Posts

Showing posts with the label Humayun Ahmed

Deyal By Humayun Ahmed PDF Download | দেয়াল উপন্যাস পিডিএফ

Image
উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের পটভুমিতে রচিত। এখানে লেখক বিভিন্ন চরিত্রের মাধ্যমে সমসাময়িকভাবে নিজেকেও উপস্থাপন করেছেন। এই উপন্যাসের কয়েকটি চরিত্র হল: অবন্তি, শফিক, সরফরাজ খান, ইসাবেলা, পীর হামিদ কুতুবি, ক্যাপ্টেন শামস, হাফেজ জাহাঙ্গীর, মেজর ফারুক, মেজর ইশতিয়াক,  শেখ মুজিবুর রহমান ,  খালেদ মোশাররফ ,  সৈয়দ নজরুল ইসলাম ,  জিয়াউর রহমান ,  কর্নেল তাহের ,  মোশতাক আহমেদ ,  তাজউদ্দিন আহমেদ ,  সৈয়দ নজরুল ইসলাম , ডোরা রাসনা, ছানু ভাই, আওয়ামী লীগার মোজাম্মেল, মেজর নাসের,  মেজর রশীদ ,  আন্ধা পীর ,  মেজর ডালিম , ভারতীয়  গুপ্তচর কাও , রাধানাথ, চা বিক্রেতা কাদের মোল্লা,  শামীম শিকদার  প্রমুখ। [৩]  - Source | Wikipedia  বইয়ের নাম:দেয়াল লেখক:হুমায়ূন আহমেদ  প্রকাশক: অন্যপ্রকাশ মুদ্রিত মূল্য:৪৫০ বিদ্যা বিচিত্রা মূল্য:৩১৫ টাকা দেয়াল উপন্যাস পিডিএফ ডাউনলোড করুন                         "নিঃশেষে প্রাণ যে করিবে দান       ...

অপেক্ষা - হুমায়ূন আহমেদ | Opekkha PDF

Image
বই : অপেক্ষা লেখক : হুমায়ূন আহমেদ জনরা : সামাজিক  কাহিনী সংক্ষেপ : অপেক্ষা উপন্যাস টি শুরু হয় হুমায়ূন আহমেদের লেখা আর পাঁচটা গল্পের মত খুবই সাদামাটা ভাবে। কিন্তু লেখকের অনবদ্য লেখন-শৈলী খুব সাধারণ গল্পটিতে এনে দেয় নতুনত্ব, গল্পটি পড়ার অকৃত্রিম আগ্রহ ও চরিত্র গুলোর প্রতি সত্যিকারের ভালোবাসা। অপেক্ষা উপন্যাসের প্রধান চরিত্র ইমন ও তার মা সুরাইয়াকে নিয়ে পুরো উপন্যাস টা লেখা হয়েছে। সুরাইয়া তার স্বামী আর পাঁচ বছরের ছেলে ইমনকে নিয়ে ঢাকায় বসবাস করেন। তাদের সাথে থাকে ইমনের ছোট চাচা ফিরোজ। ঢাকায় ১৫-২০ দিনের জন্য বেড়াতে আসতেন ইমনের দাদি। গ্রামের সহজ সরল মানুষ ইমনের দাদি ইমনকে আদর করে ডাকতেন ইমইন্না। দাদির সাথে গল্প করতে ইমনের ভালো লাগতো। একদিন রাতে ইমনের বাবা ফিরতে দেরি করেন। রাত বাড়তে থাকে। সেই সাথে বাড়ে সুরাইয়ার দুশ্চিন্তা।আর এই দুশ্চিন্তা থেকে শুরু হয় ইমনের মা সুরাইয়ার স্বামীর জন্য অপেক্ষা। একজন জীবিত মানুষের জন্য অপেক্ষা করা যায়। তবে মৃত মানুষের জন্য অপেক্ষা করা যায় না। কিন্তু সুরাইয়া কখনই তার স্বামীকে মৃত হিসেবে মানে না। তার অপেক্ষা চলতে থাকে দিনের পর দিন। সাধারণত আমরা...

