জাগরণে যায় বিভাবরী - সুস্মিতা জাফর | Jagrane Jay Bibhavori
বই: জাগরণে যায় বিভাবরী লেখক: সুস্মিতা জাফর প্রকাশনী: চলন্তিকা প্রকাশকাল: অমর একুশে গ্রন্থমেলা, ২০২২ প্রচ্ছদ ও অলঙ্করণ: জারীন তাসনিম মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা আমার একদম ঠিক মুখের সামনে, এক জোড়া ধবধবে ফর্সা পা ঝুলছে! আর আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। হ্যাঁ, ধবধবে ফর্সা এক জোড়া পা। পঁচিশ বছর আগে ঢাকার এক প্রাইভেট হাসপাতালে এই পা জোড়াকে দেখেই আমি বাবাকে বলেছিলাম, ‘বাবুকে জুতা পরিয়ে দাও, তাত্তাড়ি’। ” উপরের অংশটুকু দিয়ে সূচনা হয় “জাগরণে যায় বিভাবরী” উপন্যাসটির। “জাগরণে যায় বিভাবরী” লেখক সুস্মিতা জাফরের লেখা প্রথম উপন্যাস। এটি হরর ফ্যান্টাসি জনরার থ্রিলার উপন্যাস। উপন্যাসটি রচিত হয়েছে শিউলিবাড়ি ও বাড়ির সদস্যদের রহস্য নিয়ে। অভয়নগর নামের এক মফস্বলে বিশাল প্রাসাদের মতো তিনতলা একটি বাড়ি রয়েছে, যা ‘শিউলিবাড়ি’ নামে পরিচিত। পারিজাতের পরিবারের এই বাড়িটিতে বসবাস। ছোটবেলা থেকেই পারিজাতের মা পারিজাত কে কোন এক কারণে পছন্দ করতেন না। পারিজাতের মার সকল মনোযোগ ছিল ছোট মেয়ে ইরাবতী, জমজ ছেলে তারিন-অরিন এবং পিয়ালের জন্য। মারিয়া আন্টির আদর-যত্নে পারিজাত বড় হয়েছে। পারিজাতের মায়ের এমন আচরণের কারণ কী? পারিজাতের...