বইঃ জলরঙ -লেখক: সুব্রত কুমার মোহন্ত | Jolrong by Subrata Kumar Mohanty
বই: জলরঙ লেখক: সুব্রত কুমার মোহন্ত প্রচ্ছদ :চারু পিন্টু প্রকাশনা : কলম যোদ্ধা প্রকাশনী মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা সুব্রত কুমার মোহন্ত লেখক পরিচিতি: সুব্রত কুমার মোহন্ত । বাবা সাহিত্যের ছাত্র ছিলেন বলে ছোটবেলা থেকেই তার কাছে সাহিত্যের পাঠ শুরু। জলরঙ তার প্রথম উপন্যাস। এছাড়াও তার একক কবিতার বই বৃত্ত বন্দী বৃষ্টি, ভালোবাসার জল, ফাগুনের কাছে শ্রাবনের চিঠি। উপন্যাসের চরিত্রসমূহ : উপন্যাসটিতে বেশ কিছু চরিত্র রয়েছে। মূল চরিত্র নবনীতা সরকার। এছাড়াও মিলন সরকার, তার স্ত্রী মৌলি বেগম এবং ছোট মেয়ে মিতা আর নবনীতার স্বামী রঙ্গন। উল্লেখযোগ্য। কাহিনী সংক্ষেপ : মিলন সরকারের স্ত্রী এবং দুই কন্যা নিয়ে সুখের সংসার। অনেক টাকা পয়সা থাকার পরও তিনি তার দুই মেয়ে কে খুব সাধারণভাবেই বড় করেছেন। বড় মেয়ে নবনীতা বাবার মতোই দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া তার বিশেষ গুণ। অপরদিকে শুভমিতা সরকার তার বিপরীত। খুব আবেগী। মিলন সরকার মেয়েদের সত্য ও ন্যায়ের পথে চলতে শিখিয়েছেন। যদিও তাকে এর জন্য কৃপন শুনতে হয়েছিল তারপরও দমে যান নি। নবনীতা তার ভালোবাসাকে অপূর্ণ রেখেই...