বৃষ্টি ও মেঘমালা - হুমায়ূন আহমেদ | Bristi O Meghmala

Image
বইয়ের নামঃ বৃষ্টি ও মেঘমালা লেখকঃ হুমায়ূন আহমেদ বইয়ের ধরণঃ উপন্যাস প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০০১ প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স “ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে”এই গল্পটিতেও অনেকটা তাই ঘটেছে। বৃষ্টি ও মেঘমালা গল্পের মূল চরিত্রে রয়েছে লীনা ও লীনার বস হাসান। গল্পে লীনা ও হাসান একসাথে কাজ করে। হাসানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। লীনা হাসানকে বেশ পছন্দ করে কিন্তু তার ভাইয়ের বন্ধু ফিরোজের সাথে আগেই তার বিয়ে ঠিক হয়ে যায়। হাসান মূলত একজন ইন্টেরিয়র ডিজাইনার ও লীনা  তার সেক্রেটারি। কাজকে সময় দিতে গিয়ে পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হয় হাসানের। এক সময় তার ছেলে অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে বাবাকে কাছে পেতে চেয়েছিল ছেলেটি। কিন্তু নিজের কাজের জন্য সন্তানকে সময় দেয় নি হাসান। তাই ছেলের শোকে ও হাসানের প্রতি ঘৃণায় মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় চলে যায় হাসানের স্ত্রী। এভাবেই শেষ হয় বৃষ্টি ও মেঘমালা। লেখক পুরো গল্পেই আমাকে কষ্টে রেখেছে ।গল্পের শেষ সমাপ্তিটা আমার ব্যাক্তিগত দৃষ্টিতে হ্যাপি এন্ডিং হতে পারতো।আসলে আমি তার ইমোশনাল পাঠক তো তাই। তবে বলবো অসাধারণ একটা উপন্যাস।যেকোনো পাঠকের মনকে নাড়িয...

অপেক্ষা পিডিএফ - হুমায়ূন আহমেদ | Opekkha PDF Download

Image
অপেক্ষা পিডিএফ ভার্সন - লেখক হুমায়ূন আহমেদ মৃত মানুষদের জন্যে আমরা অপেক্ষা করি না! আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্যে!  বইটা পড়ার সময় অসম্ভব সুন্দর এক বিষাদ চেপে বসে মনের মধ্যে। সুপ্রভা যে সত্যি সত্যি ছাদ থেকে লাফ দিয়ে মারা যায় সেটা আমি বই টা পড়া শুরু করার আগে থেকেই জানতাম! কিন্তু তারপর ও সেই মুহুর্ত টায় চোখের পানি আটকে রাখা সম্ভব হয় নি! সুপ্রভা চলে যাওর পর এত সুন্দর উপন্যাস টাও আর ভালো লাগছিল না!প্রচুর রাগ হচ্ছিল সুরাইয়ার উপর! যেদিন হঠাৎ করেই হাসিনুজ্জামান নিখোঁজ হয়ে যায় সেদিন থেকেই শুরু হয় অপেক্ষা! গর্ভবতী সুরাইয়া তাঁর ছেলে ইমনকে নিয়ে স্বামীকে ফিরে পাবার অপেক্ষায় রত হন! তারপর পৃথিবীতে আসে ছোট্ট সুপ্রভা। দীর্ঘদিন স্বামীকে ফিরে না পেয়ে সে গিয়ে তাঁর বড় ভাই জামিলুর এর বাসায় গিয়ে ওঠে। কিন্তু তার স্বামী যে একদিন ফিরবেই চিন্তা মাথা থেকে দূর করতে পারেন নাস। সবাইৎসবার জন্য অপেক্ষা করে। কিন্তু মৃত মানুষের জন্য কি কেউ অপেক্ষা করে? মৃত মানুষের জন্যে আমারা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্যে। এই চরম সত্যটি না জেনেই ছোট্ট সুপ্রভা পৃথিবী থেকে বিদায় নিল! মানুষের বেঁচ...

