Posts

Showing posts with the label 2022

দ্য ল্যান্ড অফ মিরাকুলা : লেখক আসিফ মাহমুদ - রিভিউ | The Land Of Mirakula

Image
বইঃ দ্য ল্যান্ড অফ মিরাকুলা লেখকঃ আসিফ মাহমুদ প্রথম প্রকাশঃ ২০২০ পৃষ্ঠাঃ ১৩৫  ব্যক্তিগত রেটিংঃ ২/৫  বুক রিভিউ লিখে আজ অবধি যত বই পেয়েছি তার মধ্যে তুলনামূলকভাবে কম মানসম্মত বই সম্ভবত এটি। বইয়ের নাম "দ্য ল্যান্ড অফ মিরাকুলা" লেখক আসিফ মাহমুদ। প্লট ভালো ছিল। যদিও নতুন কোন প্লট না, শুভ আর অশুভর লড়াই নিয়ে কাহিনী। কিন্তু বাস্তব পটভূমিতে ফ্যান্টাসি ঘরানার উপন্যাস রচনা করাটা যথেষ্ট সাহসিকতার পরিচয় বহন করে। তবুও বইটাকে দুইয়ের বেশি দিতে পারলাম না লেখকের শব্দ চয়ন, চরিত্র চিত্রনে অদক্ষতা, কিছু প্রশ্নের উত্তর না পাওয়া, বানান ভুল,বাহুল্যদোষ ইত্যাদি কারনে। এ ধরনের বই কমপক্ষে ৩০০ পৃষ্ঠার হওয়া উচিৎ ছিল কিন্তু ১৩৫ এ শেষ করে দিয়ে উপন্যাসটার বারোটা বাজিয়ে দিয়েছে। যদিও লেখক কষ্ট করেছেন এটা অস্বীকার করার উপায় নেই। গ্রিক পুরাণ, স্পেনিস ভাষা, জিন জাতির অবতারনা, চীনের ঐতিহাসিক যুদ্ধ ইত্যাদি নানা ক্ষেত্র থেকে নানাবিধ তথ্য দিয়ে বইটা ভারি করার চেষ্টা করা হয়েছে (যাকে বলে "Jack of all trades master of none")। এতো দিকে না গিয়ে যেকোন একটি বিষয়ের উপর প্রয়োজনীয় জ্ঞান আহরন করে তারপর বইটা লিখলে বোধ হ...

জীবনের অষ্টব্যঞ্জন - লেখক জুবাইদা পারভীন লিপি | Jiboner Austobbobenjon

বইয়ের নামঃ জীবনের অষ্টব্যঞ্জন লেখকঃ জুবাইদা পারভীন লিপি ধরনঃ উপন্যাস প্রকাশকঃ রাশেদ রানা, চলন্তিকা প্রকাশনী। প্রথম প্রকাশঃ বইমেলা ২০২২ মলাট মূল্যঃ ২১০ টাকা। ফ্লাপঃ একটি গল্পের পরিসর ছোটো হয় বলে তার শুরুতে চমক না থাকলেও পাঠক অনেক সময় পড়তে থাকেন এই ভেবে যে, এই সামান্য লেখা পড়েই দেখি কী আছে। কিন্তু একটি আস্ত উপন্যাস পড়তে শুরু করতে পাঠককে এটা ভাবতে হয়, এটি শেষ করতে পারব তো? 'জীবনের অষ্টব্যঞ্জন', বেশ ভাবগাম্ভীর্য ও খটমটে নামের উপন্যাসটির প্রথম লাইনটি পড়েই প্যারাটুকু শেষ করার তীব্র ইচ্ছা অনুভব করবেন পাঠক। এবং স্বাভাবিকভাবেই পুরোটা উপন্যাসই শেষও করতে হবে। পিতৃ-মাতৃহীন দুই ভাইয়ের সংসার, সন্তান, এদের পারষ্পরিক সম্পর্ক, সম্পর্কের টক-মিষ্টি-তেতো সফরের উত্থান পতন নিয়েই উপন্যাসটির পথ চলা। এরই মধ্যে একটি ব্যাপার পুরো উপন্যাসেই উঠে এসেছে। তা হলো, পারিবারিক শিক্ষার গুরুত্ব, বিশেষ করে সন্তানের জীবন চলার পথে মায়ের আচার-বিচারের অবদান। কিন্তু উপন্যাসটিকে শিক্ষামূলক উপন্যাস ভেবে নিয়ে পাশে সরিয়ে রাখার অবকাশ একদমই নেই। কাহিনির বর্ণনাই এমন ঘটনাবহুল যে এটি পড়া শুরু করলে শেষ করার একটা তীব্র ইচ্ছা হবেই। ...

