Posts

Showing posts with the label পাঠকের অনুভূতি

বিএনপির সময় অসময় ll pdf ebook download with book review

Image
বইঃ বিএনপির সময় অসময়। লেখকঃ মহিউদ্দিন আহমেদ লেখক সম্পর্কে. জন্ম ১৯৫২, ঢাকায়। পড়াশোনা গবর্মেন্ট ল্যাব্রেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে । ১৯৭০ সালের  ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন । বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন । দৈনিক গণকন্ঠে কাজ করেছেন সম্পাদক হিসেবে। দক্ষিন কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে "মাস্টার্স ইন এনজিও স্টাডিজ" কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক । বই রিভিউ_____________________________________ অতিরঞ্জন আমাদের জীবনের অপরিহার্য অনুষঙ্গ। মধ্যযুগের দোভাষী পুঁথিতে পড়েছি: ‘লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, শুমার করিয়া দেখি সাড়ে পঞ্চ হাজার।’ ১৯৮৫ সালের ২৫ মে উড়িরচরে সর্বনাশ ঘূর্ণিঝড় হলো। পেশাগত কাজের জন্য আমি সেদিন উড়িরচরে ছিলাম বিকেল পর্যন্ত। সন্ধ্যায় উড়িরচর আর সন্দ্বীপের মধ্যে যে চ্যানেল, সেখানে আমাদের জাহাজ ‘অন্বেষা' (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জরিপ জাহাজ) নোঙর করা ছিল । তার আগের সপ্তাহে আমরা উড়িরচরে একটা শুমারি শেষ করেছিলাম। আমরা প্রতিটি ঘরে গিয়েছিলাম। তখন উড়িরচরে ছি...

বইঃ গোল গল্প, চৌকো গল্প ll bangla book review 2021

Image
বইঃ গোল গল্প, চৌকো গল্প। (গল্প-সংকলন) লেখকঃ সৌরভ মুখোপাধ্যায় প্রকাশক: দ্য কাফে টেবল মুদ্রিত মূল্য: ২২৫/- হার্ডকভার প্রচ্ছদশিল্পী: তৌসিফ হক। ------------------------------------------------------------ পড়লাম -'গোল গল্প, চৌকো গল্প' সৌরভ মুখোপাধ্যায়ের প্রথম গল্প সংকলন। ঠিক পড়লাম না গোগ্রাসে গলাধঃকরণ করলাম বলতে পারব না, তবে সব মিলিয়ে বইটি শেষ করেছি ৯ঘন্টা ৫৭মিনিটে। কিন্তু প্রতিটি গল্পের শেষে যে ডাইমেনশন তৈরি হয়েছিল, তার রেশ থেকে গেছিল বহুক্ষন। তাই বইটি এক বৃষ্টির বিকেলে হাতে পেয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেলার পর, দুদিন ধরে নতুন করে ভাবতে বসেছিলাম এর পাঠ প্রতিক্রিয়া কি হতে পারে! সত্যি বলতে সৌরভ মুখোপাধ্যায়ের গল্প-এর রিভিউ করতে দম লাগে।   গত দেড় দশক ধরে যে লেখকের অজস্র রচনা পাঠকমহলে আলোড়ন তুলেছে বারে বারে, যিনি তার আখ্যান মঞ্জরীকে 'আ ডকুমেন্টেশন অব দ্য মেকিং' নামে নির্দেশিত করতে পারেন, যাঁর আত্মকথায় বর্ণিত  হয়েছে, নিছক গোল গল্পকে কিভাবে যাদুর ছোঁয়ায় চকিতে, তির্যক ক্ষিপ্রতায় কৌণিক করে তোলা যায়- তার একান্ত প্রয়াসের কথা, সেই লেখকের প্রতিটি লেখনী এক একটি মাইলস্টোন ছাড়া আর কিই বা হতে পার...

