লোলার জগৎ : লেখক মোহাম্মদ সাইফূল ইসলাম | Lohar Jogot
At A Glance বই : লোলার জগৎ লেখক : মোহাম্মদ সাইফূল ইসলাম প্রথম প্রকাশ : এপ্রিল ২০২১ প্রকাশনা : বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ : কৌশিক জামান জনরা : সায়েন্স ফিকশন, সামাজিক উপন্যাস। রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসছে। মহাজাগতিক ধূলো নেবুলা-এক্স ছুটে আসছে ভূ পানে। হাতে সময় মাত্র ছাব্বিশ বছর। এই সমস্যা সমাধানে প্রেসিডেন্ট নিকোলাস আইখ তাঁর উচ্চ মেধা সম্পন্ন বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, সামরিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি করেন একটি পরিকল্পনা। সৌরজগতের তুলনামূলক নতুন আবিষ্কৃত উপগ্রহ লোলা। এক ঝাঁক সবচেয়ে মেধাবী মানবসন্তানকে লোলার জগতে পাঠিয়ে দেয়া ছাড়া আর কোন উপায় নেই। সময়ের শ্রেষ্ঠ পদার্থবিদ আকিরা নাকামুরার উদ্ভাবনী বুদ্ধিকে কাজে লাগিয়ে কি শেষ রক্ষা হবে নীল গ্রহের? মোহাম্মদ সাইফূল ইসলাম এমন এক বৈজ্ঞানিক কল্পউপন্যাস লিখেছেন যেখানে 'গল্পের গরু গাছে উঠেনি'। লেখকের পরিমিতিবোধ, মিনিমালিস্ট এপ্রোচ এবং সর্বোপরি দ্রুত গতির অতীব সুন্দর গল্পকথনে মুগ্ধ হয়েছি। নভেলে সাবপ্লট অনেক। তবে উপন্যাস শেষে সবগুলো মূল প্লটের সাথে সমান্তরালে গিয়ে ন্যায়বিচার করেছে। যদিও স্টোরি প্লট ড...