মিরিয়া, যোদ্ধা কুমারীর খোঁজে - Miriya: Suzana Abedin Sonali | লেখিকা সুজানা আবেদীন সোনালী

Image
বইয়ের নাম         :মিরিয়া, যোদ্ধা কুমারীর খোঁজে। লেখক                :সুজানা আবেদীন সোনালী প্রচ্ছদ                 :লর্ড জুলিয়ান সম্পাদনা            :আশরাফুল সুমন বানান সংশোধন  :তাহমিদ রহমান প্রকাশনী সতীর্থ প্রকাশন মূল্য      :350  জনরা               : হাই ফ্যান্টাসি অ্যাপোলো মন্দিরের প্রধান দৈববাণী করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকরের আগমনের যে আবার একই সাথে নিজ জাতির ধ্বংসের কারণ হবে। ফলে গেল দৈববাণী, ধ্বংস হলো যোদ্ধা রাজ্য, বিচ্ছিন্ন রাজ্যসপ্ত রাজ্য।এখন সর্বত্র অভিশপ্ত দল কাটারমেনোস রাজত্ব। প্রার্থনায় সাড়া দিচ্ছেন না দেবতারাও।মুক্তি খুঁজতে পথে নামল ছোট্ট একটা দল, কারণ দৈববাণী আরো একটা হয়েছিল যা ছড়িয়ে দেয়ার আগেই হারিয়ে গিয়েছিল ডাইনি গুহা।খুঁজতে হবে যোদ্ধা কুমারীকে, কে সে,কোথায় আছে, কিসের ছদ্মবেশে লুকিয়ে আছে কোন সে মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়? " হিসেব হবে! শোধ নেব আমি প্র...

Text Hacks By : Hasan Zaman - টেক্সট হ্যাকস

Image
Book : টেক্সট হ্যাকস - Text Hacks  Author : Hasan Zaman Publisher : Endeavor Publications Quality : হোয়াইট প্রিন্ট Edition 1st Edition, 2022 Number of Pages 404 Country : Bangladesh Language : Bangla & English Here is the Most Trending Book of Admission Test in 2021....... টেক্সট হ্যাকস বইটা পড়ার পর বুঝলাম এটা যতোটা ভালো ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো এবং এক "অন্যন্য" review পাওয়ার যোগ্যতা রাখে। তাই আজকে এই Text Hacks বইটির রিভিউ লিখতে বসলাম। কারণ এই বইটি আমার ঢাবিতে চান্স পাওয়ার ক্ষেত্রে ব্যাপক প্রভাব রেখেছে। যাইহোক, আমার দুর্ভাগ্য যে আমি পরীক্ষা শুরুর কেবল এক মাস আগে বইটা সম্পর্কে জানতে পারি। হাসান জামান ভাইয়া চার-পাঁচটা পৃষ্ঠা করে পোস্ট করতেন ফেসবুকে। খুব আকর্ষণ করতো এই পৃষ্ঠাগুলো আমাকে। খুব আক্ষেপ হতো যে কিছু দিন আগে যদি জানতে পারতাম এই বই সম্পর্কে!! যাইহোক ব্যাসিকালি আমি বইটার সূচিপত্র দেখেই আমি বইটি নেওয়ার লোভ সামলাতে পারি নি। কবিতা গুলোর Theme, Word Meaning, Literary Terms, key information, MCQ Sample............ আবার  Textual Word meaning, Spelling, Phras...

