Posts

Showing posts with the label গল্প

গল্পের মোড়কে হাদীস - সাদ বিন ইলিয়াস | Golper Moroke Hadith

Image
সন্দেহাতীতই রাসুল সাঃ এর হাদীস আমাদের প্রাণের স্পন্দন। তাঁর হাদীস আমাদের চলার পথের পাথেয়; আমাদের কল্যাণ ও মুক্তি। তাই আমাদের ছোট্ট সোনামণিদেরকে এ হাদীসের সাথে পরিচয়  করিয়ে দেয়া এবং হাদীসের শিক্ষায় গড়ে তুলাটাও অতীব জরুরী। কিন্তু হাদীস নামক এ বিষয়টি শিশুমনে গ্রহণ করাতে পারাটা আজ যে ভীষণ দুঃসাধ্যের ব্যপার, কেননা আমাদের পারিপার্শিকতা এতটাই ভয়াবহ যে, হাদীস নামক উজ্জ্বল নক্ষত্রকেও দেখতে, ধারণ করতে ব্যর্থ হচ্ছে আমাদের সমাজ। ফলশ্রতিতে শিশুদের হাদীসের আলোকে বেড়ে উঠতে তৈরি হয় বিরাট প্রতিবন্ধকতা; আমাদের সোনামণিদের গ্রাস করে ফেলা হয় বিজাতীয় কার্টুন গল্প দ্ধারা। কচি মনকে প্রভাবিত করা হয়।  হিন্দুয়ানী মিডিয়াসহ নানান উপায়-উপলক্ষে।  এমন সব ভয়ংকর পারিপার্শিকতাকে জয় করতেই এ পরিবেশনা 'গল্পের মোড়কে হাদীস' গল্প পড়তে-শুনতে প্রত্যেক শিশুই পছন্দ করে; ভালোবাসে। তাই শিশুমনে হাদীসের শিক্ষা প্রবেশ করিয়ে দেয়ার জন্য শিশুদের পছন্দনীয় পদ্ধতি (গল্প) প্রয়োগের বিকল্প থাকতে পারে না। সে হিসেবে এ বইটি হবে দারুণ পথপদর্শক। কারণ বইটিতে স্থান পেয়েছে এমন সব ৪০টি গল্প, যেগুলোর প্রত্যেকটিই রাসুল সাঃ এর মুখ ...

অনুরক্ত ক্যানভাস - মুশফিকা রহমান মৈথি

Image
বাড়িওয়ালার গাছের ফুল চু'রি করে পালাতে যেয়ে পা পিছলে বাগানেই মুখ থু'বড়ে পড়লো অন্না। সাথে আগত বান্ধবীরা রীতিমতো মীর জাফরের ন্যায় চুরি করা ফুলগুলো নিয়েই ছুটলো। পাছে যে অন্না কাঁদা মাটিতে পা ছড়িয়ে বসে রয়েছে সেদিকে তাদের নজর নেই। এদিকে অন্না অনুভব করলো হাটুর কাছে চিনচিনে সূক্ষ্ণ জ্বালা এবং ব্যাথা হচ্ছে। মাথা তুলে চারপাশটা দেখলো বিমূঢ় দৃষ্টিতে। বান্ধবীগুলোর টিকিও নজরে পড়ছে না। আ'হত সৈনিক পিছনে ফেলে নিজ নিজ প্রাণ বাঁচাতে তারা পগারপার। অন্নার রাগ হলো, প্রচন্ড রাগ। সখী সখী করে মাথা খেয়ে ফেলে অথচ আজ সখীকে ছেড়ে পালিয়ে গেলো? অথচ এই বাগানের খোঁজ কে দিয়েছে তোদের? হাটুর যন্ত্রণা, মস্তিষ্কে উত্তপ্ত ক্রোধ এবং বুকের ভেতরে জমায়িত হতাশা নিয়ে খুব কষ্টে উঠে দাঁড়ালো সে। ঠিক তখন ই কানে এলো গম্ভীর পুরুষালী কন্ঠ। হিনহিনে, তেজী স্বরে বললো, "মানুষ হতে কয় টাকা নিবি?" কন্ঠটি মস্তিষ্কে ঝংকার তুললো। তড়াক করে পেছনে ফিরলো অন্না। 'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়'--- প্রবাদটির জলজ্যান্ত প্রমাণ পেলো অন্না। মানুষটি আর কেউ নয় বরং বাড়িওয়ালার একমাত্র পুত্র, অর্জুন দা। অর্জুন দার তীক্ষ্ণ দৃষ্টি...

