কুরআনকে খতম করবেন না প্লিজ!
কুরআন খতম কি? কেন? কিভাবে? এসম্পর্কিত বিস্তারিত জানতে আর্টিকেলটি পড়ুন। তাজওয়ীদ শাস্ত্রে ওয়াজিব গুন্নাহ নামে একটা টার্ম আছে। আমি জীবনের প্রথমদিকে বড় একটা সময়জুড়ে ভাবতাম এটা শার’ঈ ওয়াজিব, না করলে ওয়াজিব তরকের গুনাহ হবে। অনেক পরে গিয়ে বুঝেছি যে এটা শার’ঈ ওয়াজিব নয়, শাস্ত্রীয় ওয়াজিব। তাজওয়িদ শাস্ত্র নামের একটা স্বতন্ত্র শাস্ত্র গড়ে উঠেছে কেবল কুরআন পাঠের সৌন্দর্য নিশ্চিত করার জন্য। দেখুন সাধারণ আরবি বলার সময় কিন্তু এই একই আলিফ বা তা সা নূন মিম ইত্যাদি দিয়েই ভাষাটা উচ্চারিত হয় , কিন্তু সেখানে এই মাদ্দ—গুন্নাহর কোনো ব্যাপার নেই। আমাদের হাফেজরা সবাই কমবেশ এই শাস্ত্রের বিষয়ে জানেন, তবুও তারাবীহ সালাতে কুরআন খতমের নামে এভাবে কুরআনকে খতম করার কালচার কীভাবে গড়ে উঠল! এর জন্য কারা দায়ী? হাফেজরা? নাকি সাধারণ মানুষ! হাফেজ আলিমরা চাইলে কি এর কোনো প্রতিকার করতে পারতেন না? মসজিদ তো তাদেরই নিয়ন্ত্রনে। তাদের কি এতটুকু ব্যক্তিত্ব, আত্মসম্মান, লিডারশিপ কিংবা ধর্মীয় গাইরাত থাকতে নেই যে এখানটাতে তারা এতটুকু বিষয় প্রতিষ্ঠিত করবেন? এতটুকু গাট যদি না থাকে তাহলে সমাজ বদলের আশা আমরা কাদেরকে নিয়ে করি? আজ এই প্রসঙ্...