পাখিয়াল : কাজী সাইফুল ইসলাম | Pakhiyal - Kazi Saiful Islam

Image
বই : পাখিয়াল - পাঠ প্রতিক্রিয়া! + রিভিউ  লেখক : কাজী সাইফুল ইসলাম প্রচ্ছদ : ধ্রুব এষের করা ISBN : 9789847767895 Edition : 1st Edition, 2022 Number of Pages : 158 প্রকাশনী : ঐতিহ্য মুদ্রিত মূল্য : ৩২০টাকা ❝মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষও নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই শেষ নেই। চক্র ঘুরছে। এই চক্রের ভেতর ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ। কিংবা সকলেই। কিসের অপেক্ষা?❞ হুমায়ূন আহমেদ তার ❝অপেক্ষা❞ উপন্যাসে এ কথাটি বলেছিলেন। আসলেই কি তাই? আমরা কি চক্রের ভেতর ঘুরপাক খাচ্ছি? মজিদ পাখিয়াল, প্রথম জীবনে যে ছিল এক সংগ্রামী। সময়টা ছিল ইংরেজদের শাসনের। মজিদের মতো কতো তরুণ জিন্নাহ আর গান্ধীর ডাকে এক হয়ে ভারতবর্ষের স্বাধীনতা আদায়ের জন্য লড়াই করেছিল। পাহাড়তলির গ্রামে চেনা পরিবেশে ছিল মজিদের বসবাস। সুরমাকে ভালোবেসে জীবন সাথী করে নেয় সে। সুরমা। এক কোমল, নরম মেয়ের প্রতিচ্ছবি। মজিদকে বিয়ে করে সুখের ঘর বাঁধে সে। কিন্তু সুখ তো চিরস্থায়ী নয়। ঝলমলে দিনের পরেই তো অন্ধকার আসে। প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে সংঘটিত ক্লাব হ...

কেন পড়বেন - জীবন যদি হতো নারী সাহাবীর মত? লেখক : ড. হানান লাশিন | Jibon Jodi Hoto Nari Sahabir Moto

Image
বই : জীবন যদি হতো নারী সাহাবীর মত লেখক : ড. হানান লাশিন প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : ইসলামে নারী, সাহাবীদের জীবনী, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার সম্পাদনা: উস্তায আবুল হাসানাত কাসেমী, উস্তায আব্দুল্লাহ মাহমুদ পৃষ্ঠা সংখ্যা: ১২৮ টি কভার: পেপার ব্যাক নারী বিজয়ীনি!! ঈমানের স্বাদ, আনুগত্যের মজা থেকে এক অঞ্জলি ভরে নাও । জীবনপথে সুখ - সৌভাগ্যের বাজারটা অতিক্রম করো তুমি হয়ে ওঠো একজন নারী সাহাবির মতো । এ পথে চলতে গিয়ে অসাধারণ যে অনুভূতি তোমার হবে তা উপভোগ করো ।   প্রতিদিন খসে পড়ে জীবন থেকে একেকটা দিন। রেখে যায় স্মৃতি কিছু তারিখ নামক সংখ্যা । মুহূর্তরা আসে যায় কখনো আনন্দের মোড়কে, কখনো আফসোস বিষণ্ণতার বার্তা নিয়ে । নিস্তরঙ্গ জীবনে কখনো বা আবেগের জোয়ার আসে মনে। বলে ফেলি, হায়! সাহাবিদের যুগে জন্মাতাম যদি! তা কী কখনো হয়? যদিও অসম্ভব তবেও ঘুরে বেড়াই সিরাতের পাতায় পাতায়৷ মানুষের হৃদয়টা বড় অদ্ভুত । স্থান ও কালের গণ্ডি পেরিয়ে ঘুরে বেড়াতে পারে যখন যেভাবে খুশি সেভাবে৷। আজ আমরা এমনই এক নারীহৃদয়ের কাছাকাছি যাব , যে নারী ঘোষণা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রশং...

