Posts

Showing posts with the label Shayok Aman

ভাসানবাড়ি PDF সায়ক আমান এর বই | Vasanbari By Shayok Aman

Image
ভাসানবাড়ি সায়ক আমান বিভা পাবলিকেশন Review Credit 💕 Suraj Ghosh কাল রাত ২ টো নাগাদ পড়া শেষ করলাম সায়ক আমান - এর "ভাসানবাড়ি" | গল্পটার নেশা আমাকে এমন ভাবে পেয়ে বসেছিল যে সাধের ঘুমটাকে জলাঞ্জলি দিতেও আমি দ্বিরুক্তি করিনি | গল্পটা পড়া শুরু করেছিলাম অনেকটা ভালোলাগা এবং বেশ কিছুটা কৌতুহল নিয়ে | গল্পের শেষটা ভালোলাগা গুলোতে নতুন করে প্রাণ সঞ্চার করল এবং কৌতুহল গুলো এখন মৃতপ্রায় | শুধু এটুকু বলতে পারি এমন ধরনের উপন্যাস আমি এর আগে কখনো পড়িনি  পাঠপ্রতিক্রিয়া  এবার সকলে চলুন আমার অনুভূতির চিলেকোঠায়... উপন্যাসটির নাম ভাসানবাড়ি... নামের মধ্যেই মিশে আছে কেমন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার.. এটাকে একটা ভৌতিক উপন্যাস ভাবছেন পাঠক?ভুল ভাবছেন...বিশ্বাস করুন এখানে ভৌতিকতার লেশমাত্র নেই | তো প্রথমেই জেনে নেওয়া যাক এই ভাসানবাড়ি সম্পর্কে | লেখক জানিয়েছেন.. মুরারীমোহন নামে একজন জ্যোতির্বিজ্ঞানী প্রায় দেড়শ বছর আগে বাড়িটি বানিয়েছিলেন তার গবেষণার সুবিধার্থে | বাড়িটি যেখানে গড়ে উঠেছে সেখানে আগে ছিল একটা পুকুর.. সেই পুকুরে গ্রামের লোকেরা প্রতিমা বিসর্জন/ভাসান করতো, সেই থেকেই বাড়িটির নাম হয...