Posts

Showing posts with the label Mina Sarmin

খুন উপন্যাসটি কেন পড়বেন? মিনা শারমিন | Khun By Mina Sarmin Books

Image
বইয়ের নামঃ- খুন লেখিকার নামঃ- মিনা শারমিন  বইয়ের ধরণঃ- উপন্যাস (রহস্য) প্রকাশনীঃ- পরিবার পাবলিকেশন্স  প্রথম প্রকাশঃ- ২০২১ প্রচ্ছদ অলংকরণঃ- আইয়ুব আল আমিন পৃষ্ঠা সংখ্যাঃ- ১৮১ ~~~~~~~~"খুন" এর রহস্য উন্মোচন ~~~~~~~ "রহস্যময় মানুষ। রহস্যে ভরা জীবন।নিজের জীবনের ঢের শান-সৈকত ভেসেও মানুষ সুখী হতে পারে না। সুখ সে যেন এক অধরা পায়রারই নাম। যে স্বপ্নে ভেসে আসে আবার স্বপ্নেই ভেসে চলে যায় চোখের সীমানা পেরিয়ে। তার চলে যাবার স্বপ্নপথে সে কেবলই রেখে যায় কিছু জাগ্রত রহস্য। তবে জীবনের জাগ্রত রহস্যময়তাকে পুঁজি করেও জীবনের ভার আজীবন বয়ে বেড়ানো যায় না। একদিন সব রহস্যের কাছে যে মানুষকে হারতেই হয়।একজন মানব অবয়ব হয়ে এ হার তার সমাজের কাছে, আইনের কাছে, নিজের কাছে অথবা, জীবনের কাছে...!"                                        (খুনঃ- মিনা শারমিন) জীবনের কাছে, নিজের কাছে এই যে হার, এই হার থেকেই কারো জীবনে নেমে আসে অনুশোচনার ঢেউ। কেউ হয়তো এই অনুশোচনার তীব্রতায় দগ্ধ হয়ে নিজেকে করে তোলে খাঁটি, নিরেট আবার, কেউ এ...

আশ্চর্য ঝোলা বই রিভিউ লেখক: মিনা শারমিন

নাম: আশ্চর্য ঝোলা  লেখক: মিনা শারমিন জীবন এক গোলকধাঁধা যেন...                   বহুবছর ধরে যে চেনা নিশ্চিতভাবে কি বলা যায় তাকে সম্পূর্ণরূপে চিনি? কখনও কি এমন হয় না যে চেনা অচেনা আর অচেনা চেনা হয়ে যায়...                 ● আখ্যান — অদিতি চিন্তিত মনে বসে আছে ফরিদপুর রেলওয়ে স্টেশনে। একদিকে পরীক্ষা তো আর একদিকে বিয়ের চিন্তা। ঘুমও হচ্ছে না। হঠাৎ মায়ের ফোন পেয়ে চিন্তায় ছেদ পড়ে অদিতির। মাকে উৎকন্ঠিত মনে হয়! বাসায় কিছু একটা হয়ে গেছে কিন্তু কী? সময় যত যায় অদিতির ভাবনা ততই বাড়ে। এমন সময় হঠাৎই উদয় হয় এক রহস্যময় ব্যক্তি ঝোলা হাতে। অনুরোধ করে বসে অদিতিকে তার ঝোলাটি রাখতে! অস্বীকৃতি জানায় অদিতি কিন্তু তার অগোচরে রেখে যায় ঝোলাটি। অন্যের আমানত অদিতির জীবনে কী পরিণতি আনবে?                 ● পর্যালোচনা ও প্রতিক্রিয়া — কলেবরে ছোট গল্প "আশ্চর্য ঝোলা"। সমস্যায় পড়ে অনেকে ভুল করে ফেলে আবার পরে অনুশোচনায় পুড়ে মরে। আবার অনেকেই আমরা সম্পূর্ণ ঘটনা না জেনে নিজের দৃষ্টিকোণে...