একজন ক্যাকাসু লেখক যোবায়েদ আহসান | বই রিভিউ
বইয়ের নামঃ একজন ক্যাকাসু - Akjone Kekasu লেখকঃ যোবায়েদ আহসান প্রকাশনীঃ আহমদ পাবলিশিং হাউজ পৃষ্ঠা সংখ্যাঃ ১১৪ মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা একজন ক্যাকাসু একটি দারুন উপন্যাস, চমৎকার সব প্লট, টপ ক্লাস রাইটিং স্কিল, ফ্লুয়েন্ট বর্ণনা আর খুব গভীরে ছুঁয়ে যাওয়া সব মিলিয়ে এক কথায় অনবদ্য এবং বইটি লিখেছেন তরুণ প্রজন্মের লেখক যোবায়েদ আহসান। যে কোনো বই পড়ার পর তার কথা অন্যদের সাথে ভাগ করে নিতে হয়। একটা কথা একটু ক্লিয়ার করে নিই উপন্যাসটি উত্তম পুরুষের পয়েন্ট অব ভিউ থেকে হওয়ায় আমি সব জায়গায় লেখক শব্দটি ব্যবহার করছি। আর বরাবরের মতন বইটি পড়ার চারদিন পর রিভিউ লিখতেছি তাই কতটা কী মনে আছে সেটাই একমাত্র লেখকের সার্থকতা। যা পড়ার পর ভুলে যাওয়া হয় তা অনবদ্য সৃস্টি হিসেবে কাউন্ট করিনা আমি। কভার ফটো : একজন ক্যাকাসু লেখক যোবায়েদ আহসান একজন ক্যাকাসু লেখক যোবায়েদ আহসান রিভিউ রিভিউতে বইয়ের ঘটনা বা বিশেষ অংশ তুলে দিতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে এখানে কিছু কথা বলা দরকার। ক্যাকাসু মানে ক্যাম্পাস কাপানো সুন্দরী। মেমসাহেব এর পর পুরো উপন্যাসে নামহীন এই ক্যাকাসুকে আমি নিজেও বেশ করে খুঁজেছি। তক্কে তক্কে ছিলাম...