মুমিনের চরিত্র | লেখক : উস্তায আবু উসামা আল হিন্দি | Muminer Choritro : Ustaz Abu Usama Al Hind

Image
বই : মুমিনের চরিত্র লেখক : উস্তায আবু উসামা আল হিন্দি প্রকাশনী : ফাতিহ প্রকাশন বিষয় : আদব, আখলাক ভাষা : বাংলা শাপলার ঐতিহাসিক গণজাগরণের পর বাংলাদেশে ইসলাম ও মুসলিমদের অস্তিত্ব এক ভিন্ন দিকে বাঁক নেয়। মসজিদ, মাদরাসার সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে প্র‍্যাক্টিসিং ইসলামের চর্চা জোয়ার আনে কলেজ, ভার্সিটি জেনারেল কারিকুলামেও। স্রষ্টাপ্রদত্ত ফিতরাতে সাড়া দিয়ে তরুণ – যুবারা সাড়া দেয় সে ডাকে।  আক্ষরিক অর্থেই ইসলাম চর্চার এক নীরব বিপ্লব ঘটে। কিন্তু ইসলামের সুবিমল ছায়াতলে স্থান নেয়া সেসব ভাই – বোনেরা নির্দিষ্ট মনিটরিংয়ের অভাবে ফের জাহিলিয়াতেই মেতে ওঠার প্রবণতাও আমরা দেখতে পাই। দ্বীন প্র‍্যাক্টিসিং ভাই – বোনদের মাঝেও দেখা যায় একই সাথে হিদায়াত ও জাহিলিয়াতের সংমিশ্রণ। তাদের জন্য পথ্য হিশেবে কাজ করতে পারে মুমিনের চরিত্র বইটি। মুমিনের চরিত্র বইটি পড়ে আপনি নতুন করে ভাবতে শিখবেন। বদলাতে চাইবেন নিজেকে। জানতে পারবেন কেমন হওয়া উচিত ছিলো আপনার চরিত্র। জাহিলয়াতের ঘোর আঁধারে আপনি দেখতে পাবেন আলোর মশাল। সে মশাল জ্বেলে আপনি প্রতিনিয়ত আবিষ্কার করবেন নিজেকে। সাড়া দেবেন আপনার রবের ডাকে। তাই পড়ুন মুমিনের চরিত্র।

বিয়ে ও রিযিক : লেখক মাওলানা আবু দারদা ইরাকি | Biye O Rizik

Image
বই : বিয়ে ও রিযিক লেখক : মাওলানা আবু দারদা ইরাকি, মুফতি তারেক মাসউদ প্রকাশনী : আয়াত প্রকাশন বিষয় : পরিবার ও সামাজিক জীবন পৃষ্ঠা : 208, কভার : হার্ড কভার ভাষা : বাংলা বিয়ে ও রিযিক বইটি কেন পড়বেন? বিয়ে ও রিযিক বইয়ে রয়েছে দাম্পত্য-জীবন সম্পর্কে ইসলামের সঠিক দর্শন ও দিকনির্দেশনা। উপযুক্ত বয়সে উপনীত হওয়া সত্ত্বেও অনেকে শুধুমাত্র লাইফ স্যাটেলের বস্তুবাদী ধোঁকায় পড়ে বিয়ে করতে ভয় পায়। কিন্তু বাস্তবিক অর্থে বিয়ে কখনো জীবনের সফলতার পথে অন্তরায় নয়। বরং বিয়ে জীবনকে বাসন্তী রঙে রাঙিয়ে দেয়।  বিয়ে ও রিযিক বইটি পিতা-মাতাকে তাদের সন্তানদের উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে ধ্বংসের অতল গহ্বর থেকে রক্ষা করতে সহায়তা করবে। আমাদের সমাজব্যবস্থা বিয়েকে কঠিন করার দরুন নানা অনাচার-ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। অথচ নববি আদর্শ বিয়েকে সব সময় সহজ করার প্রতি উৎসাহ জোগায়। বিয়ে ও রিযিক বইটি জ্ঞানী ও চিন্তাশীল মানুষদের বিয়েকে সহজ করার ইতিবাচক ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। সেইসাথে সুন্দর ও সুখময় জীবন গঠনে দারুণ ভূমিকা রাখবে। বিয়ের উপকারিতা ১. বিয়ে চারিত্রিক নির্মলতা ও পূত-পবিত্রতার বিরাট মাধ্যম। ২. বিয়ে শয়তানের কুমন...