যাপিত জীবন বাংলা বুক রিভিউ by shariful islam

Image
  যাপিত জীবন  সেলিনা হোসেন  ১৯৪৭ সালের শেষভাগ। বহরমপুর থেকে পালিয়ে ঢাকায় আশ্রয় নেয় সোহরাব আলি – আফসানা খাতুন দম্পতি ও তাদের তিন ছেলে মারুফ, জাফর ও দীপু। একে তো সাত পুরুষের ভিটে ছাড়ার কষ্ট, তার সাথে ওদের জীবনে যুক্ত হয় দাঙ্গার রক্তাক্ত অধ্যায়, পথের ক্লান্তি আর অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। আগে থেকেই ঠিক করে রাখা বাড়িতে উঠলেও তাই নিজেদের ঠিকমতো খুঁজেই পায় না ওরা। আর যতক্ষণে একটু গুছিয়ে উঠেছে, ততক্ষণে পরিবারের একেক সদস্য একেক দিকে ছড়িয়ে পড়েছে।  জাফর জড়িয়ে পড়েছে রাজনীতির সাথে। তমুদ্দিন মজলিসের পুস্তিকা থেকে শুরু করে, ধীরেন্দ্রনাথের বাংলা ভাষার পক্ষে দাবি, শহীদুল্লাহর বাঙালি পরিচয়কে বড় করে দেখার ঘোষণা বা আরবি হরফে বাংলা লেখার প্রতিবাদ সমাবেশ – প্রতিটা আন্দোলনেই জাফর যোগ দেয় স্বতঃস্ফূর্তভাবে, সাথে রাজপথ থেকে পাওয়া সঙ্গী আঞ্জুম তো আছেই। সোহরাব আলি রাজনীতির টুকটাক খোঁজ রাখলেও তার প্রধান কাজ তার স্বপ্নের হাসপাতাল তৈরি করা যা এলাকার হতদরিদ্রদের দেবে চিকিৎসার জাদুর ছোঁয়া। মারুফ দুনিয়া থেকেই সম্পূর্ণ বিচ্ছিন্ন, বহরমপুরে ফেলে আসা মনিকা সেনকে যে সে কিছুতেই ভুলতে পারে না কিন্তু ইদানিং ...

শ্রাবণ মেঘের ভালোবাসা book review ll bookpoint24

Image
  বই : শ্রাবণ মেঘের ভালোবাসা [ইসলামি উপন্যাস] লেখক : মুহাম্মদ হাবিবুল্লাহ হাবিব পৃষ্ঠা : ৮০ মূল্য : ৬০ টাকা প্রকাশনায় : বইপল্লি পাঠকের অনুভুতি-১‍ -ইশরাত জাহান শ্রাবণের মেঘলা দিনে পড়ে ফেললাম শ্রাবণ মেঘের ভালোবাসা উপন্যাসটি। গল্পটা পড়ে দারুণ এক অনুভূতি তৈরি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই অসাধারণ। এক কথায় অনেক ভালো লেগেছে। ইসলামিক মাইন্ডের একটা বই। শুরুটা.... "জীবনের গল্প এতটা সুখের নয়। দুঃখ-কষ্ট, দারিদ্রতা আর না পাওয়া নিয়েই বেঁচে থাকতে হবে। কত মানুষ শত যন্ত্রনা নিয়ে বাস করছে এই পৃথিবীতে তার হিসেব কারো জানা নেই। কত মানুষ হাসিমুখে কষ্টের পাহাড় বয়ে বেড়াচ্ছে তা বুঝা সম্ভব নয়।" #শ্রাবণমেঘেরভালোবাসা রাত ৯ টা। নিঝুম বৃষ্টি পড়ছে। ঘনঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝেমাঝে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছে মেয়েটা। রাস্তার পাশের সোডিয়াম লাইটের আলোয় মুখটা উজ্জ্বল দেখাচ্ছিল। ঠোঁটের লিপস্টিকটা চিকচিক করছে। চোখের পানিতে কাজলটা মনে হয় থেবড়ে গেছে। অদ্ভুত মায়ায় ভরা অচেনা এই মেয়েটা কাঁদছে কেন?❤📚 গল্পের অসাধারণ অংশ❤ জীবনের একটা ভুল সিদ্ধান্তু কতটা বিপর্যস্ত করতে পারে বইটি না পড়লে ...