ম্যাজিক মুনশি PDF - হুমায়ূন আহমেদ | Magic Munshi PDF

Image
বই: ম্যাজিক মুনশি লেখক: হুমায়ূন আহমেদ প্রকাশনী: অন্যপ্রকাশ মূল্য: ১৭৫৳ ম্যাজিক মুনশি হুমায়ূন আহমেদ এর এমন একটি রচনা যেটা উপন্যাস ও না, কোন প্রবন্ধ ও না। মোটকথা একটা অন্যরকম বই। তবে খুব যে ভালো, মাস্টারপিস সেরকম নয়। হুমায়ূন আহমেদ এর বিখ্যাত সিনেমা "ঘেটুপুত্র কমলা" তৈরীর সময় ম্যাজিক মুনশির সাথে কিভাবে তার পরিচয়, তারপর তার কাছে থেকে কি কি দেখেছে, শুনেছে সেসবের বর্ণনা, পাশাপাশি আরো কিছু ম্যাজিকের ট্রিকস নায়েক আলোচনা করেছেন এই বইয়ে। এছাড়াও তার আলোচনায় উঠে এসেছে লেখকদের মনস্তাত্ত্বিক পরিধি ও ক্ষমতা বিষয়ক বিবৃতি। তার এই বইতেই তিনি উল্লেখ করেছেন কিভাবে "হিমুর আছে জল" উপন্যাস লেখা শুরু করেছেন, এই প্রসঙ্গে তিনি আবার শরৎচন্দ্রের "শ্রীকান্ত" উপন্যাস এর একটি অংশ উদ্ধৃত করেছেন। ভারতবর্ষের রোপ ট্রিককে আসল ম্যাজিকের পর্যায় ফেলা যায় কিনা সে বিষয়ক বিভিন্ন বই পড়া এবং তাতে বিভিন্ন লেখকের যুক্তি ও তিনি এই বইতে উদ্ধৃত করেছেন। আপনি কি দৃষ্টিভ্রান্তি বা Misdirection এর সাথে পরিচিত? এই বই'তে এই ব্যাপারে উদাহরণ সহ বর্ণনা করা  হয়েছে। সাথে তারাশঙ্কর বন্দোপাধ্যায়...

শাওনের বয়ানে হুমায়ুন - সোয়েব সর্বনাম | Shawoner Boyane Humayun

দু' বিনুনি ঝোলানো পনেরো বছরের কিশোরী মেয়েটার হাতে প্রথম প্রেমপত্র এলো। শাওন, তুমি কি জান তোমার গান আমার কত পছন্দ? এবং তোমাকে আমার কত পছন্দ? শাওনের বয়ানে হুমায়ুন সম্পাদনা - শোয়েব সর্বনাম প্রকাশনায় - অবসর চিরকুটটা যিনি দিয়েছেন তিনি খ্যাতিমান পরিচালক, লেখক। তিনি হুমায়ূন আহমেদ। 'নক্ষত্রের রাত' নাটকের শুটিংয়ের সময় তিনি শাওনকে পাঠিয়েছেন অসংখ্য চিঠি, কখনো নাটকের স্ক্রিপ্টের পাতার ফাঁকে, কখনো এক কাপ চায়ের পিরিচে। তীব্র অধিকারবোধ আর প্রেম কখনো চেপে রাখেননি, সেইসব ছোট ছোট বাক্যে জানিয়ে দিয়েছেন তার অস্থিরতা  আর একাকিত্বের কথা। শাওন, হুমায়ূনের প্রথম প্রেম নন। প্রথমা গুলতেকিন আর দ্বিতীয়া শাওন ছাড়াও হুমায়ূনের জীবনে আরো প্রেম এসেছে, যার কিছু উল্লেখ আছে শাওনের বয়ানে, কিছু এখানে সেখানে। তবে হুমায়ূন কি বহুগামী প্রেমিক পুরুষ ছিলেন? শাওনের দাবি, তার বইয়ের চরিত্রদের মতোই তাঁর নৈতিকতা ও একগামীতা সুদৃঢ় ছিল। শাওনকে যখন খড়কুটোর মতো আঁকড়ে ধরেন হুমায়ূন, পারিবারিক জীবনে তিনি প্রচন্ড নিঃসঙ্গ। শাওনকে লেখা প্রতিটি চিরকুটেই তার সেই একাকিত্ববোধ ফুটে উঠে। দখিন হাওয়ায় কাটানো সময়গুলোর বর্ণনা পাঠকরা জেনেছি। ...

