আশিয়ানী - জুলিয়ান | Ashiyani A Drama By Julian
At A Glance Of Ashiyani বই : আশিয়ানী লেখক : জুলিয়ান জনরা : ড্রামা,ফ্যান্টাসি,এডভেঞ্চার পৃষ্ঠা সংখ্যা : ৬৫৬ মুদ্রিত মূল্য : ৮০০ টাকা প্রকাশনী : চিরকুট রিভিউ ক্রেডিট : শামীম রেজা ✌️ কাহিনী সংক্ষেপ সেভিদোনিয়া রাজ্যের রাজকুমারী আশিয়ানী আরনোমিয়েল এক রহস্যের পিছনে ছুটতে ছুটতে পৌছে যায় এমন একটা জায়গায় যা তার জীবনাচরণকে বদলে দেয় চিরদিনের জন্য! সেই সাথে বদলে যায় আরও একটি জীবন। এদিকে সেভিদোনিয়ায় হঠাৎ করেই একের-পর-এক অযাচিত ঘটনা ঘটে চলেছে, যা নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে রাজা আরসালান আরনোমিয়েল। রাজপ্রাসাদের প্রধান সেনাধ্যক্ষ আরহাম মেনদারকে সাথে নিয়ে সেইসব সমস্যা সমাধানের চেষ্টা করতে থাকেন তিনি, যার সাথে একসময় জড়িয়ে ফেলা হয় আশিয়ানীকেও। সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার উপরও চাপ বাড়তে থাকে। অভিজাতদের সাথে রাজকুমারীর নীরব যুদ্ধ প্রকাশ্যে চলে আসে হঠাৎ! ইলদারাম পর্বতমালার উত্তরাংশ কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠলো? রাজধানী সোভিয়ানেই বা এমন অযাচিত ঘটনা কারা ঘটালো? প্রাচীন জাদুকর সংঘের একজন প্রকৃতিসাধিকা ঠিক কিসের আশংকা করছে? আরনোমিয়েল সেনাবাহিনী এবং রাখশামান সেনাদলকে কেন হ...