শবনম : সৈয়দ মুজতবা আলী | Shabnam: Syed Mujtaba Ali
বইয়ের নাম: শবনম। লেখক: সৈয়দ মুজতবা আলী। ধরন: উপন্যাস। প্রকাশনী: বিশ্ব সাহিত্য কেন্দ্র। গায়ের মূল্য: ২২৫ টাকা মাত্র। পৃষ্ঠা সংখ্যা: ১৪৪। "শবনম" বাংলা সাহিত্যের সার্থক প্রেমের উপন্যাসগুলির কাপ্তান। এটা নিছক প্রেমের পলাশ প্রসূন নয় বরং শবনম নামের একজন তুর্কি বংশোদ্ভূত আফগান ধনাঢ্য ও সম্ভ্রান্ত পরিবারের কন্যার সাথে মজনুন নামক এক বাঙালী যুবকের অন্তর্বেদনা, প্রেমের আলেখ্য। হৃদয়ের সব ভালোবাসা অপেক্ষার প্রহর গুনতে গুনতেও যেখানে নিঃশেষ হয়ে যায় নি। সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের অন্যতম একজন সার্থক লেখক। সার্থক ঔপন্যাসিক, অপরাজেয় রম্যলেখক কিংবা বাংলা ভ্রমণকাহিনীর মহান গুরু কত অভিধায় তাকে অভিহিত করা যায়। এটা নিছক প্রেমের পলাশ প্রসূন নয় বরং শবনম নামের একজন তুর্কি বংশোদ্ভূত আফগান ধনাঢ্য ও সম্ভ্রান্ত পরিবারের কন্যার সাথে মজনুন নামক এক বাঙালী যুবকের অন্তর্বেদনা, প্রেমের আলেখ্য। হৃদয়ের সব ভালোবাসা অপেক্ষার প্রহর গুনতে গুনতেও যেখানে নিঃশেষ হয়ে যায় নি। শবনমের দুটি মাত্র কথা "বাড়িতে থেকে বেড় হয় । তুমি বাড়িতে থেকো আমি ফিরবো", কিন্তু বহু বছর কেঁটে যায় কত বছর কেউ জানে না। তবু শবনমে...