Posts

Showing posts with the label sirat review bn

সিরাতুর রাসূল সা.: শিক্ষা ও উপদেশ - ড. মুসতফা আস-সিবাঈ

Image
১৯৩১ সাল! আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে সিরিয়ার হিমস শহর থেকে বেরিয়ে পড়েন মুসতফা আস-সিবাঈ নামের এক যুবক।

দৈনন্দিন জীবনে প্রিয় নবীজির প্রিয় সুন্নাত

Image
বই : প্রিয় নবীজির প্রিয় সুন্নাত প্রকাশনায় : মাকতাবাতুল আরাফ প্রচ্ছদটা কেমন হয়েছে জানাবেন সবাই ? "ইনশাআল্লাহ" শীঘ্রই আসছে..!

সিরাতের সৌরভ - Sirater Showrov

Image
ঘোর অমানিশা আর জাহালাতের অন্ধকারে ছেয়ে আছে পুরো জনপদ। মানবিক মূল্যবোধ হারিয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে সভ্যতা। এই সময়ে বড়ো দরকার একজন মহামানবের; খাদের কিনারা থেকে যিনি টেনে তুলবেন পুরো পৃথিবীকে।ঠিক সেই প্রয়োজনের সময়ই আলোর মশাল হাতে তিনি ধরায় এলেন পথের দিশা দিতে। তাঁর আগমনে সুরভিত উঠল মরুর বাগান। পুরো পৃথিবী তাঁর আগমনে হেসে উঠল সজীব হাসি। তাঁরই মহানুভবতা, স্নেহপরায়ণতা আর ভালোবাসার অসংখ্য নিদর্শন ছড়িয়ে-ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়—আমাদের প্রাণের নবী—মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।এই বইয়ে স্থান পেয়েছে প্রিয়নবীর সুরভিত জীবনের কম আলোচিত মুক্তাসদৃশ নির্বাচিত ঘটনার গল্প-বিবরণ। আশা করি, ‘সিরাতের সৌরভ’ আপনাকে এক অসামান্য সৌরভের সাথে পরিচিত হওয়ার সুযোগ এনে দেবে। নবীজির চরিত্রবিভা আর মানস-মাধুর্য আলোকিত করে তুলবে আপনার হৃদয়সত্তা। আপনার সিরাতপাঠ আলোকময় হোক…  সিরাতের সৌরভ লেখক : Arafat Shaheen প্রচ্ছদ : আশিক ইলাহী প্রকাশনী : দারুল ইলম বিষয় : সীরাতে রাসূল (সা.) প্রচ্ছদ মূল্য : ১৯০/- পৃষ্ঠা : ৯৬

সংক্ষিপ্ত নবী জীবনী - Brief biography of Prophet

Image
বই : সংক্ষিপ্ত নবী জীবনী প্রকাশনী : আলোকিত প্রকাশনী বিষয় : সীরাতে রাসূল (সা.) অনুবাদক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া সম্পাদক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পৃষ্ঠা : 64, কভার : পেপার ব্যাক আলহামদুলিল্লাহ, আজকে আমি এমন একটি গ্রন্থের ভূমিকা লিখছি, যা আমার নিজের জীবনের জন্য পাথেয়, আর তা হচ্ছে সাইয়্যেদুল খালক মুহাম্মাদ সাল্লালাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যার সম্পর্কে আল্লাহ বলেন, “তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের জীবনীতে উত্তম আদর্শ, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের আশা করে।” [সূরা আল-আহযাব: ২১] মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিনের যেমন আদর্শ তেমনি আজ তিনি সারা বিশ্বের সকল মানুষের জন্যও আদর্শ। তাঁর জীবনী থেকে সকলেই উপকৃত হতে চায়। বিশ্বের অনেকেই তাঁর জীবনী দিয়ে সেসব গ্রন্থের সূচনা করেছেন, যা বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লেখা হয়েছে। একজন সফল পরিচালক হিসেবে তাকে সকলেই স্মরণ করে, সফল রাষ্ট্রপতি হিসেবে তাকে সকলেই বরণ করে, একজন সমাজপতি হিসেবে তাকে সকলেই অনুসরণ করে, একজন স্বামী হিসেবে সকলেই তাঁর মতো হতে চায়, একজন পিতা হিসেবে তাঁর অনুকরণ করতে সকলেই গর্ববোধ করে। আর মুসলিম...

