হে গাফেল সতর্ক হও - শারমিন জান্নাত | He Gafel Sotorko Hoow
বই - হে গাফেল সতর্ক হও মূল - বাসিরা মিডিয়া লেকচার সংকলন সংকলক - শারমিন জান্নাত প্রকাশন - মাকতাবাতুন নূর প্রকাশক মাওলানা দিলাওয়ার হুসাইন পৃষ্ঠা সংখ্যা - ১৪৩ মুদ্রিত মূল্য - ২৪৭৳ তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে সবচেয়ে উত্তম। [সূরা-মূলক:২] বই পরিচিতি 'হে গাফেল সতর্ক হও' এটি একটি আত্মউন্নয়নমূলক গ্রন্থ। যার মধ্যকার লেখাগুলো পাঠকের মননে আখিরাতের চিন্তাকে উদ্রেগ করবে। বইপ্রেমী পাঠক-পাঠিকাদের জন্য এই বইটি সংকলন করেছেন জনপ্রিয় ইসলামিক লেখিকা শারমিন জান্নাত। বইটি প্রকাশ করেছেন মাকতাবাতুন নূর প্রকাশন। পাঠ পর্যালোচনা 'হে গাফেল সতর্ক হও' বইটিতে মোট ৪৬টি টপিক আলোচিত হয়েছে। মুলত এই বইটি বাসিরা মিডিয়ার লেকচার থেকে সংকলন করা হয়েছে উম্মাদের খেদমতের জন্য যা মূলত শ্রবণপ্রিয় থেকে বইপ্রিয় পাঠক-পাঠিকার জন্য প্রোডাক্টিভ হতে বেশি সহায়ক। মাকরাবাতুন নূর এর এক অনন্য প্রচেষ্টা এটি। বইটির বিষয়বস্তু হলো- দেশি-বিদেশি শাইখদের নানা গুরুত্বপূর্ণ লেকচার টপিক আকারে আলোচিত হয়েছে এখানে। বইটির প্রথম অংশে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্ক...