জোছনা ও জননীর গল্প PDF : লেখক হুমায়ূন আহমেদ

Image
বই : জোছনা ও জননীর গল্প পিডিএফ PDF  লেখক : হুমায়ূন আহমেদ প্রকাশনী : অন্যপ্রকাশ পৃষ্ঠা সংখ্যা : ৫২৮ মুদ্রিত মূল্য : ৮০০ টাকা ব্যক্তিগত রেটিং : ৫/৫ ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতটা কেমন ছিল? আজ ৫১ বছর পার করে সেই রাতের বি.ভী.ষি.কা অনুধাবন করা সম্ভব নয়। জা.হা.ন্না.মে.র আ.গু.নে.র তী.ব্র.তা না কি খুবই ভ য়া ব হ। সেদিন এক টুকরো জা.হা.ন্না.ম নেমে এসেছিল ঢাকার বুকে। চারিদিকে গো.লা.গু.লি.র শব্দ। আ.গু.নে.র তী.ব্র.তা.য় কয়লা হয়ে যাচ্ছে সবকিছু। দা.উ.দা.উ করে জ্ব.ল.ছে আ.গু.ন। সেই আ.গু.নে.র লে.লি.হা.ন শি.খা যেন আকাশ ছুঁতে চাইছে। জানান দিচ্ছে বী.ভ.ৎ.স.তা.র এক নিকৃষ্টতম নিদর্শন। গো.লা.গু.লি.র শব্দে কেঁপে কেঁপে উঠছে ঢাকা শহর। কী হচ্ছে, কেন হচ্ছে কেউ বুঝতে পারছে না। চিৎকার, আহাজারিতে ঢাকার আকাশ এক অদ্ভুত রূপ ধারণ করেছে। এ যেন মানুষের আর্তনাদের সাক্ষী। রাতের আঁধারে অসহায়, নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার যে ব.র্ব.র.তা.র নিদর্শন পাকিস্তানি হানাদার বাহিনী রেখেছিল, পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত খুবই খুব। পূর্ব পাকিস্তানের মেরুদন্ড নিশ্চিহ্ন করে দেওয়ার প্রথম ধাপ ছিল এই 'অপারেশন সার্চলাইট'। সেদিন ...

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ PDF : লেখক হুমায়ূন আহমেদ | Jokhon Giyeche Dubey Ponchomir Chand

Image
বই : যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ PDF - পিডিএফ ডাউনলোড করুন। লেখক : হুমায়ূন আহমেদ  প্রচ্ছদ : ধ্রুব এষ জনরা : থ্রিলার, অতিপ্রাকৃত  প্রকাশনী : জ্ঞানকোষ প্রকশনী প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি, ১৯৯৪ মুল্য : ১০০টাকা পৃষ্ঠা সংখ্যা : ৬৪ Review Credit : Tamim Khondoker     ব্যক্তিগত মতামত  সমকালীন উপন্যাস অসিশপ্ত : লেখক সুমিত বর্ধন | Ovishopto By Sumit Bordhon চরৈবেতি : এক প্রেমগাথা - অমৃতা শঙ্কর ব্যানার্জী | Choiriboti Ak Premgatha : Amrita Shankar Banerjee তুমি নামক প্রিয় অসুখটা - মৌসুমী আক্তার | Tumi Namok Priyo Aushukta যাপিত দিনের গান PDF : লেখক সানজিদা সিদ্দিকী কথা | Japito Diner Gaan PDF (Short) Author Shanjida Shiddiki Koth a পড়েছি জাদুকরী লেখক হুমায়ূন আহমেদ এর লেখা বই ❝ যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ PDF ❞। এই বইটা সম্পর্কে বলার মতো কিছুই নেই, কি অসাধারণ একটি গল্প। একেবারে প্রথম থেকেই চুম্বকের মতো ধরে রেখেছে, গল্প এগোচ্ছে আর জটিল সব পেঁচ মাথায় ঘুরছে। একেবারে তালগোল পাকিয়ে দেয়ার মতো অবস্থা, একদিকে খুন, তার সাথে অতিপ্রাকৃত সব ঘটনা, আবার এই নিয়ে সমাজের চিন্তাধারা সবই ফু...

