Posts

Showing posts with the label আসিফ মেহদীর সকল বই সমূহ

মাছিম্যান : আসিফ মেহদী - কেন পড়বেন? | Machiman : Asif Mehdi Books

Image
বইয়ের নাম : মাছিম্যান বুক রিভিউ / বই রিভিউ লেখকের নাম : আসিফ মেহদী প্রকাশন : প্রথমা প্রথম প্রকাশ : অক্টোবর, ২০২১ প্রচ্ছদ : মাহবুব রহমান মুদ্রিত মূল্য : ১৮০৳ পৃষ্ঠা সংখ্যা : ৯৬ "মাছিম্যান: সামাজিক সমস্যাগুলোর কল্প-বৈজ্ঞানিক উপাখ্যান" রম্য লেখক, ন্যানো কবি আসিফ মেহদী। তবে আসিফ মেহদী সায়েন্স ফিকশন লেখক হিসেবে পরিচিতিতাই আমার কাছে মুখ্য। বিজ্ঞান নির্ভর আগামীর বিশ্বকে তিনি খুব সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন। বরাবরই লেখকের বিজ্ঞানধর্মী লেখাগুলো আমার বেশি ভালো লাগে। বর্তমানে ঘটছে কিন্তু ভবিষ্যতে ঘটবে বা ঘটতে পারে, এই চিন্তা শুধুমাত্র সায়েন্স ফিকশন লেখাতেই সম্ভব। বিজ্ঞানের ছাত্র আমারও এ সকল চিন্তা করতে বেশ ভালোই লাগে। সেই অর্থে 'মাছিম্যান'-এর গল্পগুলো আমায় নিয়েছে ভবিষ্যতের এক কল্পনার রাজ্যে। ক'দিন ধরে মাথা ভিতরে শুধু এলিয়েনই যেন ঘুরছিলো, নিজের অজান্তে চলে গিয়েছিলাম এলিয়েনদের গ্রহে। লেখকের বাছাকৃত ১৪টি বিজ্ঞানধর্মী কল্প-গল্পের সংকলন এ 'মাছিম্যান'। আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি, চলুন………… পোড়ো কারখানা : পোড়া একটি গার্মেন্টস ফ্যাক্টরি, এক ধ্বংসস্তুপ। এ গার্মেন্ট...