Posts

Showing posts with the label Ishwar Chandra Vidyasagar

দুপুরে একজন বড়লোকের বাড়িতে পাখার নিচে বসে জমিয়ে গল্প করছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | Ishwar Chandra Vidyasagar

Image
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক দুপুরে একজন বড়লোকের বাড়িতে পাখার নিচে বসে জমিয়ে গল্প করছিলেন। এমন সময় দারোয়ান এলো একটা চিঠি নিয়ে। গরমে ঘামে সে ভয়াবহ ক্লান্ত। বিদ্যাসাগর তাকে ডেকে নিজের পাশে বসালেন,পাখার নিচে বসে অনেকক্ষণ জিরিয়ে ঠান্ডা হয়ে সে ফেরত গেলো। সাথের মানুষগুলো তারপর রাগ করে বললো, "এমন নিম্নশ্রেনীর একজনকে আপনি আমাদের সাথে বসালেন,এতে আমাদের মান থাকে না।'' বিদ্যাসাগর জবাব দিলেন, "দেখুন! আমি আপনাদের খাইও না পরিও না, আপনাদের ছাড়া আমার চলবে। কিন্তু এই দারোয়ান, মালী, রাঁধুনি,মুচি এদের ছাড়া না আমার না আপনার একটা দিন‌ও চলে না‌। প্রয়োজনে আমি আপনাদের ছাড়বো, কিন্তু এদের না।" বিদ্যাসাগর সে কথা রেখেছিলেন, দরিদ্রদের তিনি কখনোই ছাড়েননি, বরং তাদের জন্য অনেক বড়লোকের সাথে সম্পর্ক নষ্ট করেছেন। বিদ্যাসাগরকে একবার এক বন্ধু রাগ করে বলেছিলো, "কেউ এসে দারিদ্র্যের গল্প শোনালেই তুমি বিশ্বাস করে সাহায্য করো। এই সুযোগে অনেকেই তোমাকে ঠকিয়ে টাকা নিয়ে যায়,আড়ালে হাসাহাসি করে তা কি জানো?" বিদ্যাসাগর হেসে বলেন, "যাক! তাও তো তারা ঠকে যায় না? অন্যকে ঠকানোর চেয়ে...