রাজকীয় উৎসর্গ লেখক : আল কাফি নয়ন | Rajokio Utshorgo

Image
‘এটাই বইয়ের অসাধারণ বৈশিষ্ট্য। কোন পা নাড়ানো ছাড়াই বই আপনাকে যে কোন জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে।’ কি দারুণ সুন্দর সত্যি কথা, তাই না? আমি নই, বই নিয়ে দারুণ এই উক্তিটি করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ি। বই : রাজকীয় উৎসর্গ  লেখক : আল কাফি নয়ন জনরা : হাই/এপিক ফ্যান্টাসি প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২২  প্রচ্ছদ : সজল চৌধুরী  চিত্র অলংকরণ : ওয়াসিফ নূর প্রকাশনা : ভূমিপ্রকাশ  মুদ্রিত মূল্য : ৫০০ টাকা মাত্র পৃষ্ঠা : ৩২০ এই কথা টানার উদ্দেশ্য হচ্ছে, কিছুদিন আগে আমিও পা নাড়ানো ছাড়াই ঘুরে এসেছি এমন জায়গা থেকে যেখানে আসলে পা নাড়ালেও যাওয়ার সুযোগ হতো না। এমনি এক জায়গা সেটা, যেখানে টাকা খরচ করলেও আসলে ঘুরতে যাওয়া সম্ভব না। বলছিলাম কিছুদিন আগে ভূমি প্রকাশ থেকে প্রকাশিত হওয়া বই ‘রাজকীয় উৎসর্গ’ নিয়ে। বইপাড়ার সবাইই মনে হয় এই বইটি নিয়ে ইতোমধ্যে জেনে গিয়েছেন। যারা জানেননি, তাদের উদ্দেশ্যে বলছি, ‘রাজকীয় উৎসর্গ’ উপন্যাসটা হচ্ছে ফ্যান্টাসি উপন্যাস। আর ফ্যান্টাসি উপন্যাস বলেই আমি বলেছি, টাকা খরচ করলেও আসলে ‘রাজকীয় উৎসর্গ’ এর সেকেন্ডারি ওয়ার্ল্ড ‘ফিকটাস...

অতঃপর কবি মঞ্চে উঠিলেন : মনোয়ারুল ইসলাম

Image
অতঃপর কবি মঞ্চে উঠিলেন বইটিতে কি আছে? বইয়ের নাম - অতঃপর কবি মঞ্চে উঠিলেন | রিভিউ লেখক - মনোয়ারুল ইসলাম প্রকাশনী - নালন্দা প্রচ্ছদ - সুরঞ্জিত তনু ( রাহুল চন্দ্রের আঁকা অবলম্বনে) পৃষ্ঠা সংখ্যা - ২৫২ মূল্য - ৫০০ টাকা। ❝ 𝙏𝙝𝙚 𝙥𝙤𝙚𝙩 𝙞𝙨 𝙖 𝙡𝙞𝙖𝙧 𝙬𝙝𝙤 𝙖𝙡𝙬𝙖𝙮𝙨 𝙨𝙥𝙚𝙖𝙠𝙨 𝙩𝙝𝙚 𝙩𝙧𝙪𝙩𝙝. ❞ - 𝙅𝙚𝙖𝙣 𝘾𝙤𝙘𝙩𝙚𝙖𝙪 পাঠ সংক্ষেপ - ❝ রক্তের নেশা, ভয়ানক নেশা। যে একবার রক্ত দেখে সে বারবার রক্ত দেখতে চায়। ❞ অতঃপর কবি মঞ্চে উঠিলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র কবিরকেও পেয়ে বসেছে রক্তের নেশায় । একে একে তুলে আনছে ঢাকা শহরের মেয়েদের। অপহরণের কিছুদিনের মধ্যেই তাদের লাশ পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। প্রতিটি লাশের সাথে পাওয়া যাচ্ছে জীবনানন্দের একটি কবিতা। এই কাজে তাকে প্লাস পয়েন্ট দিচ্ছে তারই বংশগত এক বিরল রোগ (?) ঢাকা শহরের এই নির্মম হত্যার কেসের দায়িত্ব দেয়া হয় পিবিআইয়ের আসিফ আলীকে। কেস হতে নিয়েই দিশেহারা হয়ে উঠেন তিনি। একদিকে খুনি মেতে উঠেছে হত্যালীলায় অপরদিকে পাওয়া যাচ্ছে না কোনো ক্লু যা দিয়ে অপরাধীকে শনাক্ত করা যাবে। একটি খ...