বাদশাহ নামদার PDF : হুমায়ূন আহমেদ | Badsha Namdar By Humayun Ahmed

Image
বই : বাদশাহ নামদার PDF Available ⤵️ লেখক : হুমায়ূন আহমেদ প্রকাশনী : অন্যপ্রকাশ মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা : ২৩৩  লাস্ট আপডেট : ১৬ নভেম্বর ২০২২ Review Credit : Khandokar Sanidullah Sanid "ইতিহাস কাউকে কাউকে মনে রাখে, কাউকে রাখে না। বৈরাম খাঁ'র বীরত্বগাথা ইতিহাস মনে রেখেছে। কাশেম খাঁ'র বীরত্বগাথা মনে রাখেনি।" কিন্তু একথা আমাদের লেখক 'হুমায়ুন আহমেদ' ঠিকই মনে রেখেছেন। উল্লেখ করেছেন তার ঐতিহাসিক বই 'বাদশাহ নামদার' এ। দেখিয়েছেন একজন বীরের বীর হয়ে ওঠার পেছনে কত বড় মনের মানুষকে ত্যাগ স্বীকার করতে হয়। সম্রাট বাবরের পুত্র মোঘল সম্রাট হুমায়ূন কে নিয়ে লেখা 'বাদশাহ নামদার'। ভারতবর্ষের অন্যতম সম্রাট হওয়া সত্বেও যার মধ্যে একজন সম্রাটের চরিত্রের লেশমাত্র খুঁজে পাওয়া ছিল কষ্টের বরং তিনি ছিলেন একটু উদাস স্বভাবের জ্ঞানপিপাসু সম্রাট। শাস্তির ব্যবস্থা না করে যিনি নির্দিধায় নিজের চিরশত্রুকে পর্যন্ত ক্ষমা করেছেন। হাজারো অন্যায় করা সত্বেও যিনি ক্ষমা করে দিয়েছিলেন নিজের আপন ভাইকেও।  জ্যোতির্বিদ্যা নিয়ে ছিল তার অসাধারণ আগ্রহ যার জন্য নিজের গোটা একটা লাইব্রের...

ইমা : হুমায়ূন আহমেদ - PDF | Ema Novel PDF By Humayun Ahmed

Image
ইমা : হুমায়ূন আহমেদ পিডিএফ (কাহিনী সংক্ষেপ) বইয়ের নাম : ইমা (আমার পড়া প্রথম সাইন্স ফিকশন বই ) লেখক : হুমায়ূন আহমেদ লেখার ধরন : সাইন্স ফিকশন উপন্যাস প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৯৯৮ প্রকাশক : সময় প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ৯৭ Last Update : September, 09, 2022 সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট কাহিনী সংক্ষেপ : একজন টানেল কর্মীর ঘুম ভাঙ্গল মহাকাশযানে। সে কিছুতেই বুঝতে পারল না কেন তাকে এই মহাকাশযানে নেয়া হচ্ছে, সে সামান্য একজন টানেল কর্মী। মহাকাশযানের প্রধান কম্পিউটার সিডিসি তাকে একটি ঘরে আঁটকে রেখেছিলো। সিডিসির সাথে আলাপ করে সে জানতে পারে এই মহাকাশযানটি যাচ্ছে ৪ আলোকবর্ষ দূরের রারা গ্রহের অতি বুদ্ধীমান প্রাণীদের সাথে যোগাযোগ করতে। একসময় তাকে ঘর থেকে বের হতে দেয়া হলে তার মহাকাশযানের পদার্থ বিজ্ঞানীর সাথে আলাপ হয়। তার সাথে কথা বলার সময় জানতে পারে সে স্বেচ্ছায় ভলান্টিয়ার হিসেবে যাচ্ছে। তাকে সেই বুদ্ধিমান প্রাণীগুলিকে মানব জাতীর স্যাম্পল হিসেবে দেয়া হচ্ছে। অথচ সত্যিকার অর্থে সে স্বেচ্ছায় যাচ্ছে না। তখন সিডিসি জানালো লোকটি মিথ্যে কথা বলছে। তার নাম ইয়ায়ূ, সে স্বেচ্ছায় এসেছে, তার সেই ...