রাসূল সাঃ এর বৈশিষ্ট্যাবলীর অনন্য চিত্রায়ন - সিরাজাম মুনিরা - লেখক আরিফুল ইসলাম

Image
“আরে, তুমি এখানে?” . মধ্য রাত। চারিদিক নিরব, নিস্তব্ধ। নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘরের তিনপাশে তিনজন আড়ি পেতে আছেন। মক্কার কাফিরদের দুই নেতা- আবু জাহেল, আবু সুফিয়ান। তাদের সাথে আছেন আরেকজন, তার নাম আখনাস ইবন শুরায়ক। মজার ব্যাপার হলো, সবাই লুকিয়ে লুকিয়ে এসেছেন, কেউ জানতো না অপর পাশে আরেকজন আছে। . এই মধ্য রাতে তারা তাদের চিরশত্রুর ঘরে জড়ো হয়েছে কেনো? তাকে হত্যা করতে? না। তারা বরং এমন একটা কাজ করতে জড়ো হয়েছে, দিনের বেলা যেই কাজটিকে তারাই ‘নিষিদ্ধ’ করেছে। . তারা জড়ো হয় নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুললিত কন্ঠের কুরআন তেলাওয়াত শুনতে! সারারাত কুরআন তেলাওয়াত শুনে ভোরবেলা বাসায় ফেরার জন্য সবাই রওয়ানা হলো। পথিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা। ভূত দেখার মতো একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। . “আরে, তুমি এখানে?” “আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কী করো?” . সবাই বুঝতে পারলো যে, সবাই-ই একই উদ্দেশ্যে মাঝরাতে তাদের চিরশত্রুর বাড়িতে জড়ো হয়েছে। একজন আরেকজনকে তিরস্কার করে বললো, “আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে কুরআন তেলাওয়াত শুনছি, এটা প্রচার হয়ে গেলে তো লোকেরা আমাদেরকে খারাপ ভাববে!” সিদ্ধান...

সিরাতের সৌরভ লেখক : আরাফাত শাহীন | Sirat Showrov

Image
সিরাতের সৌরভ লেখক : আরাফাত শাহীন প্রকাশনী : দারুল ইলম বিষয় : সীরাতে রাসূল (সা.) পৃষ্ঠা : 96, কভার : হার্ড কভার ভাষা : বাংলা যাবতীয় প্রশংসা আমার রবের নামে। আমার নবীজিকে নিয়ে দু'লাইন লেখার মতো হিম্মত আমার কখনো ছিলো কিনা সঠিক অনুধাবন করতে পারিনি। আসল কথা হচ্ছে আল্লাহ পাক যখন কারো মাধ্যমে কোনো খেদমত করাতে চান, তখন অযোগ্য ব্যক্তিকেও তিনি নিজ অনুগ্রহ বারিতে সিক্ত করেন। রাসূল প্রশস্তি যেমন আত্মার খোরাকী, কোনো ব্যক্তির জন্য তেমনই সম্মানি। আমি হয়ত তেমনই একজন; রব যাকে নিজ অনুগ্রহের চাদরে মুড়ে সেই কাতারে এনে ফেললেন। আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ। ভূমিকা শুরুর আগেই ছোট্ট করে কতক কথা না বললেই নয়; তাই বলে ফেলি। ঝটপট। সীরাতের পাতা জুড়ে পবিত্রতার পরশ বুলানো আর স্নিগ্ধতার সৌরভ মাখা! বিহামদিল্লাহ, অসংখ্য সীরাতের কিতাব ইতিমধ্যে রচিত হয়েছে। অসংখ্য মনীষীরা এই ময়দানে কলম তুলেছেন, রচনা করেছেন উপকারী প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, কবিতা, ইতিহাস। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দিন। আমীন। সকল রচয়ীতাদের নামের সাথে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই শাইখ মুহাম্মাদ আল কুলাইয়্যি...

