Posts

Showing posts with the label সমরেশ মজুমদার

এই আমি রেণু : লেখক সমরেশ মজুমদার | Eai Ami Renu By Samaresh Majumdar

Image
বই : এই আমি রেণু লেখক : সমরেশ মজুমদার ধরন : উপন্যাস রিভিউ ক্রেডিট : আদিব রাইয়ান ভলেন্টিয়ার কন্টেন্ট রাইটার প্রাক্তন নাকি বর্তমান? কাকে চাইবেন জীবনে? আমাদের অতীত জীবনের গল্প কখনো কখনো  বর্তমানকেও প্রবলভাবে নাড়া দিয়ে যায়। শাখায় দোল খাওয়া ঝরা ফুলের পাপড়ির মতো ঝরে পড়ে রঙবেরঙের গল্প। সে গল্প কখনো রঙিন, কখনো বা ভীষণ রকম ফিকে। সেরকম ই কিছু রঙবেরঙের স্মৃতি নিয়ে রেণুর জীবন। সে জীবনে সুমিতের পদার্পন রেণুর জীবনে রঙ ঢেলে দিয়েছিল খানিকটা।  অপর দিকে সুমিত একদিন ঘরে ঢুকে দেখলো দরজার তালা ভাঙা। ঘরে ঢুকে সবকিছু তছনছ করে একটা চিঠি খুঁজে বেরিয়েছে কেউ। একের পর এক হামলা সুমিতের উপর শুধু মাত্র একটা চিঠির জন্য?  কি আছে সে চিঠিতে? সুমিতের জীবন এলোমেলো করে দিয়ে বরেন এর সাথে বিয়ে হয় রেণুর। শান্ত শিষ্ট চমৎকার চরিত্রের ছেলে বরেন। অথচ সবকিছু কেমন এলোমেলো হয়ে যায় বিয়ের পর।  একটা মানুষ অপরাধ না করেও সাজা প্রাপ্ত হলে তার দুঃখ শেষ দিন অব্দি দাগ হয়ে রয়ে যায়। হৃদয়ে যে ক্ষত তৈরি হয় তার দাগ আদৌ কি মুছে যায়?  রেণুকে কাছে পেয়ে বরেন এর জীবন কতটা বদলায়? শেষ অব্দি রেণুর ভাগ্যে ই বা কি ঘটে?  ভালোবাস...

কোথাও কেউ নেই - প্রথম প্রতিশ্রুতি - সাতকাহন - পাঠ প্রতিক্রিয়া

Image
আমাদের দেশের ছেলেমেয়েদের খুব পছন্দের একটা উপন্যাস হচ্ছে সমরেশ মজুমদারের 'সাতকাহন।' যারা ব‌ই পড়ে খুব কম তারাও এইটা পড়েছে। সাতকাহন বাংলাদেশের প্রায় সব মানুষের ঘরে ঘরে থাকে। অবশ্য‌ই এই উপন্যাসটা এটা ডিজার্ভ‌ও করে এবং এটা আমার‌ও ভীষণ পছন্দের। কিন্তু যদি কেউ বলে সাতকাহনের মতো উপন্যাস আর একটাও হয় না তাহলে তার সাথে আমি দ্বিমত পোষণ করবো। সাতকাহনকে টক্কর দিতে পারে এমন আরেকটা উপন্যাস আছে। সেটা হচ্ছে আশাপূর্ণা দেবীর 'প্রথম প্রতিশ্রুতি।' কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে সাতকাহন যাদের ঘরে ঘরে থাকে তাদের বেশীরভাগ এই উপন্যাসটার নাম‌ও জানে না। সাতকাহনে দেখা গেছে, দীপা নামের একটা মেয়েকে অল্পবয়সে বাসা থেকে জোর করে বিয়ে দেবার পর বিধবা হয়েও সে ঘুরে দাঁড়ায়। তখনকার সময়ে অসাধ্য সাধন করে দেখায় সে। পড়াশোনা করে সমাজের একেবারে শীর্ষস্থানীয় পদে গিয়ে বসে। বেশীরভাগ মানুষ দীপাকে পছন্দ করে কারণ দীপা কোনোকিছুতেই কম্পোমাইজ করেনি, এমনকি স্বামীর বেলাতেও না। কিন্তু এটা সঠিক তথ্য না। অনেকেই জানে না যে, সাতকাহনের দুইটা এন্ডিং আছে। সমরেশ মজুমদার যখন এটা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করছিলেন তখন ...