গল্প : হয়তো হারানোর ভয়ে : লেখা আবদুর রহমান

‘আপনি মেয়ে পটানোর আশ্চর্য এক ক্ষমতা নিয়ে জন্মেছেন!’ লাইব্রেরি থেকে ফিরে বই রাখতে রাখতে গটগট করে বলল আমাতুল্লাহ। ‘কী বললে?’ চেহারায় বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝামাঝি একটা অবস্থান ফুটিয়ে তুলে বললাম। হঠাৎ করে এই জাতীয় কথা বলার মানে কোনো একটা রহস্য নিশ্চয়ই আছে। মেয়েটা এমনিতেই রহস্যময়ী। মাঝেমধ্যে ওর হাবভাব দেখে বিভ্রান্ত হয়ে যাই! ঠিক কী বলতে চায়, বুঝতে পারি না। ‘প্রশংসা করা হয়েছে জন্য বারবার শুনতে ইচ্ছে করছে, তাই না?’ ঘাড় ঘুরিয়ে হাসতে হাসতে জবাব দিল আমাতুল্লাহ। আমি আরও একবার বিভ্রান্ত হয়ে গেলাম। কী সাঙ্ঘাতিক মেয়ে! এত দিন জানতাম মেয়েরা মানুষের চোখের ভাষা পড়তে পারে। এখন দেখছি মনের ভাষাও বুঝতে পারে! ‘এত কী ভাবছেন?’ ‘হঠাৎ এই কথা কেন বললে তাই ভাবছি।’ ‘হঠাৎ না, আগেও বলেছি।’ ‘ও আচ্ছা।’ ‘ও আচ্ছা মানে কী? স্পষ্ট করে বলুন।’ ‘উফ্, কী বলব?’ কিছুটা বিরক্তি নিয়ে বললাম। ‘মেয়েরা আপনাকে এত পছন্দ করে কেন?’ ‘এটা তোমার ভুল ধারণা। আমাকে হারাতে চাও না বলেই সারাক্ষণ উল্টাপাল্টা ভাবো। ‘মোটেই না। আমাকে দেখলেই বান্ধবীরা আপনার লেখা নিয়ে আলোচনা করে।’ হো হো করে হেসে ফেললাম আমাতুল্লাহর বাচ্চাসুলভ কথা শুনে। ‘আরে, এই সাধারণ...

শহুরে শৈশব : বিদিশা মন্ডল - ছোট গল্প

Image
আমরা যারা শহরে বড় হয়েছি, বেশীর ভাগ ক্ষেত্রেই বাংলা ব্যাকরণ বইয়ের "আমার ছোটবেলা" রচনার সাথে আমাদের ছোট বেলার কনোমতেই কোনো মিল খুঁজে পেতামনা। যেমন, মনে আছে? রচনায় লেখা থাকত "আমার ছোটবেলা কেটেছে 'সবুজ-শ্যামল' অমুক গ্রামে। তার তমুক নদীর পাড়ে আমরা খেলা করতাম। তমুক নদীতে সাঁতরে বেড়াতাম। অমুক বনে বনভোজন করতাম।" এবং ইত্যাদি ইত্যাদি। আমরা শহরে যারা বড় হয়েছি পাঠ্য পুস্তক প্রণেতাদের আমাদের শৈশব নিয়ে কোনো চিন্তাই যেনো ছিলোনা।   আমাদের ছোটবেলার গল্প গুলো না বেশ অদ্ভুত ছিল। শহর এমন জায়গা, যেখানে প্রতিটা মানুষের জীবনের গল্প গুলো আলাদা। গ্রামেও তাই। কিন্তু শহর আরও বৈচিত্রময়। আমাদের শৈশব কেমন হবে তা অনেকটাই যেনো নির্ভর করতো আমাদের বাবা-মায়ের আর্থিক অবস্থার উপর। তাদের রুচি, চিন্তা-ভাবনার উপর। সেজন্য আমাদের গল্পগুলোও ছিল বিচিত্র। শহরের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েদের ছোটবেলাটা দুই রকম ভাবে কাটতে পারে। এক, সেখানে নিয়মের কোনো বালাই নেই। যা ইচ্ছা করো, যেখানে খুশী ঘুরে বেড়াও শুধু ঠিকঠাক ঘরে ফিরে এসো। আর দুই নাম্বার, যার সাথে আমরা মোটামুটি সবাই নিজেদের সাথে মিল খুঁজে পাবো...

