Posts

Showing posts with the label উপকথা প্রকাশন

প্রত্যাবর্তন : আতাউর রহমান শিহাব | Prottaborton - Ataur Rahman Shihab

Image
"ওরা সেদিন তোমাকে কথা বলতে দেখেছে যিশু। ওরা তোমাকে অবশ্যই পছন্দ করবে। তোমাকে অনুসরণ করবে। তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। মনে রাখবে, এটা তোমার নিয়তি।" Book : Prottaborton - প্রত্যাবর্তন - পাঠ প্রতিক্রিয়া! Author : Ataur Rahman Shihab   Publisher : Upokotha Publication   Quality : Hardcover   Edition : 1st Published, 2021 Number of Pages : 330 Country : Bangladesh   Language : Bangla ☝️উপরের লাইনটা নিয়েছি লেখক আতাউর রহমান শিহাবের লেখা দ্বিতীয় বিবলিকাল ফিকশন ' প্রত্যাবর্তন ' থেকে। বলে রাখা ভালো বাংলায় প্রথম বিবলিকাল ফিকশন ' এপোথিওসিস ' তারই লেখা। তবে বই নিয়ে আলোচনার পূর্বে বিবলিকাল ফিকশন নিয়ে পাঠকদের একটু ধারণা দেই- ' প্রত্যাবর্তন ' পড়ার আগ পর্যন্ত বিবলিকাল ফিকশন নিয়ে আমার ন্যূনতম আইডিয়া ছিলোনা তবে ইন্টারনেট ঘেটে যতটুকু জানতে পেরেছি তাতে বিবলিকাল ফিকশন হচ্ছে যে ফিকশনের চরিত্র,স্থান,কাল এবং সময় বাইবেল থেকে নেওয়া হয়। অর্থাৎ এখানে বাইবেলে বর্ণিত ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে মূল উপজীব্য করে সেটাকে একটা ফিকশনে রুপ দেওয়া হয়। এবার কাহিনীতে যাওয়া...

খেমারদের দেশে লেখক নিসর্গ মেরাজ চৌধুরী - কেন পড়বেন? | Khemarder Deshe

Image
ভ্রমন কাহিনী নাকি ইতিহাস কোনটি বেশি পছন্দের? আর দুটোই যদি এক বইতে পাওয়া যায় তবে কেমন হবে? বইয়ের নাম- খেমারদের দেশে - বুক রিভিউ  লেখক- নিসর্গ মেরাজ চৌধুরী প্রকাশনী- উপকথা প্রকাশন ধারণ - নানাদেশ ও ভ্রমন মূল্য -২৫৮ টাকা এবং রেটিং- ৮/১০ Review Credit 💕 Mahi Nur Rupa বিশিষ্ট লেখক এবং চিকিৎসক জনাব নিসর্গ মেরাজ চৌধুরীর লেখা খেমারদের দেশে বইটি একটি জাতির নতুনভাবে গোড়াপত্তন,দেশটির ইতিহাস, বর্তমান অবস্থা সেই সাথে দেশটিতে ভ্রমনের কাহিনী তুলে ধরেছেন।  দেশটির নাম ক্যাম্বোডিয়া। বেশ কয়েক দশক আগে যার নাম ছিলো কাম্পুচিয়া। সেই দেশটির অন্যতম প্রধান অধিবাসী জাতির নাম খেমার। প্রাচীনকাল থেকেই কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল। এক হাজার বছরেরও আগে কম্বোডিয়া খমের জাতির আংকর সাম্রাজ্যের কেন্দ্র ছিল। আংকর সাম্রাজ্যটি ৬০০ বছর ধরে সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। ১৯৭০ সালে রাজতন্ত্রের স্থানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৫ সালে খমের রুজ নামের একটি সাম্যবাদী সরকার ক্ষমতা লাভ করে। তারা দেশটিকে গণতন্ত্রী কাম্পুচিয়া নাম দেয়। খমের রুজের নিপীড়ন এবং চরমপন্থী সমাজতান্ত্রিক সংস্কা...

চন্দ্রভুক - মুনিরা কায়ছান - Chandrovuk By Munira Kaysan Books

Image
Title চন্দ্রভুক Author মুনীরা কায়ছান Publisher উপকথা প্রকাশন Quality হার্ডকভার Edition 1st Published, 2021 Number of Pages 128 Country বাংলাদেশ Language বাংলা চমৎকার একটি বইয়ের সাথে কাটলো আনন্দঘন কিছু সময়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বইটি একজন তরুণ  নব্য লেখকের লেখা। আর এটি তার দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাসটি আমার পড়া হয়নি। লেখকের লেখনশৈলী সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। ইতিপূর্বে প্রচার বা প্রচারণায় পাগলপারা হয়ে কিছু বই কিনে খুব ফ্যাসাদে পড়েছি। তাই রিভিউ পড়ে ভালোভাবে নিশ্চিত হয়েই বই কিনি এখন। এতে কেউ যদি আমাকে নাকউঁচু বলে  গালি দেন, আমি সেই অপবাদ অস্বীকার করব না। এই লেখকের লেখা সম্পর্কে খুব বেশি কিছু শুনিনি। যা শুনেছি তা আর দশটা বইয়ের ক্ষেত্রেও শুনে থাকি।  কিন্তু একেবারে ধুম তুলে ফেলার মতো কোনো প্রচারণা তাকে নিয়ে হয়নি। কেন হয়নি তা বলতে গেলে অনেক দুঃখের ইতিহাস শোনাতে হয়। সম্ভবত এটাই আমাদের সাহিত্যের বর্তমান দুর্দশার কারণ। যেসব লেখার মাধ্যমে নবীন একজন লেখক সাহিত্যাংগনে খুব জোরালো পদক্ষেপে গৃহপ্রবেশ করেন, সেই লেখাগুলো কেন যেন আমাদের বেশিরভাগ পাঠকের নজরে আসে না। নজরে আসে ...