ভূমিধ্বস - অনুপম রায়
ভূমিধস বলতে পাহাড়-পর্বত থেকে মাটির চাকা বা পাথরের খণ্ড বিরাট মাধ্যাকর্ষণ এর টানে নীচে পড়াকে বোঝায়। জল ও মাটি মিশে কাদা আকারে বিপুল পরিমাণে নিচে নেমে আসাও এক ধরনের ভূমিধস। ঢালু স্থানের অস্থিতিশীলতা ভূমিধ্বসের প্রধান কারণ । পাশাপাশি প্রাকৃতিক কারণেও ভুমিধস হয়ে ত্থাকে।গাছপালা কেটে বা আগুনে পুড়ে যাওয়ার ফলে ভূমি ক্ষয় হওয়া, নদী বা সমূদ্রের ঢেউয়ের ফলে ভূমিক্ষয়,ভূমিস্থ পানির চাপ,ভূমিকম্পের কারণে ভূমি অস্থিতিশীল হওয়া ভূমিধসের অন্যতম কারণ। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলেও ভূমিধ্বস অনেক সময়ে ঘটে থাকে। বর্ষা মৌসুম যতই এগিয়ে আসে, পার্বত্য জেলায় ততই ভূমিধসের আশঙ্কা বৃদ্ধি পেতে থাকে । ২০১৭ তে মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে কক্সবাজারের বনভূমি ও পাহাড় ধ্বংস করায় ভূমিধসের আশঙ্কা আরও বেড়েছে।এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও সংসদীয় কমিটিও তোড়জোড় শুরু করেছে। আর পার্বত্য এলাকা পরিদর্শন করে ভূমি ধসের পাঁচটি কারণ জানিয়েছে এ নিয়ে সাব-কমিটি গঠন করে। একই সঙ্গে ভূমিধস মোকাবেলার জন্য সাতটি সুপারিশ করা হয়। ১। পাহাড়ে বসবাসকারী ছিন্নমূল মানুষদের জন্য স...