বালিশের গল্প : বিদিশা

Image
আমি একটা কার্পাস তুলোর নরম বালিশ। যাদের বাড়িতে আমি থাকি, তারা অনেক বড় লোক। একটা নরম সাদা চাদর পাতা বিছানার উপর তারা আমায় রাখে। আমার গায়েও একটা ধবধবে সাদা কাভার। যত্নে রাখে ওরা আমায়। কিন্তু আমার ওদের খুব আহামরি ভাল্লাগেনা। খারাপও লাগেনা আবার। মানুষ যে ওরা। মানুষকে কি এক কথায় বিশেষায়িত করা যায়? যায়না। ভালো খারাপ মিলিয়েই যে ওরা মানুষ।  মাঝে মাঝে ওরা আমায় ছাদে নিয়ে গিয়ে রোদ্দুরে দেয়। তখন আমার কি যে ভাল্লাগে! গা টা কেমন গরম হয়ে যায়! ওদের ছাদটা অনেএএক বড়। ছাদে নিয়ে গেলে মাঝে মাঝে সেখানে বাচ্চাদের খেলতে দেখি। মাঝে মাঝে বিল্ডিংয়ের মধ্য বয়স্ক মহিলারা গল্প করেন মাদুর পেতে। এনাদের সীমানা খুব সীমিত। খুব বেশী হলে বাচ্চাদের স্কুল পর্যন্ত। বাচ্চারা একটু বড় হলে তাও বন্ধ হয়ে যায়। তখন রান্না ঘরের থেকে বেরিয়ে এসে এই ছাদটাই তাদেরকে একটু খানি মুক্তির স্বাদ দিতে পারে। যদিও এমন না ছাদে বসে সব সময় তারা খুব উচ্চ মার্গীয় আলোচনায় মত্ত থাকেন। সংসারের নুন-মরিচের আলোচনা শেষ হলে বেশীরভাগ সময়ই সেখানে পরনিন্দা ঢুকে পড়ে। কার মেয়ের চরিত্র কেমন, কার ছেলে গাঁজাখোর ইত্যাদি ইত্যাদি। সে যাক গে, মাঝে মাঝে আবার ছাদে উঠে আস...

মোহিনী : বিদিশা মন্ডল | Mohini By Bidisha Mondol

Image
দীপ্রর মাথাটা কোলে নিয়ে বসে আছে জয়ন্তী। ওর সারা গা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। দীপ্রটা আসলেই মারা গেলো? তাও এমন ভাবে? বিশ্বাস হলোনা জয়ন্তীর। একটু আগেই না ও বলছিল "আমিও মরলে বেশ হয়!" সত্যি মারা গেল? সত্যিই ও আর কোনো দিন কথা বলবেনা? আর "হাঁউ মাঁউ খাঁউ, পেঁত্নীর গঁন্ধ পাঁউ" বলে পিছন থেকে এসে চমকে দেবেনা জয়ন্তীকে? পর্ব - ১ "নূপুরটা সুন্দর তো! কোথায় পেলি?” "গড গিফটেড। " "মানে? " "মানে চিতা থেকে উঠে এভাবেই নিজেকে আবিষ্কার করেছি। হা হা….যদিও লুকটা পছন্দ হয়েছে আমার। মানায় না আমাকে? দীপ্র কে স্বীকার করতেই হল যে মানায়। জয়ন্তী আবার প্রশ্ন করে, " কি রে পড়াশোনা নেই তোর? সারাদিন আমার কাছে বসে থাকলে পড়িস কখন?" "নাহ। মরেও পাল্টালিনা তুই। এখনও পড়া। আমিও মরলে বেশ হয়। আর পড়া লাগেনা। তোর সাথে ঘুরবো। কী মজা!" "ঠাটিয়ে চড় লাগাবো একটা। তুমি মর আর লোকে বলুক জয়ন্তীই নির্ঘাত দীপ্রকে টেনে নিজের কাছে নিয়ে গেছে। দূর হ' এখান থেকে!"  দীপ্র বেশ একটা হাসি দিয়ে চলে গেলো। নাহ্, জয়ন্তী এখনো পাল্টায়নি। এখনো ভাবে "লোকে কি বলবে"। ...