কেন পড়বেন Eat That Frog? লেখক ব্রায়ান ট্রেসি! বাংলা পিডিএফ ডাউনলোড
বইঃ Eat That Frog লেখকঃ ব্রায়ান ট্রেসি অনুবাদঃ রিফাহ জাহরা বইটা পড়া শেষ বেশ কিছুদিন আগেই। তাই আজ বইটা নিয়ে লিখে ফেললাম। যদিও এরই মধ্যে এই বইটা নিয়ে একটা ঘটনা ঘটে গেছে। আগে তাহলে ঘটনাটা বলি। গতকাল আমার এক ভাগ্নী আসে বাসায় বেড়াতে। আমার টেবিলের উপর বইটা দেখে সে বেশ আগ্রহ নিয়েই বইটা হাতে নেয়। অনেকগুলো পাতা উলটে পালটে দেখে। তার ভ্রু কুচকানো দেখে বুঝলাম সে বুঝতে পারছে না বইটা কি নিয়ে। মিনিট পাঁচেক বই ঘাটাঘাটি করে এরপর আমাকে প্রশ্ন করে বসে এই বই আমি কেন পড়লাম। তার ধারণা অনুযায়ী এই বইয়ে ব্যাঙ খাওয়া শেখাচ্ছে। ব্যাঙ খেয়ে লাভ কি! ওর এই প্রশ্ন শুনেই ভাবলাম, নাহ! পড়া যেহেতু শেষ, লিখেই ফেলি এবার। ইট দ্যাট ফ্রগ বইটা মূলত প্রোক্রাস্টিনেশন বা কাজের গড়িমসি ভাব নিয়েই। রুপক অর্থে বিষয়টি ব্যাঙ খাওয়া দিয়ে বোঝানো হয়েছে। বিষয়টা অনেকাংশে আলসেমির মতোই। কাজ করবো করবো ভাব। প্রোক্রাস্টিনেশন এর ফলে প্রোডাক্টিভিটিতে ইফেক্ট পড়ে সবচেয়ে বেশি। কারন আপনি যত বেশি অবহেলা করবেন আপনার কাজটা করার সময় ততোই কমে যাবে। কিছু মানুষ আছে যারা ডেডলাইন পার হওয়ার সময়টাতেই কাজ করে। যার ফলে তার কাজে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিংবা ঐ সময়...