Posts

Showing posts with the label নালন্দা

আসমান : লেখক লতিফুল ইসলাম শিবলী | Asman By Lotiful Islam Shibli

Image
বই : আসমান লেখক : লতিফুল ইসলাম শিবলী  প্রকাশনী : নালন্দা ১০ম মুদ্রণ : ২০১৯ পেপারব্যাক মুদ্রিত মূল্য : ১০০ টাকা রিভিউ ক্রেডিট : Zubair Ahmed  বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা বড়ো নাম, শিবলী ভাই। তার বই এই প্রথমবারের মতো পড়লাম।  মূল কথায় যাই সরাসরি। আপনি যদি ইসলামিক উপন্যাস পছন্দ করেন তাইলে এই বই আপনারে একটা ভিন্নরকম ফিল দেবে। বিশেষ করে আপনার বয়সটা যদি ১৮-৩০ এর মধ্যে হয়। মূল চরিত্র ওমার। ভার্সিটিতে লাইফে একটা মেয়েকে ভালোবাসতো এবং কিছুদিন পর মেয়েটা তার সাথে betray করে। ফলে যা হবার তাই, মানসিকভাবে ভেঙে পড়ে খুব। ওমারের বন্ধু থাকে রুশো, যে কিনা বিখ্যাত গায়ক জিম মরিসনের ভক্ত।  কিন্তু রুশোর সঙ্গও ওমারকে মানসিক শান্তি দিতে পারে না। একপর্যায়ে সে এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব গড়ার চেষ্টা করে তার মায়ের পরামর্শে। ইমাম সাহেব তাকে অনেক বোঝান এই পার্থিব জীবনের নানান রকম দর্শন। যদি টপ নচ ফিকশনের প্রতি নেশা থাকে বইয়ের এই পর্যায়ে এসে একটু একঘেয়েমি লাগতে পারে, যেটা আমার লেগেছিলো। কারণ এরপর থেকে বইটা অনেক ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞানগর্ভ কথাবার্তায় ঠাসা।  তবে কথাগুলো ...

স্কেচ বই | লেখিকা : ফারজানা মিতু | Sketch : Farzana Mitu Books

Image
বই : স্কেচ লেখিকা : ফারজানা মিতু - রিভিউ / পাঠ প্রতিক্রিয়া! ধরণ : সামাজিক থ্রিলার প্রচ্ছদ : সজল চৌধুরী প্রকাশক : নালন্দা প্রকাশনী মূল্য : ৩০০ টাকা বইকথা মূল্যঃ ২১০ "মুখোশ" এর পরবর্তী পর্ব "স্কেচ"। "মুখোশ" বইটির চেয়ে আরও একধাপ এগিয়ে "স্কেচ" নামক বইটি। খুন, প্রেম, জিঘাংসা, অবিশ্বস্ততাকে সাথে নিয়েই এগিয়ে চলেছে কাহিনী। এবারের বইটিতে মূল চরিত্র ধারণ করছে বুবুন ওরফে আবরার চৌধুরী, যিনি কি না তার আসল পিতৃ পরিচয়ের খোঁজ করে চলেছেন। কিন্ত তিনিও আফজাল চৌধুরীর মতো মনে প্রাণে বিশ্বাস করেন তার পিতা আফজাল চৌধুরী, আশফাক চৌধুরী নয়। আসলে কে আবরার চৌধুরীর পিতা? আফজাল চৌধুরী নাকি আশফাক চৌধুরী নাকি এদের কেও নন অন্যকেও! এই প্রশ্নকে অগ্রাধিকার দিয়েই বইটি রচিত। বিশ্বস্ততার দিক দিয়ে রায়ান এবং মালেক কেও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। আবার ইয়েলো ওরলেনডার নামক বিষাক্ত ফুলগাছ, কালো জীব গাড়ি, হোটেল গ্রীনলাইট সবকিছু একটা থ্রিলার ভাব দেয়। আসলেই কাহিনীর শেষ অংশ খুঁজতে বইটির শেষপাতা পর্যন্ত যেতে হয়েছে। কাহিনি সংক্ষেপ স্কেচ কাহিনীর সূত্রপাত মুখোশ উপন্যাস কাহিনীর আঠারো ...