একটি শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ

বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন ❝বাংলা সাহিত্যে একটি শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক❞ এবং তার মতে ❝----- শরৎচন্দ্র চট্টোপাধায়ের চেয়েও জনপ্রিয় ছিলেন❞। কার সম্পর্কে বলেছেন? আরেকটু ক্লু দেই, শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাকে ❝উপমহাদেশের অন্যতম সেরা লেখক❞ বলে উল্লেখ করেন। হ্যাঁ, এই অন্যতম জনপ্রিয় লেখকটি ❝হুমায়ূন আহমেদ❞। হুমায়ূন আহমেদ: তিনি ছিলেন, আছেন, থাকবেন বাংলা সাহিত্য, চলচ্চিত্র, নাটকে যার অবদান অবর্ণনীয়। যার কলমের ছোঁয়ায় তৈরি হয়েছে মিসির আলি, হিমু, শুভ্র, রূপার মতো চরিত্র। চরিত্রগুলো পাঠকমনে এতোটাই স্থান নিয়েছে যে পাঠকদল নিজেদের সে চরিত্রে কল্পনা করতে, তাদের মতো চলতে চেষ্টা করে। হিমুর মতো হলুদ পাঞ্জাবী খালি পায় রাস্তায় চলতে চায় কিংবা নীল শাড়িতে নিজেকে রূপাতে কল্পনা করে। বাংলা সাহিত্যে অসাধারণ সব উপন্যাস দিয়ে হুমায়ূন আহমেদ আশি-নব্বইর দশকের সকল পাঠকের মনে জায়গা করে নিয়েছেন। আমাদের ছেলেবেলায় সাহিত্যের প্রথম পাঠ শুরু হয়েছিল এই কিংবদন্তি কথা সাহিত্যিকের মাধ্যমেই। সহজ সাধারণ ভাষাশৈলী কিন্তু পাঠক মনে দাগ দিয়ে যাওয়ার মতো লেখা দিয়ে যুগ যুগ ধরে ছোটো বড়ো সকলের প্রিয় লেখক হয়ে উঠেছেন। লেখকের ...

অরণ্য PDF লেখক হুমায়ূন আহমেদ | Aronno PDF Novel By Humayun Ahmed

Image
বইঃ অরণ্য - পিডিএফ ডাউনলোড লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশকঃ অন্যপ্রকাশ প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি, ২০০৫  পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫ প্রয়াত হুমায়ূন আহমেদ বরাবরই তার উপন্যাসে আমাদের জীবনের স্বাভাবিক মুহূর্তগুলির কথা বলে এসেছেন। যেসব চরিত্রের কথা তার লেখায় আমরা পাই তাদের প্রায় সবাই আমাদের আশপাশে থাকা পরিচিত মানুষ যাদের মধ্যে আহামরি কোনো বৈশিষ্ট চোখে পড়ে না, আহামরি নয় বলেই নিজেদের কাছে চেনা বোধ হয় মানুষগুলিকে। টুকরো টুকরো পরিচিত দৃশ্যগুলো একসাথে জুড়ে দিয়ে শেষমেশ যে চিত্রটি মূর্ত হয়ে উঠে তা কখনো আনন্দ, কখনো আমোদ, কখনো হাসি আবার কখনো শুধুই হাহাকারের উদ্রেক করে।  'অরণ্য' বইটি পড়ে শেষ করার পর স্বভাবতই মনে প্রশ্ন জেগেছে বইটির নাম 'অরণ্য' কেন? প্রচ্ছদে শুকনো ডাল, ব্যাকগ্রাউন্ডের রং কিছুটা মরুভূমিসদৃশ অথচ বইয়ের নাম অরণ্য, কেন?  এটি নিয়ে কথা বলার আগে বইটির প্লট সম্পর্কে একটু ধারনা দেই। গল্প শুরু হয় সোবহানকে দিয়ে। সোবহান বি.এ পাস করা বেকার যুবক। প্রায় চার বছর ধরে বেকার সে। চাকরির চেষ্টা করতে পুরো ঢাকা শহর চষে বেড়ায় তবুও চাকরি নামের সোনার হরিণ অধরা। একটি বাড়িতে সাবলেট থাকে মধ্যবয়সী জলিল সাহেবের...