রাসূলে আরাবি (সা.) (দাওয়াহ সংস্করণ) : লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) | Rasule Arabi

Image
‘রাসূলে আরাবি’ এবং ‘আর-রাহীকুল মাখতূম’ বই দুটির লেখক তো একই ব্যক্তি; তাহলে এই দুটি কি একই বই? রাসূলে আরাবি (সা.) (দাওয়াহ সংস্করণ) লেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) প্রকাশনী : সন্দীপন প্রকাশন বিষয় : সীরাতে রাসূল (সা.) অনুবাদক : আশিক আরমান নিলয় সম্পাদক : মুফতী আসাদ আফরোজ কভার : পেপার ব্যাক ভাষা : বাংলা

সীরাতে নোমান : আল্লামা শিবলী নোমানী - কেন পড়বেন? | Sirate Noman : Allama Shibly Nomani

Image
   সীরাতে নোমান বই পাঠ পর্যালোচনা ইমাম আবু হানিফা (রহ.)'এর চিন্তাদর্শন বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো উপমহাদেশের মহান আলেম, সীরাত বিশেষজ্ঞ ও ইতিহাসবেত্তা আল্লামা শিবলী নোমানীর লেখা ❝সীরাতে নোমান❞। আল্লামা শিবলী নোমানী একইসাথে হানাফী মাযহাব ও ফিকহে হানাফী সম্বন্ধে সুপন্ডিত হওয়াতে তাঁর আলোচনা হয়েছে সামগ্রিক। আল্লামা শিবলী নোমানী কর্তৃক লিখিত “সীরাতে নোমান” অত্যন্ত চমৎকার এবং ক্ল্যাসিক একটি গ্রন্থ। গ্রন্থটি মূলত তিনটি ভাগে বিভক্ত : ১. ইমাম আবু হানিফার জীবনঘনিষ্ঠ আলোচনা, ২. ইমাম আবু হানিফার চিন্তাধারা ও দর্শন, ৩. ইমাম আবু হানিফার বিখ্যাত ছাত্রগণ। 🍁বই : সীরাতে নোমান 🍁লেখক : আল্লামা শিবলী নোমানী 🍁প্রচ্ছদ : হিশাম আল নোমান 🍁প্রকাশনী : মক্তব প্রকাশন 🍁মূল্য : ৩৬০ 🍁পৃষ্ঠাসংখ্যা : ২৮৭ পাঠপ্রতিক্রিয়া একটি মানুষ বা গোত্র বা জাতি ততক্ষণ পর্যন্ত কোনো দ্বীন বা জীবনব্যবস্থা গ্রহণ করবে না, যতক্ষণ না তারা সমসাময়িক পরিবেশের সাথে চলমান সমস্যার সমাধান সেখানে লক্ষ্য করবে। ইসলামই একমাত্র দ্বীন যা ১৪'শ বছর যাবৎ গোটা দুনিয়ার কাছে প্রাসঙ্গিক এবং এটি পৃথিবীর শেষলগ্ন অবধি প্রাসঙ্গিক রয়েই যাবে। এখন ম...

সিরাতের প্রচলিত ভুল (pdf read 10÷1) লেখক : মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আওশান | Sirater Procholito Bhul By Muhammad ibn Abdullah al-Awshan

Image
বইঃ সিরাতের প্রচলিত ভুল লেখক : মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আওশান প্রকাশনী : নবপ্রকাশ বিষয় : সীরাতে রাসূল (সা.) অনুবাদক : আব্দুল্লাহ আল মাসুম পৃষ্ঠা : 216 ভাষা : বাংলা।       সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 28 February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।       (বইটি ক্রয়ের পূর্বে এক দশমাংশ পড়ুন সম্পূর্ণ ফ্রিতে) শুনতে অবাক লাগলেও সত্য, সিরাতের নানা এমন অনেক কাহিনী প্রচলিত আছে আমাদের মধ্যে যেগুলোর ঐতিহাসিক সত্যতা পাওয়া যায় না।ঠিক ১২ই রবিউল আউয়ালেই কি রাসূল সাঃ পৃথিবীতে এসেছিলেন? রাসূলের সাথে বিয়ের সময় খাদিজার বয়স কত ছিল?  এক ব্যক্তিকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে রাসূল কি সত্যিই বসেছিলেন পথের ধারে?রাসূলের জীবনের নানা চমকপ্রদ যেসব ঘটনা আমাদের মজলিশে-মাহফিলে বয়ান করা হয় সেসব কতটুকু নির্ভরযোগ্য?ইতিহাসে প্রথমবারের মত সিরাতের নানা বর্ণনাগুলো ঐতিহাসিকভাবে পর্যালোচনা করেছেন সৌদি আরবের প্রখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল আওশান। না, তিনি এই বইয়ে কোনো সিদ্ধান্ত দেন নি। শুধু ঐতিহাসিক সূত্রগুলো পর্যালোচনা করে ...