দ্য ইম্ব্যালান্সড বাফেলো বইটি কেন পড়বেন? লেখক: রাজীব হোসেন | The Imbalanced Buffalo By Rajib Hosen

Image
বইয়ের নাম: দ্য ইম্ব্যালান্সড বাফেলো লেখক: রাজীব হোসেন প্রকাশনী: নালন্দা পৃষ্ঠা সংখ্যা: ১৫৮ মুদ্রিত মূল্য: ৩৫০৳ দ্য ইম্ব্যালান্সড বাফেলো বইটি লেখক রাজীব হোসেনের মিলিটারি জীবনে কমিশন লাভের পর শুরুর দিককার স্মৃতিচারণ মূলক বই। একজন সেনাসদস্য বা সেনা অফিসারের জীবন যে কত বৈচিত্রময় তাই তুলে ধরা হয়েছে এই বইটিতে। লেখক খুব সুন্দর ভাবে তার সেনাজীবনের প্রারম্ভিক দিনগুলোর চমকপ্রদ ও স্মৃতিময় ঘটনাগুলো বইটিতে তুলে ধরেছেন। সেনাবাহীনির যে কোন সদস্যকে তার চাকুরিজীবনে অসংখ্য প্রশিক্ষন ও বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে যেতে হয়। একই সাথে পালন করতে হয় অর্পিত দায়িত্ব। সরকারের নির্দেশে সেনা পরিকাঠামোর বাইরেও সাহায্য করতে হয় সিভিল কাজে। এর ফলে যে অভিঙ্গতা সঞ্চয় হয় তা আসলেই অনন্য। ‘দ্য ইষ্যালান্সড বাফেলাে' বইটি মূলত লেখকের স্মৃতিকথা। সামরিক জীবনের। একটি অংশ, এতে জার্নালের মতাে করে বিবৃত হয়েছে। লেখকের প্রকাশিত ‘কমান্ডাে বই পাঠকের কাছে ব্যাপক সাড়া পাওয়ার পর এই বই লেখার কাজে হাত দেওয়া। এই বইতে বর্ণিত ঘটনাবলির সময়কাল জুলাই ২০০২ থেকে আগস্ট ২০০৫ সাল । লেখকের সামরিক জীবনের একদম প্রাথমিক অধ্যায় ও । ভিত গড়ে দে...

মুখোশ বই - লেখিকা ফারজানা মিতু - Mukhosh By Farzana Mitu Books Review

Image
বইয়ের নাম :- মুখোশ উপন্যাস লেখক :- Farzana Mitu  প্রচ্ছদ :- ধ্রুব এষ জনরা :- থ্রিলার প্রকাশনী :- নালন্দা প্রথম প্রকাশ :- ফেব্রুয়ারি ২০২০ মুদ্রিত মূল্য :- ৩০০ টাকা রেটিং :- ৯/১০ রিভিউ লিখেছেন 💕 আরিদী হাসান সাকিব অনুভূতিকথন বইয়ের প্লট টা বেশ ভালো লেগেছে। বইটার চরিত্রগুলো খুব ধীরগতিতে সামনে এগিয়েছে। বইটা মাইন্ড থ্রিলার বলা যেতে পারে। লেখিকা সহজ ভাষায় জীবনের কিছু কঠিন অধ্যায় তুলে ধরেছেন। প্রত্যক মানুষের নিজস্ব মুখোশ আছে ভিতরে এক বাহিরে এক। বাহিরে থেকে মানুষকে চেনা যায় না। প্রতিটা মানুষ একেকটা মুখোশে বন্দি। কেউ তার নিজের চেহারাই জানেনা। একনিমিষেই এই বইটি পড়ে শেষ করা যায়। প্রতিটা চরিত্র আপনাকে বইটি দ্রুত গতিতে পড়ার তাড়া দিবে, এতটাই ভালো লাগবে চরিত্রগুলো যে মনের মধ্যে একটা বিষয় ই কাজ করবে বইটা কখন শেষ করবো।  মুখোশ বইয়ের পরর্বতী বই স্কেচ সংগ্রহে আছে, যা খুব শিঘ্রই পড়া শুরু করবো।  নালন্দা প্রকাশনীর বই হিসেবে প্রোডাকশন বেশ চমৎকার। বইয়ের কাহিনীর সাথে প্রচ্ছদটার মিল আছে। বানান নিয়ে ঝামেলায় পড়তে হয় নি, নির্বিঘ্নে বইটি পড়েছি। নামকরণ বইয়ের কাহিনির সঙ্গে নামটার অনেক মিল রয়েছে।সাথে নামট...