বই সাতকাহন (অখন্ড) লেখকঃ সমরেশ মজুমদার | PDF | Shatkahon by Samresh Majumdar
বইয়ের নামঃ সাতকাহন(অখন্ড) লেখকঃ সমরেশ মজুমদার সাতকাহন একটি বাগধারা যার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ বা বিস্তারিত। আর সাতকাহন উপন্যাসটাতেও দীপাবলী নামের এক মেয়ের জীবনের বিস্তারিত আলাপ করা হয়েছে। #স্পয়লার_এলার্ট সেই দেশভাগের সময় থেকে পঞ্চাশ-ষাট দশকে যখন মেয়েরা ঘর সংসার ছাড়া কিছু করার ক্ষমতা পেতোনা বিভিন্ন কুসংস্কারে জর্জরিত ঠিক তখন জলপাইগুড়ির চা-বাগানে দীপা পুরোনাম দীপাবলী বন্দ্যোপাধ্যায় নামের একটি মেয়ে যেন সব জরাজীর্ণ নিয়ম ভাঙতে এসেছে। যে চা-বাগানের অন্যান্য বাড়ির মেয়েরা ঘরের বাহিরে সচারাচর কোন দরকার ছাড়া বের হয়না সেই একই চা-বাগানের মেয়ে দীপা এইসব কুসংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে এবং পরাধীনতার শিকল ছিঁড়ে ছেলে বন্ধুদের সাথে খেলাধুলা,ভোরবেলা ফুল কুঁড়ানো,মাছ ধরা,বাজারে যাওয়া, আড্ডা দিয়ে সন্ধ্যার আগে লুকিয়ে লুকিয়ে ঘরে ফেরা সকল ধরনের চঞ্চলতা তার ভিতরে খুঁজে পাওয়া যায়। এমনও না যে তাকে কিছু বলা হয়না। বাড়ির কর্তা অমরনাথ মুখোপাধ্যায় চা-বাগানে কাজ করার জন্য ব্যাস্ত থাকে কিন্তু গিন্নি অঞ্জলি তারতো পুরো সংসার দেখতে হয় সে কড়া শাসনে রাখে দীপাকে। মায়েরা যা করে আরকি মারধোর বোকাঝোকা সবই অঞ্জলি দী...