Posts

Showing posts with the label কল্লোল লাহিড়ীর বই PDF

ইন্দুবালা ভাতের হোটেল : কল্লোল লাহিড়ী

যে ভূমিতে জন্ম, পরিচিত বাতাসে শ্বাস ফেলা, চেনা মাটি, চেনা মানুষ সব ফেলে যখন একদমই অপরিচিত কিছুকে নিজের নতুন পরিচয় বলে মেনে নিতে হয়, তখন আসলে কেমন লাগে? চেনা পরিচিত সবকিছু যখন শুধু ফেলে আসা কিছু স্মৃতি তখন মনের গহীনে ঠিক কী অনুভূতি হয়? পুতুল খেলার বয়স পেরিয়ে যখন সদ্য মনে একটু বাতাস লাগে তখনই যদি শাঁখা-সিঁদুরের ভার বহন করতে হয়, তখন ঐ কিশোরী মনে যে ঝড় বয়ে যায় তার খোঁজ কি কেউ রাখে? স্মৃতি বড়ো আশ্চর্য জিনিস। যুগ পেরিয়ে গেলেও অতীত যেন মনের মণিকোঠায় জ্বলজ্বল করতে থাকে। দেশভাগেরও আগের কথা। খুলনার কলাপোতা গ্রামের ছোট্ট ইন্দু। উচ্ছল, প্রাণবন্ত কিশোরী। বাবা-মা, ভাই, ঠাকুমা-দাদু নিয়ে তার পৃথিবী। কাকডাকা ভোরে ভাইকে নিয়ে মাছ ধরে যাওয়া, ঠাকুমার কাছে গল্প শোনা আর নানা রকম রান্নার কথা শুনে কেটে যাচ্ছিল বেশ। স্কুলের লেখাপড়াও চালিয়ে যাচ্ছিল। সুন্দর একটা জীবন ছিল তার।  এরপরেই হঠাৎ কলকাতার ছেনু মিত্তির লেনে মাস্টার রতনলাল মল্লিকের সাথে সাত পাকে বাঁধা পড়ল সে। পরিচিত কলাপোতা ছেড়ে পারি জমালো কলকাতায়। স্বামীর সংসারে। ভালো স্বামী আর সুখের সংসারের স্বপ্ন তো সবাই দেখে। ইন্দুর স্বপ্ন কেমন ছিল? শশুরবাড়ি এসে ইন...