পাগলের মাথা খারাপ -রশীদ জামীল | Pagoler Maths Kharaf by Rashid Jamil
পাগলের মাথা খারাপ রশীদ জামীল কালান্তর প্রকাশনী বইটি রচনার প্রেক্ষাপট সম্পর্কে লেখকের ভাষ্য হলো, " বইটি জাফর ইকবালের বিতর্কিত নামকরণে দূষিত বই 'ভূতের বাচ্চা সোলাইমান'র প্রেক্ষাপটে রচিত ৷ " কিন্তু শুধু একটি বইয়ের নাম নিয়ে তো আর ১২০ পৃষ্ঠার বই লিখে ফেলা সিম্পল নয় ৷ তাই লেখক বইয়ের শেষদিকে বিচ্ছিন্ন একাধিক বিষয়ের আলোচনা টেনেছেন, যা বই রচনার প্রেক্ষাপটের সাথে মিল না রাখলেও বইয়ের নামের সাথে যথেষ্ঠ মিল রাখে এবং তা বেশ উপকারিও মনে হয়েছে আমার কাছে ৷ বইয়ের শুরুর দিকে লেখক জাফর ইকবালের সাথে তার সাক্ষাতের আলোচনা করেছেন এবং লেখকের চোখে পড়া তার কিছু ভালো দিক তুলে ধরেছেন অনেকটা 'ভালোকে ভালো বলা'র স্টাইলে ৷ অাই লাইক ইট! এরপর তিনি খুবই গুরুত্বপূর্ণ ও সমালোচিত একটি বিষয় ক্লিয়ার করেছেন ৷ বিষয়টি হলো, জাফর ইকবাল নাস্তিক কি না? লেখক এ গ্রন্থে তাকে আস্তিক তথা নাস্তিক নন বলে উল্লেখ করেছেন এবং তার স্বপক্ষে কিছু অ্যাভিডেন্সও দেখিয়েছেন!! " জাফর ইকবালকে আমি নাস্তিক মনে করি না " লেখকের এই কথার সাথে যেমন আমি একমত, সেরকম তার এই কথার সাথেও আমি পূর্ণ একমত ৷ তিনি লিখেছেন,...