আট কুঠুরি নয় দরজা PDF | লেখক সমরেশ মজুমদার | Aat Kurhuri Noy Dorja

Image
আট কুঠুরি নয় দরজা PDF বইটি কেন পড়বেন? 'এরা বিপ্লবীদের পছন্দ করে, তাদের সংগ্রামও পছন্দ করে। এরা চায় পরিবর্তন। তবে এরা নিজেরা আন্দোলন করবে না। এরা চায় তারা স্বাধীনতা এনে দিক। আমরা উপভোগ করবো। কিন্তু এরা চুপ থাকবে।' সংলাপটা 'আট কুঠুরি নয় দরজা' উপন্যাসের। অনেকদিন আগে পড়া। পলিটিকাল থ্রিলার জনরার উপন্যাস।   Book আট কুঠুরি নয় দরজা | পিডিএফ ডাউনলোড করুন Author সমরেশ মজুমদার Publisher আনন্দ পাবলিশার্স (ভারত) Quality হার্ডকভার ISBN 9788172152628 Edition 1st Edition, 1993 Number of Pages 232 Country ভারত Language বাংলা আট কুঠুরি নয় দরজা বইয়ে কাহিনির শুরুতেই দেখা যায় এক তরুন ডাক্তার তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছে তাদের পার্শবতী এক দেশে, বিশেষ এক মেলা দেখতে। কিন্তু মেলা নয়৷ সে যাচ্ছে চিকিৎসা করতে। মেলা আছে এখানে। তবে এটা উদ্দেশ্য না। তার স্ত্রীকে শুধু মেলার কথায় বলেছে। ঘটনা চক্রে জানা যায় ডাক্তারকে তার এক শিক্ষক প্রফেসার আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছে চিকিৎসার জন্যে। আমাদের এই ডাক্তার আবার প্লাস্টিক সার্জারীর ইস্পেসালিস্ট। কার এই প্লাস্টিক সার্জারীর প্রয়োজন হয়েছে সেটা বুঝা যায় না প্...

মন ধোয়া যায় না বইটি নিয়ে পাঠকের পাঠপ্রতিক্রিয়া ! লেখক : সমরেশ মজুমদার | Mon Dhowa Jay Na |

Image
📙বই : মন ধোয়া যায় না ✍️লেখক : সমরেশ মজুমদার 🖨️প্রকাশনী : সাহিত্যম 💰মূল্য : ২৫০/- 📰পৃষ্ঠাসংখ্যা : ৩৬৮ পাঠপ্রতিক্রিয়ায় Suraj Ghosh  🍁এইমাত্র পড়া শেষ করলাম আমার অন্যতম প্রিয় একজন লেখক সমরেশ মজুমদারের "মন ধোয়া যায় না" । এটি একটি গল্প সংকলন। মোট ১৪ টি গল্প নিয়ে সংকলনটি বই আকারে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে। মন ধোয়া যায় না কী? 🍁 সমরেশ মজুমদারের লেখা মানেই যেন একটা তীব্র প্রশান্তি। মন ধোয়া যায় না তেমনই একটি চমৎকার বই, সমরেশ মজুমদারের বইয়ের সেই লেখাগুলো পড়াকালীন অনেক ধরনের অনুভূতি সমারোহ করে মনে ঘর বাঁধে। কিন্তু আমার মতে সমরেশ বাবু এমন একজন লেখক যাঁর লেখা পাঠককে মানসিক শান্তি প্রদান করে । আমি ওঁনার লেখা এর আগে একটি মাত্র গল্প সংকলন পড়েছি। আর সেই বই পড়ার পর থেকেই ওঁনার লেখনীর বৈশিষ্ট্য সম্পর্কে অবগত হতে পেরেছি। আসলে ওঁনার লেখা অত্যন্ত মেদবিহীন এবং ঝরঝরে। পড়া শুরু করলে শেষ না করে থামা কোনভাবেই সম্ভবপর হয় না।লেখক এর কলমের ধার এতটাই যে প্রতিটা চরিত্র আবেগ এবং অনুভূতির সংমিশ্রণে জীবন্ত হয়ে ওঠে। 🍁 বইটিতে সমরেশ বাবুর সদ্য প্রকাশিত কিছু গল্পও সংকলিত হয়েছে। যেখানে বর্ত...

