Posts

Showing posts with the label শায়খ মুহাম্মদ বিন সালিহ আল মুনাজ্জিদ এর সকল বই PDF

যে জীবন বরকতময় : শায়খ মুহাম্মদ বিন সালিহ আল-মুনাজ্জিদ - সম্পূর্ণ রিভিউ | Je Jibon Borkotmoy

Image
বইয়ের নাম: যে জীবন বরকতময়। লেখক: শায়খ মুহাম্মদ বিন সালিহ আল-মুনাজ্জিদ। অনুবাদক : মুফতী রাশেদুল ইসলাম। প্রকাশন : মাকতাবাতুল ইবরাহীম। Review Credit 💕 : শেখ ইসরাত পার্থিব জীবন ক্ষণস্থায়ী। পরকালীন জীবনের তুলনায় এই জীবন বিশাল এক সমুদ্রের একফোঁটা পানির চেয়েও ক্ষুদ্র।  এই ক্ষুদ্র ক্ষণিকের জীবনকে সফলতার পরশে ঢেলে সাজাতে এবং পরকালীন জীবনেও এ সাফল্যের রেশ ধরে রাখতে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের গুরুত্ব অপরিসীম। আর এই পার্থিব জীবনে বরকত না পেলে, আল্লাহর পথে না চললে পরকাল হবে ভয়ানক। যেমনটি আল্লাহ তায়ালা কুরআনে বলেছন: আর পরকালের আযাব অবশ্যই আরো বড়, যদি তারা জানত। (সূরা কালাম: ৩৩) ব্যাক্তিগত জীবন,সাংসারিক জীবন ও কর্ম জীবনের মধ্যে বরকত থাকা জরুরি। বরকত ছাড়া কোনো জীবন সুখের হতে পারে না। বরকতের মধ্যে সুখ শান্তি নিহিত। এই জন্যই প্রত্যেক মুমিন সালাম বিনিময়ের সময় ওয়া বারাকাতুহু বলে বরকত প্রার্থনা  করে। যাতে আমাদের জীবন বরকতয় হয়ে উঠতে পারে। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের অনুসন্ধান করা উচিত। কিভাবে বরকত সন্ধান করবেন? কোন আমল অনুযায়ী বরকতের সন্ধান করবেন তার জন্য ' যে জীবন বরকতময় ' ব...