অমানুষ > লেখক হুমায়ুন আহমেদ PDF | Omanush By Humayun Ahmed Books

Image
উপন্যাসটির কাহিনী শুরু হয় ইতালিতে। এই উপন্যাসের প্রধান চরিত্র জামশেদ। জামশেদ হলো তেমন একটা চরিত্র যে ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে না, বরং ভালোবেসে কাজটা করে। জামশেদ অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। এরকম একটা চরিত্র আমরা কল্পনা করে থাকি। লেখক আমাদের কল্পনাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন এই চরিত্রের মাধ্যমে। এই উপন্যাসে লেখক এতরার মতো কিছু মানুষ রুপী পশুর চিত্রও আমাদের সামনে তুলে ধরেছেন। যারা আমাদের সকলের সামনেই ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। ছোট্ট অ্যানির চরিত্রে লেখক নিঃসঙ্গ একটি মেয়েকে দেখিয়েছেন। যে নিজের অজান্তেই এক ভয়ংকর প্ল্যানের শিকার হয়ে যায়।একজন মাঝবয়সী বডিগার্ড জামশেদের সাথে বাচ্চা মেয়ে অ্যানির বন্ধুত্বপূর্ন সম্পর্কের পরিচয় দিয়েছেন লেখক এই উপন্যাসে। আর এই বন্ধুত্ব ও ভালোবাসা এতই প্রগাঢ় ছিলো যে জামশেদ অ্যানির জন্য নিজের জীবন দিতেও দ্বিধা করে না। সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা মহিলার মধ্যেও যে গভীর মমতা লুকিয়ে থাকে তা রুনের চরিত্রের মধ্য দিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন।টাকার অভাবে নিজের মেয়ে অ্যানিকে কিডন্যাপের মত এক জঘন্য প্ল্যানে রাজি হওয়া অসহায় বাবার চরিত্র দ্বারা তুলে ধরেছেন ভিকি...

অনন্ত নক্ষত্র বীথি PDF লেখক : হুমায়ূন আহমেদ | Ananta Nokkhotra Bithi PDF

Image
বই : অনন্ত নক্ষত্র বীথি পিডিএফ ফ্রি ডাউনলোড করুন  লেখক : হুমায়ূন আহমেদ জনরা : সায়েন্স ফিকশন পৃষ্ঠা সংখ্যা : ৬৮ প্রকাশক : কাকলী প্রকাশনী হুমায়ূন আহমেদের সাই-ফাই তেমন পড়া হয়না। কোনোপ্রকার এক্সপেকটেশন ছাড়াই বইটি পড়া শুরু করেছিলাম। Hyperspace, Time Loop আর Parallel Universe কনসেপ্টগুলো একত্র করে হুমায়ূন আহমেদ এতো চমৎকার টপ-নচ সায়েন্স ফিকশন লিখে রেখেছেন আর আমি কিনা সেটা এতদিন পর পড়লাম! নিজেকে খানিকটা দুর্ভাগা মনে হচ্ছে। গল্পে যাওয়া যাক। আমাদের গল্পের প্রোটাগনিস্ট সাহেব টিভি প্রোগ্রাম মনিটর কার্যক্রমের সামান্য একজন কর্মচারি। হঠাৎ একদিন তার কাছে মহাশূন্য গবেষণাকেন্দ্র হতে চিঠি আসে যেখানে তাকে বলা হয় জরুরি ভিত্তিতে সেখানে উপস্থিত হতে। প্রোটাগনিস্ট সেখানে পৌঁছালে তাকে জানানো হয় যে একটি স্পেইস এক্সপেডিশনে তাকে এবং আরো ৭ জন ক্রুকে পাঠানো হচ্ছে। প্রতি ছ' বছর পর পর বিশেষ মহাকাশযান পাঠানো হয় যেটি কিনা Hyper Space Dive দিতে সক্ষম। তাকে নেওয়ার কারণ হিসেবে জানানো হয় যে তিনি ESP (Extrasensory Perception) ক্ষমতার অধিকারী। এক্সপেডিশন শেষে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। ফিরে আসলেও ততদিনে পৃথিবীর বয়স অনেক...

