বইঃ ভূতের বাচ্চা সাপুফো -লেখক : বদরুল মিল্লাত | Vuter Bacca Shafupo by Badrul Millat
বই : ভূতের বাচ্চা সাপুফো লেখক : বদরুল মিল্লাত প্রকাশক : নহলী ভূতের বাচ্চা সাপুফো সংক্ষেপে বইটির পরিচয় ভূত রাজারাণির এক পুত্রসন্তান হয়েছে। কিন্তু ওটা দেখতে এতোই কুৎসিত আর বিশ্রী হয়েছে যে তাকে 'ভূত জাতির কলঙ্ক' হিসেবে ঘোষণা করা হয়েছে। তার চোখগুলো টেনিস বলের মতো বড় বড় না, ছোট ছোট, কানগুলো হাতির মতো বিশাল না, ছোট ছোট, মাথার আকারটা লাউয়ের মতো লম্বাটে না, গোলগাল, গায়ের রঙ কুচকুচে কালো না, দুধে আলতায় মেশানো..... কি বিশ্রী, কি বিশ্রী! তার নাম রাখা হলো সাপুফো। ভূতরাজ্যের সবাই সাপুফোকে নিয়ে খুব চিন্তিত। কিন্তু মুখফুটে কেউ কিছু বলতেও পারে না। রাজার সন্তান বলে কথা! ভূত রাজা রাজ্যের বিজ্ঞ ভূতদের নিয়ে আলোচনায় বসলেন। শেষে অনেক ভেবেচিন্তে ঠিক হলো সাপুফোকে মানুষের সমাজেই পাঠানো হবে। ভূত রাজা-রাণি মনের দুঃখ মনে চেপে সাপুফোকে বিদায় জানালো। ভূত রাণি তাদের একজন বিশ্বস্ত ভূত কাঙ্কারিস কাফকো সাইলাসকে গোপনে ডাকলেন, সাপুফোকে মনুষ্যসমাজে রেখে আসতে বললেন। সাইলাস সাপুফোকে লোকালয়ে রেখে এলো। চমৎকার একটা মানুষ পরিবারে জায়গা হলো তার। কিন্তু ভূত তো ভূতই! ভূতকে মানুষ করা কি এত্তো সহজ? ঘটতে লাগলো নানান মজার কান...