বৃত্তের চারপাশে : কৌশিক জামান - কেন পড়বেন?

Image
'একটা বিন্দু থেকে শুরু হয়ে নির্ধারিত চক্রাকার পথ ঘুরে আরেকটা বিন্দুতে এসে ফুরিয়ে গেলো— এই তো জীবন! নিয়তির কম্পাস কখনো মসৃণভাবে ঘুরছে, আবার কখনো থমকে যাচ্ছে অনিশ্চয়তায়। জীবনের বৃত্তান্ত দিতে গিয়ে তাই দুই শব্দে বলা যায়--'বৃত্তবন্দি জীবন'- কৌশিক জামান বইঃ বৃত্তের চারপাশে লেখকঃ Kousik Zaman প্রকাশনীঃ পেন্ডুলাম প্রচ্ছদঃ রাজীব দত্ত মুদ্রিত মূল্যঃ ১৮০/- You could hold the secrets that save Me from myself I could love you more than love could All the way from hell -Damien Rice একটার দিকে শাটলে করে ক্যাম্পাস থেকে শহরে ফিরছিলাম। শাটলের বগিতে তুমুল স্বরে চলছে জেমসের 'আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার!' আর ট্রেনের জানালা দিয়ে ছুটে যাচ্ছিলো চারপাশের বৃত্তবন্দী জীবনের ফ্রেম। সেই ফ্রেমে একে একে বইতে থাকে কারো জন্য এক জীবনের অপেক্ষা, বন্ধুত্বের সুখধারা, অপ্রাপ্তির যন্ত্রণা আর অভিমানের নাগরিক বোঝা। এসব ভাবনার অগোচরে হাতে উঠিয়ে নিলাম একটা গাঢ় রঙের সূর্যমুখী ফুল! হ্যা, দেখতে আস্ত এক সূর্যমুখী যেন। এই শহরের প্রতিটি প্রেমিকের বুক-পকেটে এমন সূর্যমুখী লুকানো। এমন এক সূর্যমুখীর নাম ...

Review - ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য | Bankbebostha O Takar Gopon Rohossho

Image
আপনি হয়তো থ্রিলার পড়তে পছন্দ করেন; আর বাস্তবমুখী থ্রিলার? 'ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য' বাস্তব দুনিয়ার লুকায়িত সত্যকে উন্মোচনকারী অবিশ্বাস্য এক থ্রিলার। এর শেষ পৃষ্ঠা পর্যন্ত ভ্রমণ ব্যতিত আপনার চোখ ও শরীর বিশ্রাম নিতে নারাজ। মুহুর্মুহু উত্তেজনাপূর্ণ যাত্রায় ঘোরা হয়ে যাবে অর্থনীতির অচেনা অলি-গলি। গল্পে গল্পেই ভেদ হবে মায়াবী জালের রহস্যগুলো। উন্মোচিত হবে ব্যাংকব্যবস্থা ও টাকার জন্ম রহস্য, যৌবন কাহিনী এবং যুগের সাথে তাল মিলিয়ে তার আধুনিক হয়ে উঠার গল্প। Book : ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য Author : মোহাইমিন পাটোয়ারী Publisher : ঐতিহ্য Quality : হার্ডকভার ISBN : 9789847765489 Edition : 1st Edition, 2022 Number of Pages : 160 Country : বাংলাদেশ Language বাংলা অর্থনীতি জাতীয় বিষয়াদির জটিলতা প্রশ্নাতীত। তদুপরি, এক মলাটেই মূল্যস্ফীতি, ভার্চুয়াল কারেন্সি, দেউলিয়াত্ব, অর্থনৈতিক মন্দা, বেইল আউট, জম্বি কোম্পানি, তারল্য সংকট প্রভৃতি যুক্ত হলে, পুরো বিষয়টাই জগাখিচুড়ি পাকিয়ে মাথার উপর দিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু, এখানেই লেখক মোহাইমিন পাটোয়ারীর কারিশমা। মৌলিক পরিভাষাগুলোকে তিনি অত্যন...