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ PDF : লেখক হুমায়ূন আহমেদ | Jokhon Giyeche Dube Ponchomir Chand PDF

Image
নাম: যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ পিডিএফ | PDF  লেখক: হুমায়ূন আহমেদের সকল বই ফ্রি ডাউনলোড  জনরা: অতিপ্রাকৃত ও ভৌতিক প্রচ্ছদ: ধ্রুব এষ প্রকাশনী: জ্ঞানকোষ প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ১৯৯৪ পৃষ্ঠা সংখ্যা: ৬৪ মুদ্রিত মূল্য: ১০০                যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ                  মরিবার হ’লো তার সাধ;         বধূ শুয়েছিলো পাশে— শিশুটিও ছিলো; প্রেম ছিলো, আশা ছিলো— জ্যোৎস্নায়– তবু সে দেখিল         কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?                                                — জীবনানন্দ দাশ (আট বছর আগের একদিন) নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস হলো যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ PDF। ১৯৯৪ সালে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। বহুসময় ধরে বহু পরিকল্পনা করে অবশেষে আকাঙ্খিত কাজটি যখন মাত্র পনেরো মিনিটে শেষ হয়ে গেল কোনো ঝামেলা ছা...

বই : বা জে হু মা য়ূ ন - কেন পড়বেন? Ba Je Hu Ma Yun

Image
বইঃ ❝বা জে হু মা য়ূ ন❞ সম্পাদনাঃ ইমরান মাহফুজ প্রকাশকালঃ জুলাই ২০২১ প্রচ্ছদঃ চারু পিন্টু প্রকাশকঃ অঞ্জন হাসান পবন প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন প্রচ্ছদ মুল্যঃ ৪০০টাকা রিভিউদাতাঃ এম.এ.রানা বইয়ের উৎসর্গ ❝সলিমুল্লাহ খান - সাহিত্য সমাজ বিশ্লেষক। যাঁর চিন্তা নতুন দিগন্ত উন্মোচন করে!❞ ফ্লাপ থেকে ❝শিল্প ও শিল্পী টিকে থাকে সম-আলোচনায়। হুমায়ূন নিয়ে অনেক মৌখিক সমালোচনা হয়েছে। লিখিত সমালোচনা থাকুক- সেই প্রেক্ষিতে উদ্যাগ। সূচিবদ্ধ প্রবন্ধগুলো তাঁর সাহিত্যভাবনা ও চিন্তাচর্চার ধারাক্রম স্পষ্ট করবে। সংকলনে হুমায়ূনের লেখকের লেখালেখির উপকরণ প্রকরণ ও সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেছেন। বিচিত্র চিন্তাসমৃদ্ধ প্রকাশনাটি হুমায়ূন পাঠক মাত্রই উপকৃত হবেন।❞ সম্পাদকের কথা ❝শৈশবে গ্রামের মাদ্রাসা স্কুলে দেখতাম ঘণ্টা বাজিয়ে ক্লাস শুরু আবার শেষ হতে।কখনো কখনো মেঘ দেখলেই শুনতাম বাজছে ছুটির ঘণ্টা।মোলায়েম এক ছেলেবেলা।প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর লেখা 'আমি মেলা থেকে তালপাতার এক বাশিঁ কিনে এনেছি, বাঁশি তো আর আগের মতো বাজে না,মন আমার কেমন কেন সাজে না,তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি? কথাগুলো ঠিকঠাক না বুঝলেও এইটুকু অনুভ...