PDF Download করুন ঠগী লেখক: শ্রীপান্থ | Thogi By Sripanto Books
ঠগী। লেখক: শ্রীপান্থ। প্রথম প্রকাশ: জুন ১৯৬৩। ঠগী – এই বই সম্পর্কে বলার আগে একটা ঘটনা বলি। আমি শাহবাগে শ্রীপান্থের ‘কলকাতা’ বইটা নিয়ে নাড়াচাড়া করছি, ওমনি আমার পাশের একজন বললেন, “ওনার ঠগী বইটা পড়েছেন? আমি পড়ে পুরা তাজ্জব বনে গেছি। ঠগীদের দমন করা না গেলে উপমহাদেশের ভৌগোলিক এবং জনমিতি বিন্যাস কেমন হতো আল্লাহ ভালো জানেন! আমরা ইংরেজদের যতই গালাগালি করি না কেন– এই করেছে-সেই করেছে, তাজমহল থেকে পাথর খুলে নিয়েছে, ময়ূর সিংহাসন নিয়ে গেছে হেনতেন....কিন্তু ঠগীদের দমনে তাদের যা ভূমিকা তার জন্যে ভারতীয়দের উচিত আরেকটা ময়ূর সিংহাসন বানিয়ে ওদেরকে উপহার দেয়া।” Thogi PDF Download আরেকটা ময়ূর সিংহাসন বানিয়ে ইংরেজদের উপহার দেয়া যায় কি-না জানি না। তবে লেখক এই বইয়ে যা তুলে ধরেছেন, তা শুনলে-পড়লে যেকেউই তাজ্জব বনে যেতে বাধ্য। ঠগী এমন এক অন্ধকার সময়ের কাহিনি যাকে কেউ অন্ধকার মনে করেনি কিংবা সেই অন্ধকার দৃষ্টিগোচর হয় এমন কোনো ফাঁকফোকর নেপথ্যে যারা ছিলেন তারা রাখেনি। এই বই সম্পর্কে লেখক বলেছেন, “এই বইয়ের স্থান-কাল পাত্র কিছুই কাল্পনিক নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্র, এমনকি পরিবেশ এবং সংলাপও ঐতিহাসিক সত্য।” ভারতবর...