Posts

Showing posts with the label লেখিকা নমিতা সরকারের সকল বই

শরীরে তাহার এঁটেল মাটির ঘ্রাণ ছিলো - নমিতা সরকার । sorire tar atel matir grhan chilo

Image
বইঃ শরীরে তাহার এঁটেল মাটির ঘ্রাণ ছিলো লেখকঃ নমিতা সরকার ধরনঃ কাব্যগ্রন্থ প্রকাশকঃ রাশেদ রানা, চলন্তিকা প্রকাশনী। প্রথম প্রকাশঃ বইমেলা ২০২২ মলাট মূল্যঃ ১৬০ টাক আমরা যারা আবৃত্তিশিল্পী, তাদের দূর্বলতার একটি বড় জায়গা হচ্ছে কবিতা! আর ব্যক্তিগতভাবে আমি সবার লেখা পাঠ কিংবা আবৃত্তি করতে পারিনা। তার কারন হচ্ছে লাইনগুলোতে যথাযথ অর্থ এবং তাল খুঁজে না পাওয়া। কিন্তু এক কাব্যগ্রন্থটি পড়তে গিয়ে আমার মনে হয়েছে আবৃত্তি করার জন্য এটি একটি চমৎকার বই। তবে ৪/৫টা কবিতা একটু বেশিই ভালো লেগেছে।   তার মধ্যে " মহাকাল ", " মনে পড়ে", "ডুব সাঁতার"," ভালোবাসার মন্ত্র", "ব্যবচ্ছেদ" অন্যতম। বইয়ের মূল্যের কথা দিয়ে যদি বিবেচনা করি, এত স্বল্পমূল্যে এতগুলো সুন্দর কবিতা পাওয়া বিশাল ব্যাপার। গঠনমূলক সমালোচনাঃ একটা বই খুবই কমই পুরোপুরি ভালো হয় পাঠক হিসেবে এই বিশ্বাস আর সত্যকে মেনে নিয়েই বই পড়ি।  এই বইটাতে টাইপিং মিস্টেকের জন্য দুটো শব্দে ভুল বানান পেয়েছি। সেটা অবশ্য লেখকের দায় নয়। কিন্তু ৩/৪টা কবিতা ছিল, যেগুলো খুবই সাদামাটা লেগেছে। ভাবের গভীরতা এবং কাহিনী বর্ননায় ঘাটতি আ...