শরয়ি আলোকে কাফন-দাফন | Shores Aloke Kafon Dafon

Image
বই : শরয়ি আলোকে কাফন-দাফন লেখক : মুফতি আরিফ মাহমুদ প্রকাশনী : মাকতাবাতুল ক্বলব বিষয় : ইসলামি বিবিধ বই পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক ভাষা : বাংলা মৃত্যু অবধারিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন— ‘প্রাণমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদানপ্রাপ্ত হবে; অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সে হবে সফল। বস্তুত পার্থিব জীবন প্রতারণা বৈ কিছু নয়। পরলৌকিক ভাবনা মূলত যাবতীয় দুঃখ-বেদনার প্রতিকার; সমস্ত দ্বিধা-সংশয়ের উত্তর৷ উক্ত আয়াতে এই বাস্তবতাকেই সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাই এ ইহলৌকিক ক্ষণকাল জীবনে যদি কখনো কোথাও কাফিররা বিজয়ী হয়ে যায় এবং পূর্ণ সুখস্বাচ্ছন্দ্য লাভ করে আর এরই অপজিটে মুসলিমগণ যদি নানাবিধ বিপদ, শঙ্কা, জটিলতা ও পার্থিব সংকীর্ণতায় ভোগে, তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই। তাতে ক্ষুণ্ন হওয়ারও কিছু নেই। কেননা, এ সত্য সম্পর্কে কোনো ধর্ম, কোনো মতানুবতী, কিংবা কোনো দার্শনিকই অস্বীকার করতে পারে না যে পার্থিব দুঃখ-কষ্ট বা সুখস্বাচ্ছন্দ্য উভয়টিই মাত্র কয়েক দিনের জন্য। উপরন্তু এর দ্বারা মুমিনের গুনা...

যাদুস সালেকিন : ইসলাহে নফসের পথ ও পাথেয়

Image
যাদুস সালেকিন : ইসলাহে নফসের পথ ও পাথেয় (পেপারব্যাক) লেখক : মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান প্রকাশনী : মাজলিসে দাওয়াতুল হক বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা পৃষ্ঠা : 360, কভার : হার্ড কভার আইএসবিএন : 9789843512451, ভাষা : বাংলা আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে, তিনি দয়া করে আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তিনি ইচ্ছা করলে আমাদের নির্বোধ কোনো জন্তু বানাতে পারতেন। তাতে আমাদের বলার কিছুই ছিল না। মানুষ থেকে পশুর গুণ ভিন্ন। সৃষ্টিগতভাবেই আল্লাহ পাক মানুষের মধ্যে এই গুণ রেখেছেন, তাকে দেখলেই অন্তরে তার প্রতি শ্রদ্ধা-ভক্তি, মায়া মমতা জাগ্রত হবে, কিন্তু পশুর বিষয়টা এর থেকে ভিন্ন। তাকে দেখলেই ভয় লাগে। ছোট্ট একটা পিঁপড়া দেখলেও ভয় লাগে, কামড় দেবে বলে। তার বুদ্ধি নেই। পিঁপীলিকা এত বুদ্ধিহীন, এই সাধারণ বিষয়টিও বোঝে না যে, আমি যাকে কামড় দিচ্ছি সে যদি পা দিয়ে ঘষা দেয় তাহলে আমি শেষ। সিংহ যদি বুঝতে পারত, আমাকে মানুষে ঘেরাও করে গুলি করে মারতে পারে তাহলে সে কখনো বের হত না। সাপও যদি এ বিষয়টা বুঝত, তাহলে গর্ত থেকে বের হত না। এমনিভাবে সব পশুই নির্বোধ। গরু, মহিষ, বকরি ইত্যাদি গৃ...