দুজন মানুষের কোথাও একটা মিল আছে।হাসনাত সাহেব শিল্পী তবুও তার গুন দিয়ে প্রিয় মানুষকে ধরে রাখতে পারে...