বই: সাতকাহন পিডিএফ ডাউনলোড এবং বই রিভিউ লেখক: সমরেশ মজুমদার বই pdf download

Image
সাতকাহন pdf download লেখক: সমরেশ মজুমদার দীপাবলি, সূদুর চা বাগানের বেড়ে উঠা এক বালিকা যার সবার মতো সুন্দর একটি বাল্যকাল আছে।চা বাগানের কোয়াটার্সে বাবা,মা, ঠাকুমার অগোচরে বন্ধুদের সঙ্গে পূজা দেখতে যাওয়ার ঘঠনা থেকে শুরু করে তার বেড়ে ওঠা সবটাই ঠাঁই পেয়েছে এই বইয়ে।কি মহিমান্বিত, কি গভীর, কি বর্ণনাতীত রহস্যবৃত এই চরিত্রের জীবন। একটা চা বাগান, কয়েকজন মানুষ, তাদর পেশা ভিন্ন, ভিন্ন নেশা।কম বয়সে তথাকথিত সমাজের নিয়মেই বিয়ে দেওয়া হয় দীপাবলিকে। ঠিক তখনই সে জানতে পারে এতদিন যাদের সে মা বাবা ঠাকুমা যেনে এসেছে, তারা আসলে তার নিজের কেউ নয় বরং যাকে সে মা বলে জানত সেই ভদ্রমহিলা দীপাবলির মাসি, তার জন্মের সময় মা মারা যায় বাবা আর নিজের কাছে ছোট্ট শিশুটিকে তখন রাখেনি।নাবালিকা বয়সের সেই বিয়ের রাতের স্মৃতি দীপাবলি আজ-ও ভুলতে পারেনি। আমাদের জীবনের পথচলায় কিছু মানুষকে দিয়ে আমাদের হাতেখড়ি শুরু হয়,আর কিছু মানুষ বলতে গেলে আমাদের উপদেষ্টা, যিনি আমাদের খুব ভালো চায়। আর হার না মানা অদ্ভুত জীবনের সাথে পরিচয় করিয়ে দেন।দীপাবলির ক্ষেত্রে তিনি হলেন মাস্টার মশাই। আমার মনের মধ্যে দীপাকে নিয়ে অনেক কথা হিজিবিজি করলেও গুছিয়ে ল...

বই: সাতকাহন। লেখক: সমরেশ মজুমদার। bangla book review

Image
 Post I'd 111273 বই: সাতকাহন। লেখক: সমরেশ মজুমদার।  প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদার এর জনপ্রিয় উপন্যাস "সাতকাহন " যা পাঠকদের হৃদয়ে আলোরণ সৃষ্টি করেছে।  উপন্যাসের মূল এবং প্রধান চরিত্র দীপাবলী। যার নামের মধ্যেই নিহিত আছে অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আভাস।জন্মের পরপরই সে মাকে হারিয়েছে এবং যার বাবা নিখোঁজ তখন থেকেই।মাসি আর মেসমশাই এর কাছেই সে লালিত-পালিত হয়।তাদেরকেই একসময় মা বাবা বলে জানত।দশ বছর বয়সে মাত্র বাহাত্তর ঘণ্টার জন্য যার বিয়ে হয়।বিয়ের ঘটনার মধ্য দিয়েই তার জীবনের এই চরম সত্যটা প্রকাশ পায়।বিয়ের পরের দিন রাতেই একটি বিভৎস  ঘটনার মধ্য দিয়ে ফুলশয্যার রাতে তার স্বামী অসুস্থ অবস্থায় মারা যায়।এবং সেই শশুড়বাড়ির একটি কাজের মহিলার সাহায্যে পালিয়ে যায় রাতের অন্ধকারে। এরপরই শুরু হয় তার জীবনের আরেকটি অধ্যায়। সে এক এক করে সব পরীক্ষায় সফলতার সাথে পাশ করে গ্র‍্যাজুয়েশন শেষ করে একটি সরকারি চাকরিতে নিয়োগ দেয়।সেখানেও তাকে তার সততা ও নিষ্ঠার চরমভাবে মূল্য দিতে হয়।এবং সে বাধ্য হয়ে সেই চাকরি থেকে রিজাইন নিয়ে চলে যায় তার পুরোনো বন্ধুর বাড়িতে।সেখান থেকেই সে আই এস এ পরীক্ষার প্...