Posts

Showing posts with the label Manik Bandopadhyay

অহিংসা - মানিক বন্দ্যোপাধ্যায়

অহিংসা মানিক বন্দ্যোপাধ্যায় অবসর প্রকাশনা সংস্থা ১২০ টাকা মানিক বন্দ্যোপাধ্যায় এর কোনো একটা বইয়ের আলোচনায় পড়েছিলাম যে, তাঁর বইয়ের মূল উপজীব্য বিষয় দুইটি। নর-নারীর জটিল দ্বন্দ্ব এবং ধনী-গরিবের শ্রেণিবিভাজন। 'অহিংসা' উপন্যাসে প্রথমোক্ত বিষয়টির সাথে ক্ষমতার বিকেন্দ্রীকরণ উপজীব্য করে লেখক গল্প ফেঁদেছেন। আশ্রম। যেখানে ধর্মের বাণী শোনানো হয়, জীবন ঘনিষ্ঠ উপদেশ দেয়া হয়। তবে সবসময় যে আশ্রমের মূল উদ্দেশ্য সৎ থাকবে এমনটি নাও হতে পারে। একটি আশ্রম নিয়ে আমাদের গল্প। সেই আশ্রমের কর্তা সদানন্দ সাধু। মানুষকে উপদেশ এবং তপস্যার মাধ্যমেই দিন কাটে তার। আদতে সদানন্দকে আশ্রমের কর্তা মনে হলেও পেছন থেকে সবকিছুর কলকাঠি নাড়ে বৈষয়িক জ্ঞানে পটু বাল্যবন্ধু বিপিন। আশ্রমের ম্যানেজার সেইই, কারণ সদানন্দের এদিকে অভিজ্ঞতা নেই বলে বিপিন তাঁর উপর তেমন ভরসা পায় না।আশ্রম বিপিন চালায় এবং যে রাজা তথা জমিদারের জমির উপর আশ্রম স্থাপিত তাদের সাথেও সবকিছুর দেখভাল সেইই করে। সবকিছু ঠিকঠাক চলতেছিল। কিন্তু হঠাৎ করে জমিদারের ছেলে নারায়ণ মাধবীলতা নামে এক মেয়েকে বিয়ের কথা বলে পালিয়ে নিয়ে আসে কিন্তু আমোদের পর স...

মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস সমগ্র PDF | Manik Bandopadhyay All Novel PDF

Image
Manik Bandopadhyay মানিক বন্দ্যোপাধ্যায় (মে ১৯, ১৯০৮ - ডিসেম্বর ৩, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালিকথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মূহুর্তে বাংলা কথা-সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি। ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ ও মার্কসীয়শ্রেণীসংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা তার রচনায় ফুটে উঠেছে। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিনশত ছোটোগল্প। তাঁর রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তাঁর রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩রা ডিসেম্বর, মাত্র আটচল্লিশ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্...

মাঝির ছেলে PDF : মানিক বন্দ্যোপাধ্যায় | Majhir Chele Novel By Manik Bandopadhyay

Image
Book মাঝির ছেলে Author মানিক বন্দ্যোপাধ্যায় Publisher কবি প্রকাশনী Quality হার্ডকভার ISBN 9789849673545 Edition 1st Published, 2022 Number of Pages 80 মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একমাত্র কিশোর উপন্যাস ‘মাঝির ছেলে’। কিশোর নাগাকে নিয়ে গল্প শুরু হয়েছে। যার মা-বাবা নেই। সে মাঝির কাজ করে। তারপর একদিন নাগার যাদববাবুর নৌকায় চাকরি হয়। তার চোখে তৈরি হয় নতুন স্বপ্ন সে স্বপ্ন জাহাজে ভাসার। কারণ যাদববাবু লঞ্চ কিনবেন। সত্যি সে লঞ্চ কিনলো। নাগার চাকরিও হলো সেখানে। সেখানে সবার সাথে নাগার এক নতুন জগত তৈরি হলো। সে জগতে তার নতুন বন্ধু কনিকা, রূপা। তারপর একদিন সমুদ্রে চলে লঞ্চ। ঝড়ের কবলে পড়ে সবাই। নাগার মনের মধ্যে ঘুরপাক খায় নানান চিন্তা- প্রশ্ন। হারু মাঝি কেমন আছে? মনে পড়ে রূপা-কনিকার কথা। সমুদ্র নাগাকে মন প্রাণ দিয়ে ডাকে, নাগাও ছুটে যায়। প্রবল ঝড়, ঢেউ আছড়ে পড়ছে। কি হয় এরপর? কি হবে এরপর? পদ্মা,পদ্মাপাড়ের গ্রাম,লঞ্চঘাট, ধনী-দরিদ্রের ছবি, গ্রামের মানুষের সারল্য,সমুদ্রের রূপ ‘মাঝির ছেলে' বইটিতে এরকম সরল ছবি তৈরি করেছেন মানিক বন্দোপাধ্যায়। বাংলা কথাসাহিত্যে বৈপ্লবিক ধারার সূচনা ঘটে তাঁর হাতে। মানিক বন্...

দিবারাত্রির কাব্য PDF Dibaratrir Kabbo লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়

Image
বই: দিবারাত্রির কাব্য  লেখক: মানিক বন্দ্যোপাধ্যায়  প্রকাশক: লেখাপড়া প্রকাশনী, কলকাতা  প্রচ্ছদ: খালেদ চৌধুরী  পৃষ্ঠাসংখ্যা: ১৭৬ মুদ্রিত মূল্য: ৮.০০ ‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসের প্রথম প্রকাশের ভূমিকায় মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন: ‘দিবারাত্রির কাব্য’ আমার একুশ বছর বয়সের রচনা। শুধু প্রেমকে ভিত্তি করে বই লেখার সাহস ওই বয়সেই থাকে। কয়েক বছর তাকে তোলা ছিল। অনেক পরিবর্তন করে গত বছর (১৩৪১ বঙ্গাব্দ) বঙ্গশ্রীতে প্রকাশ করি। দিবারাত্রির কাব্য পড়তে বসে যদি কখনো মনে হয় বইখানা খাপছাড়া, অস্বাভাবিক,– তখন মনে রাখতে হবে এটি গল্পও নয়, উপন্যাসও নয়, রূপক কাহিনী। রূপকের এ একটা নূতন রূপ। একটু চিন্তা করলেই বোঝা যাবে বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক দিয়ে সীমাবদ্ধ করে নিলে মানুষের কতগুলি অনুভূতি দাঁড়ায় সেইগুলি মানুষের নয়, মানুষের Projection— মানুষের এক টুকরো মানসিক অংশ।’ উপন্যাসটা পড়ার শুরুতে কাহিনীর স্রোতটা ঠিক ধরতে পারছিলাম না। যখন কাহিনীর মূল স্রোতে প্রবেশ করলাম এবং বুঝতে শুরু করলাম তখন শুরু হলো দার্শনিক কচকচানি। উপন্যাসের প্রধান চরিত্র হেরম্ব। ঘটনাক্রমে সে দুটি নারীর সঙ্গে তার জীবন জড়িয়ে ফেলে।...