রিভিউ+PDF ইছামতী : বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
বই : ইছামতী লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ইছামতী পূর্ব-পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। লেখক যেকালের আবহে উপন্যাসটি লিখেছেন, সেকালে নদীটি অখন্ড ভারতবর্ষেরই একটি নদী ছিল। নাম ইছামতী হলেও মূল উপন্যাসে ইছামতীর পরিচয় কিংবা ভূমিকা অতি নগণ্য। উপন্যাসটির মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে ইছামতীর তীরবর্তী গ্রামনিবাসীদের জীবনযাত্রা, নীলচাষের নির্মমতা এবং পতন, বর্ণপ্রথাভিত্তিক সামাজিকতা এবং বেদান্তিক আধ্যাত্মিকতা নিয়ে। ইছামতী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) রচিত শেষ প্রকাশিত উপন্যাস। ১৯৫০ সালের ১৫ই জানুয়ারি এটি মিত্রালয় প্রকাশনা থেকে সর্বপ্রথম প্রকাশিত হয়। তাঁর মৃত্যুর পর পশ্চিমবঙ্গ সরকার এই উপন্যাসের জন্য তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করেন (১৯৫০-৫১)। বিভূতিভূষণের লেখার অন্যতম বৈশিষ্ট্য তিনি পাঠকমনে তৎকালীন প্রকৃতি ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত। তিতপল্লার ঝোপ, পানিতে ভেসে যাওয়া লাল টুকটুকে তেলাকুচা ফল, সোদালিফুলের মিষ্টি সুবাস কিংবা ঘনসবুজ আউশ ধানের মাঠের উপর আষাঢ়ের ঘনশ্যাম মেঘপুঞ্জ- নগণ্য প্রকৃতিপ্রেমীর মনেও যথার্থ চিত্র ফুটিয়ে তোলে। তার প্রতিটি উপন্যাসে যেমন ভার...